Breaking News
দৈনিক জনপথ

ফার্নেস তেলের দাম লিটারে কমল ১৫ টাকা

জনপথ ডেস্ক2,159
ফার্নেস তেলের দাম লিটারে কমল ১৫ টাকা
সরকারি সিদ্ধান্ত অনুযায়ী ফার্নেস তেলের দাম লিটারে ১৪ টাকা ৯০ পয়সা কমিয়ে ৭১ টাকা ১০ পয়সা নির্ধারণ করা হয়েছে।

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্নেস তেলের দাম লিটারে ১৪ টাকা ৯০ পয়সা কমিয়েছে সরকার। আজ রাত ১২টা থেকে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) সরকারি ও বেসরকারি বিদ্যুৎকেন্দ্র, শিল্পকারখানা ও অন্যান্য গ্রাহকদের কাছে প্রতি লিটার ফার্নেস তেল ৭১ টাকা ১০ পয়সা দরে বিক্রি করবে। এর আগে প্রতি লিটার দাম ছিল ৮৬ টাকা।

রবিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) সচিব মো. নজরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নতুন দাম ঘোষণা করা হয়েছে।

ফার্নেস অয়েল (এইচএফও)-এর মূল্যহার পুনর্নির্ধারণের জন্য বিপিসি ২০২৫ সালের ২০ জানুয়ারি কমিশনে প্রস্তাব দাখিল করে। প্রস্তাব অনুযায়ী মেঘনা পেট্রোলিয়াম, স্ট্যান্ডার্ড এশিয়াটিক অয়েল, যমুনা অয়েল কোম্পানি এবং পদ্মা অয়েল কোম্পানি বিপণন চার্জ এবং সমন্বিত পরিবহন চার্জ বৃদ্ধি চেয়ে আবেদন করে।

বিইআরসি পর্যালোচনা ও বিশ্লেষণ শেষে বিপিসির ফার্নেস অয়েলের ভোক্তা পর্যায়ের মূল্যহার, বিপণন কোম্পানিগুলোর চার্জ এবং পরিবহন চার্জ পুনর্নির্ধারণ করেছে। এ অনুযায়ী, পদ্মা অয়েল, মেঘনা পেট্রোলিয়াম, যমুনা অয়েল এবং স্ট্যান্ডার্ড এশিয়াটিক অয়েলের বিপণন চার্জ প্রতি লিটার ০.৭১ টাকা এবং সমন্বিত পরিবহন চার্জ প্রতি লিটার ১.২০ টাকা নির্ধারণ করা হয়েছে।

সম্পর্কিত সংবাদ

আমদানি বৃদ্ধি ও রপ্তানি কমায় বাণিজ্যঘাটতি বেড়ে ১৭ বিলিয়ন ডলার

আমদানি বৃদ্ধি ও রপ্তানি কমায় বাণিজ্যঘাটতি বেড়ে ১৭ বিলিয়ন ডলার

চলতি ২০২৫–২৬ অর্থবছরের প্রথম আট মাসে (জুলাই–ফেব্রুয়ারি) দেশের বাণিজ্যঘাটতি বেড়ে প্রায় ১৬ দশমিক ৯১ বি...

1 সপ্তাহ আগে
বাজেট ভাবনায় যুদ্ধের প্রভাব: উচ্চতর প্রবৃদ্ধির লক্ষ্যে নতুন নীতি

বাজেট ভাবনায় যুদ্ধের প্রভাব: উচ্চতর প্রবৃদ্ধির লক্ষ্যে নতুন নীতি

ইরানের সঙ্গে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধে বাংলাদেশেও প্রভাব পড়তে শুরু করেছে। বাজারে বিভিন্ন...

1 মাস আগে
ভারতকে রাশিয়া থেকে তেল কেনায় সাময়িক ছাড় দিল যুক্তরাষ্ট্র

ভারতকে রাশিয়া থেকে তেল কেনায় সাময়িক ছাড় দিল যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের অর্থ বিভাগ ভারতের রাশিয়া থেকে তেল কেনার ওপর সাময়িক ছাড় দিয়েছে। এই বিশেষ ছাড় ৩০ দিনের ...

1 মাস আগে
বাংলাদেশে পেট্রোল সরবরাহ কমানোর পরিকল্পনা

বাংলাদেশে পেট্রোল সরবরাহ কমানোর পরিকল্পনা

বাংলাদেশে পেট্রোল পাম্পগুলোতে পেট্রোল সরবরাহ কমানোর বিষয়ে পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। পেট্রোল নিয়ন্ত...

1 মাস আগে
মধ্যপ্রাচ্য সংকটে আজও ২৫ ফ্লাইট বাতিল

মধ্যপ্রাচ্য সংকটে আজও ২৫ ফ্লাইট বাতিল

মধ্যপ্রাচ্যে চলমান নিরাপত্তা অস্থিরতার প্রভাব দেশের আকাশপথেও স্পষ্টভাবে অনুভূত হচ্ছে। ইরান, ইরাক, কু...

1 মাস আগে
সোনার দামে বড় পতন, ৪ মার্চের ভরির মূল্য প্রকাশ

সোনার দামে বড় পতন, ৪ মার্চের ভরির মূল্য প্রকাশ

টানা ছয় দফা বৃদ্ধি ঘটানোর পর অবশেষে দেশের বাজারে সোনার দাম কমেছে। বুধবার (৪ মার্চ) সকালে Bangladesh...

1 মাস আগে
সংঘাত অব্যাহত, তেলের দাম আরো বেড়েছে

সংঘাত অব্যাহত, তেলের দাম আরো বেড়েছে

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে বিশ্বজুড়ে তেলের দাম ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। তেল উৎপাদনকারী এই অঞ্চলে...

1 মাস আগে
বাম্পার ফলনেও লোকসানে জয়পুরহাটের আলুচাষিরা

বাম্পার ফলনেও লোকসানে জয়পুরহাটের আলুচাষিরা

উত্তরাঞ্চলের কৃষিনির্ভর জেলা জয়পুরহাটে চলতি মৌসুমে আলুর বাম্পার ফলন হলেও বাজারে দামের ভয়াবহ ধসে চরম ...

1 মাস আগে
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার

বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার

বাংলাদেশের আন্তর্জাতিক বাণিজ্য সম্প্রসারিত হওয়ায় বৈদেশিক মুদ্রার সঙ্গে বাংলাদেশি টাকার বিনিময় হার জ...

1 মাস আগে
জ্বালানি খাতে অশনিসংকেত: ভয়ানক প্রভাব পড়তে পারে অর্থনীতিতে

জ্বালানি খাতে অশনিসংকেত: ভয়ানক প্রভাব পড়তে পারে অর্থনীতিতে

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এর সামরিক সংঘাত বিশ্বজুড়ে উত্তেজনা বাড়িয়েছে। দীর্ঘস্থায়ী হলে এবং...

1 মাস আগে