Breaking News
দৈনিক জনপথ

রাজধানীর ৭ পাম্পে আজ থেকে অ্যাপেই মিলবে তেল

জনপথ••2,932
রাজধানীর ৭ পাম্পে আজ থেকে অ্যাপেই মিলবে তেল
সংগৃহীত

রাজধানীতে জ্বালানি তেল বিতরণে স্বচ্ছতা ও ভোগান্তি কমাতে কিউআর কোডভিত্তিক মোবাইল অ্যাপ ‘ফুয়েল পাস’-এর ব্যবহার আরও বিস্তৃত করা হয়েছে। আজ রবিবার (১২ এপ্রিল) থেকে ঢাকার ৭টি ফিলিং স্টেশনে মোটরসাইকেল চালকদের জন্য এই অ্যাপ ব্যবহার করে তেল নেওয়া বাধ্যতামূলক করা হয়েছে।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের তথ্য অনুযায়ী, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের উদ্যোগে চালু হওয়া এই ডিজিটাল ব্যবস্থার লক্ষ্য হলো জ্বালানি বিতরণ প্রক্রিয়াকে আরও স্বয়ংক্রিয়, নিয়ন্ত্রিত ও স্বচ্ছ করা। শুরুতে পরীক্ষামূলকভাবে দুইটি স্টেশনে চালু হলেও সম্প্রতি আরও পাঁচটি স্টেশন যুক্ত হওয়ায় এখন মোট সাতটি পাম্পে এই সুবিধা চালু হয়েছে।

বর্তমানে যেসব পাম্পে এই সেবা চালু রয়েছে, সেগুলো হলো— তেজগাঁওয়ের ট্রাস্ট ফিলিং স্টেশন, আসাদগেটের সোনার বাংলা ও তালুকদার ফিলিং স্টেশন, মহাখালীর গুলশান সার্ভিস স্টেশন, শাহবাগের মেঘনা মডেল পাম্প, নিকুঞ্জের নিকুঞ্জ মডেল সার্ভিস সেন্টার এবং কল্যাণপুরের খালেক সার্ভিস স্টেশন। এসব পাম্পে মোটরসাইকেল চালকরা এখন শুধুমাত্র ‘ফুয়েল পাস’ অ্যাপ ব্যবহার করেই পেট্রল ও অকটেন সংগ্রহ করতে পারবেন।

পর্যায়ক্রমে এই ডিজিটাল সুবিধা দেশের সব অঞ্চলে এবং সব ধরনের যানবাহনের জন্য চালু করার পরিকল্পনা রয়েছে।

জ্বালানি বিভাগ জানিয়েছে, বর্তমানে জ্বালানি বিতরণ ব্যবস্থায় মানুষের উপর নির্ভরশীলতা বেশি থাকায় বিলম্ব, বিশৃঙ্খলা ও অপচয়ের মতো সমস্যা তৈরি হচ্ছে। অনেক ক্ষেত্রে একই ব্যক্তি একাধিকবার লাইনে দাঁড়িয়ে প্রয়োজনের তুলনায় বেশি জ্বালানি সংগ্রহ করছেন, যা কৃত্রিম সংকট সৃষ্টি করছে। নতুন এই অ্যাপভিত্তিক ব্যবস্থার মাধ্যমে এসব অনিয়ম নিয়ন্ত্রণ করা সম্ভব হবে।

এই অ্যাপটি বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কেন্দ্রীয় ডেটাবেজের সঙ্গে সংযুক্ত থাকবে। ফলে একজন ব্যবহারকারী কিউআর কোড স্ক্যানের মাধ্যমে নির্ধারিত বরাদ্দ অনুযায়ী জ্বালানি নিতে পারবেন এবং তার ব্যবহার সম্পর্কিত তথ্য তাৎক্ষণিকভাবে সংরক্ষিত হবে।

যাদের স্মার্টফোন নেই, তারাও ওয়েবসাইটের মাধ্যমে নিবন্ধন করে কিউআর কোড সংগ্রহ করতে পারবেন। এই কোড প্রিন্ট করে ব্যবহার করেও জ্বালানি নেওয়া যাবে।

কেন্দ্রীয় ড্যাশবোর্ডের মাধ্যমে জাতীয় পর্যায়ে জ্বালানি সরবরাহ ও বিতরণের অবস্থা পর্যবেক্ষণ করা সম্ভব হবে বলে জানানো হয়েছে। সংশ্লিষ্টরা আশা করছেন, এই উদ্যোগ বাস্তবায়নের ফলে জ্বালানি সরবরাহ ব্যবস্থায় স্বচ্ছতা বাড়বে, অপচয় কমবে এবং সংকটকালীন সময়ে কার্যকর ব্যবস্থাপনা নিশ্চিত করা যাবে।

অ্যাপটি ব্যবহার করতে গ্রাহকদের গুগল প্লে স্টোর থেকে ‘ফুয়েল পাস’ ডাউনলোড করে নিবন্ধন সম্পন্ন করতে হবে। নিবন্ধনের জন্য মোবাইল নম্বর যাচাইয়ের পাশাপাশি গাড়ির রেজিস্ট্রেশন নম্বর, জাতীয় পরিচয়পত্র, গাড়ির কাগজপত্র, ড্রাইভিং লাইসেন্স এবং পাসপোর্ট সাইজের ছবি জমা দিতে হবে।

সম্পর্কিত সংবাদ

ইরানের প্রতিনিধি দলে ৭১ জন, কড়া নিরাপত্তায় ইসলামাবাদে বৈঠক

ইরানের প্রতিনিধি দলে ৭১ জন, কড়া নিরাপত্তায় ইসলামাবাদে বৈঠক

শান্তি আলোচনায় অংশ নিতে ইসলামাবাদে পৌঁছেছে ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল।

6 মাস আগে→
অবৈধ মজুত ও পাচার ঠেকাতে তৎপর বিজিবি, তিন মাসে জব্দ ৫ হাজার লিটার ভোজ্যতেল

অবৈধ মজুত ও পাচার ঠেকাতে তৎপর বিজিবি, তিন মাসে জব্দ ৫ হাজার লিটার ভোজ্যতেল

দেশজুড়ে ভোজ্যতেলের বাজার নিয়ন্ত্রণে রাখা এবং অবৈধ মজুত ও চোরাচালান রোধে নজরদারি জোরদার করেছে বর্ডার ...

6 মাস আগে→
বাংলার জয়যাত্রা জাহাজকে হরমুজ প্রণালি পার হতে দিচ্ছে না ইরান

বাংলার জয়যাত্রা জাহাজকে হরমুজ প্রণালি পার হতে দিচ্ছে না ইরান

যুদ্ধ পরিস্থিতির কারণে দীর্ঘদিন আটকে থাকার পর সৌদি আরবের বন্দর ছেড়ে আসা বাংলাদেশ শিপিং করপোরেশনের জা...

6 মাস আগে→
আমদানি বৃদ্ধি ও রপ্তানি কমায় বাণিজ্যঘাটতি বেড়ে ১৭ বিলিয়ন ডলার

আমদানি বৃদ্ধি ও রপ্তানি কমায় বাণিজ্যঘাটতি বেড়ে ১৭ বিলিয়ন ডলার

চলতি ২০২৫–২৬ অর্থবছরের প্রথম আট মাসে (জুলাই–ফেব্রুয়ারি) দেশের বাণিজ্যঘাটতি বেড়ে প্রায় ১৬ দশমিক ৯১ বি...

6 মাস আগে→
হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ, বরিশাল ও সিলেটে আরও ৪ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ, বরিশাল ও সিলেটে আরও ৪ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ, বরিশাল ও সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় আরও চার শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ...

6 মাস আগে→
আজকের দিন : ইতিহাসের আয়নায় ৪ মার্চ

আজকের দিন : ইতিহাসের আয়নায় ৪ মার্চ

প্রতিটি দিনই সময়ের স্রোতে মিলিয়ে যায়, কিন্তু কিছু দিন ইতিহাসের পাতায় স্থায়ী হয়ে থাকে। আজ বুধবার, ৪ ম...

7 মাস আগে→
মেঘনা নদীতে মার্চ-এপ্রিল সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার

মেঘনা নদীতে মার্চ-এপ্রিল সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার

জাটকা সংরক্ষণ ও ইলিশের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সরকার ঘোষণা করেছে, ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত মেঘন...

7 মাস আগে→
২ ঘণ্টা বন্ধ থাকবে ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশন

২ ঘণ্টা বন্ধ থাকবে ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশন

প্রধানমন্ত্রী তারেক রহমানের অমর একুশে বইমেলার উদ্বোধন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশনে মেট্রোরেল চ...

7 মাস আগে→
অবৈধ চাঁদাবাজি বন্ধে এমপির নির্দেশে মাইকিং

অবৈধ চাঁদাবাজি বন্ধে এমপির নির্দেশে মাইকিং

সুনামগঞ্জ-১ আসনের বিভিন্ন নদীর ইজারাকৃত পয়েন্টে বিআইডব্লিউটিএর নির্ধারিত টোলের বাইরে চাঁদা উত্তোলন ব...

7 মাস আগে→
যেসব এলাকায় আজ টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

যেসব এলাকায় আজ টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

সিলেট নগরের কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় সোমবার (২৩ ফেব্রুয়ারি) সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। ...

7 মাস আগে→