Breaking News
দৈনিক জনপথ

কুড়িগ্রামে র‍্যাবের অভিযানে বিপুল মাদকসহ চারজন গ্রেপ্তার

জনপথ ডেস্ক2,128
কুড়িগ্রামে র‍্যাবের অভিযানে বিপুল মাদকসহ চারজন গ্রেপ্তার
র‍্যাবের অভিযানে উদ্ধার করা মাদক ও জব্দ করা মোটরসাইকেল

কুড়িগ্রামের নাগেশ্বরী ও ফুলবাড়ী উপজেলায় পৃথক দুটি অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ চারজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব–১৩, রংপুরের একটি অভিযানিক দল। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) গোপন সংবাদের ভিত্তিতে এসব অভিযান পরিচালনা করা হয় বলে শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় র‍্যাব।

র‍্যাব জানায়, নাগেশ্বরী উপজেলার রামখানা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের শুকুরটারী গ্রামে আব্দুল মজিদ উদ্দিনের বসতবাড়িতে অভিযান চালানো হয়। এ সময় র‍্যাবের উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি পালানোর চেষ্টা করলে তার হাতে থাকা একটি বস্তা তল্লাশি করে ৫ কেজি ১ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থল থেকেই তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত নাছির উদ্দিন (৩২) ওই এলাকার বাসিন্দা এবং আব্দুল মজিদ উদ্দিনের ছেলে।

অন্যদিকে ফুলবাড়ী উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের নন্দিরকুঠি গ্রামের জুমারপাড় বাজার এলাকায় ফুলবাড়ী–নাগেশ্বরী সড়কে একটি চেকপোস্ট বসিয়ে অভিযান চালায় র‍্যাব। এ সময় একটি সন্দেহভাজন মোটরসাইকেল থামিয়ে তল্লাশি করে তেলের ট্যাংক ও সিটের নিচে বিশেষ কায়দায় লুকানো ৯৯ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয় এবং তিনজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন শুভ মিয়া (২১), আলমগীর (৩৫) ও রমজান আলী (১৯)। তাদের মধ্যে দুইজন লালমনিরহাট জেলার এবং একজন নাগেশ্বরী উপজেলার বাসিন্দা বলে জানিয়েছে র‍্যাব।

র‍্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থান থেকে অবৈধ মাদক সংগ্রহ করে অভিনব কৌশলে বিভিন্ন মাদক ব্যবসায়ীর কাছে বিক্রি ও সরবরাহ করে আসছিল। জব্দকৃত আলামতসহ তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব–১৩, রংপুরের সিনিয়র অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পরিচালক জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‍্যাবের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।

সম্পর্কিত সংবাদ

সীমান্তে গভীর রাতের অভিযানে এমপি জসিম উদ্দিন, আটক কয়েকজন

সীমান্তে গভীর রাতের অভিযানে এমপি জসিম উদ্দিন, আটক কয়েকজন

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সীমান্তঘেঁষা আশাবাড়ি এলাকায় গভীর রাতে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালন...

1 মাস আগে
নোয়াখালীতে বিপুল ইয়াবাসহ গ্রেপ্তার ২

নোয়াখালীতে বিপুল ইয়াবাসহ গ্রেপ্তার ২

নোয়াখালীর সেনবাগ উপজেলায় যৌথ অভিযানে ৮ হাজার ৮৪০ পিস ইয়াবাসহ দুই মাদক পাচারকারীকে গ্রেপ্তার করা হয়েছ...

1 মাস আগে
জয়পুরহাটে ‎স্থানীয়দের সহায়তায় গাঁজাসহ আটক ২

জয়পুরহাটে ‎স্থানীয়দের সহায়তায় গাঁজাসহ আটক ২

জয়পুরহাট জেলার ক্ষেতলাল উপজেলায় সোমবার দুপুর ১২টার দিকে স্থানীয়দের সহায়তায় ২৭ কেজি গাঁজাসহ দুই মাদক ...

1 মাস আগে
ব্রাহ্মণবাড়িয়ায় অ্যাম্বুলেন্স তল্লাশিতে গাঁজা উদ্ধার, আটক ২

ব্রাহ্মণবাড়িয়ায় অ্যাম্বুলেন্স তল্লাশিতে গাঁজা উদ্ধার, আটক ২

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে অ্যাম্বুলেন্স তল্লাশি করে ২৮ কেজি গাঁজা...

1 মাস আগে
কিশোরগঞ্জে ১০কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

কিশোরগঞ্জে ১০কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ১০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পাকুন্দিয়া থানা পুলিশ। শন...

1 মাস আগে
বারহাট্টায় বোতল মদ-নগদ অর্থসহ গাড়ি জব্দ, গ্রেপ্তার ৩

বারহাট্টায় বোতল মদ-নগদ অর্থসহ গাড়ি জব্দ, গ্রেপ্তার ৩

নেত্রকোনায় ভারতীয় সীমান্ত থেকে মদ, নগদ অর্থ এবং গাড়ি জব্দসহ তিনজনকে আটক করেছে যৌথবাহিনী। রবিবার (৮ ফ...

2 মাস আগে
গলাচিপায় দেশীয় অস্ত্রসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

গলাচিপায় দেশীয় অস্ত্রসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

গলাচিপায় দেশীয় অস্ত্র ও মাদকদ্রব্যসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। বুধবার রাতে গলাচি...

2 মাস আগে
নেত্রকোনায় দুই মণ গাঁজাসহ আটক ৩

নেত্রকোনায় দুই মণ গাঁজাসহ আটক ৩

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১৪) এর বিশেষ অভিযানে প্রায় দুই মণ (৭...

2 মাস আগে
লক্ষ্মীপুরে ৫৫ কেজি গাঁজাসহ পিকআপভ্যান জব্দ, র‌্যাবের হাতে আটক ৩

লক্ষ্মীপুরে ৫৫ কেজি গাঁজাসহ পিকআপভ্যান জব্দ, র‌্যাবের হাতে আটক ৩

লক্ষ্মীপুরে ৫৫ কেজি গাঁজা ও একটি ছোট পিকআপভ্যানসহ তিনজনকে আটক করেছে র‌্যাব। মঙ্গলবার (২৭ জানুয়ারি) স...

2 মাস আগে