Breaking News
দৈনিক জনপথ

রমজানের শুরুতেই বাজারে আগুন, মাছ-মাংস ও সবজিতে অস্বস্তি

জনপথ ডেস্ক2,761
রমজানের শুরুতেই বাজারে আগুন, মাছ-মাংস ও সবজিতে অস্বস্তি
ঢাকার বাজারগুলোতে রমজানের শুরুতেই নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়েছে।

পবিত্র রমজান শুরু হতেই রাজধানী ঢাকার বাজারগুলোতে মাছ, মাংস ও সবজিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়েছে। ইফতার ও সাহরির চাহিদা বৃদ্ধির সুযোগে এসব পণ্য চড়া দামে বিক্রি হচ্ছে বলে অভিযোগ করছেন ক্রেতারা।

বিক্রেতাদের দাবি, গত কয়েক সপ্তাহ ধরে কিছু পণ্যের সরবরাহ কমেছে। পাশাপাশি রমজান উপলক্ষে পারিবারিক আয়োজন বাড়ায় চাহিদাও বৃদ্ধি পেয়েছে, যার ফলে দাম বেড়েছে।

রাজধানীর মিরপুর-১১ ও মিরপুর-৬ বাজার ঘুরে দেখা গেছে, দুই সপ্তাহের ব্যবধানে ব্রয়লার মুরগির দাম কেজিতে ৪০-৫০ টাকা বেড়ে বর্তমানে ২০০-২২০ টাকায় বিক্রি হচ্ছে, যা আগে ছিল ১৬০-১৭০ টাকা। সোনালি মুরগি বিক্রি হচ্ছে কেজিপ্রতি ৩২০-৩৪০ টাকায়।

সবজির বাজারেও অস্বস্তি বিরাজ করছে। লেবু পিসপ্রতি ২৫-৩০ টাকা, হালিতে ১০০-১২০ টাকা। মরিচের দাম কেজিতে ১৮০-২০০ টাকা, যা আগের চেয়ে ৩০-৪০ টাকা বেশি। বেগুন বিক্রি হচ্ছে কেজিপ্রতি ৮০-১০০ টাকা, পেঁপে ৪০ টাকা এবং মিষ্টিকুমড়া ৪০-৫০ টাকা কেজিতে। এছাড়া টমেটো ৫০-৬০ টাকা, শিম ৪০ টাকা, বাঁধাকপি ৩০-৪০ টাকা এবং ফুলকপি ৫০-৬০ টাকায় বিক্রি হচ্ছে।

পেঁয়াজ বিক্রি হচ্ছে কেজিপ্রতি ৫০-৬০ টাকায়। গরুর মাংস কেজিপ্রতি ৮২০-৮৫০ টাকা এবং খাসির মাংস ১,০৫০ থেকে ১,১০০ টাকায় বিক্রি হচ্ছে।

মাছের দামও বেড়েছে। রুই মাছ কেজিপ্রতি ৩০০-৩৫০ টাকা, কাতলা ৩২০-৩৫০ টাকা, পাঙাশ ১৮০-২০০ টাকা এবং তেলাপিয়া ১৮০-২২০ টাকায় বিক্রি হচ্ছে। চিংড়ি বিক্রি হচ্ছে কেজিপ্রতি ৬৫০-৭৫০ টাকা। এছাড়া কই মাছ ২০০-২৫০ টাকা, শিং ৬৫০-৭৫০ টাকা, শোল ৬৫০ টাকা এবং পাবদা ৩৫০-৪০০ টাকায় বিক্রি হচ্ছে।

চালের বাজারেও ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে। বিভিন্ন ব্র্যান্ডের মিনিকেট চাল কেজিপ্রতি ৭০ থেকে ৯০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে। ডালের মধ্যে চিকন মসুর ডাল ১৫৫ টাকা, মোটা মসুর ১০০ টাকা, বড় মুগ ডাল ১৪০ টাকা, ছোট মুগ ডাল ১৭০ টাকা এবং ছোলা ৮০-৯০ টাকায় বিক্রি হচ্ছে।

রমজানের শুরুতেই দ্রব্যমূল্যের এই ঊর্ধ্বগতিতে সাধারণ ক্রেতারা উদ্বেগ প্রকাশ করেছেন।

সম্পর্কিত সংবাদ

আমদানি বৃদ্ধি ও রপ্তানি কমায় বাণিজ্যঘাটতি বেড়ে ১৭ বিলিয়ন ডলার

আমদানি বৃদ্ধি ও রপ্তানি কমায় বাণিজ্যঘাটতি বেড়ে ১৭ বিলিয়ন ডলার

চলতি ২০২৫–২৬ অর্থবছরের প্রথম আট মাসে (জুলাই–ফেব্রুয়ারি) দেশের বাণিজ্যঘাটতি বেড়ে প্রায় ১৬ দশমিক ৯১ বি...

2 মাস আগে
বাজেট ভাবনায় যুদ্ধের প্রভাব: উচ্চতর প্রবৃদ্ধির লক্ষ্যে নতুন নীতি

বাজেট ভাবনায় যুদ্ধের প্রভাব: উচ্চতর প্রবৃদ্ধির লক্ষ্যে নতুন নীতি

ইরানের সঙ্গে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধে বাংলাদেশেও প্রভাব পড়তে শুরু করেছে। বাজারে বিভিন্ন...

3 মাস আগে
ভারতকে রাশিয়া থেকে তেল কেনায় সাময়িক ছাড় দিল যুক্তরাষ্ট্র

ভারতকে রাশিয়া থেকে তেল কেনায় সাময়িক ছাড় দিল যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের অর্থ বিভাগ ভারতের রাশিয়া থেকে তেল কেনার ওপর সাময়িক ছাড় দিয়েছে। এই বিশেষ ছাড় ৩০ দিনের ...

3 মাস আগে
বাংলাদেশে পেট্রোল সরবরাহ কমানোর পরিকল্পনা

বাংলাদেশে পেট্রোল সরবরাহ কমানোর পরিকল্পনা

বাংলাদেশে পেট্রোল পাম্পগুলোতে পেট্রোল সরবরাহ কমানোর বিষয়ে পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। পেট্রোল নিয়ন্ত...

3 মাস আগে
মধ্যপ্রাচ্য সংকটে আজও ২৫ ফ্লাইট বাতিল

মধ্যপ্রাচ্য সংকটে আজও ২৫ ফ্লাইট বাতিল

মধ্যপ্রাচ্যে চলমান নিরাপত্তা অস্থিরতার প্রভাব দেশের আকাশপথেও স্পষ্টভাবে অনুভূত হচ্ছে। ইরান, ইরাক, কু...

3 মাস আগে
সোনার দামে বড় পতন, ৪ মার্চের ভরির মূল্য প্রকাশ

সোনার দামে বড় পতন, ৪ মার্চের ভরির মূল্য প্রকাশ

টানা ছয় দফা বৃদ্ধি ঘটানোর পর অবশেষে দেশের বাজারে সোনার দাম কমেছে। বুধবার (৪ মার্চ) সকালে Bangladesh...

3 মাস আগে
সংঘাত অব্যাহত, তেলের দাম আরো বেড়েছে

সংঘাত অব্যাহত, তেলের দাম আরো বেড়েছে

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে বিশ্বজুড়ে তেলের দাম ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। তেল উৎপাদনকারী এই অঞ্চলে...

3 মাস আগে
বাম্পার ফলনেও লোকসানে জয়পুরহাটের আলুচাষিরা

বাম্পার ফলনেও লোকসানে জয়পুরহাটের আলুচাষিরা

উত্তরাঞ্চলের কৃষিনির্ভর জেলা জয়পুরহাটে চলতি মৌসুমে আলুর বাম্পার ফলন হলেও বাজারে দামের ভয়াবহ ধসে চরম ...

3 মাস আগে
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার

বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার

বাংলাদেশের আন্তর্জাতিক বাণিজ্য সম্প্রসারিত হওয়ায় বৈদেশিক মুদ্রার সঙ্গে বাংলাদেশি টাকার বিনিময় হার জ...

3 মাস আগে
জ্বালানি খাতে অশনিসংকেত: ভয়ানক প্রভাব পড়তে পারে অর্থনীতিতে

জ্বালানি খাতে অশনিসংকেত: ভয়ানক প্রভাব পড়তে পারে অর্থনীতিতে

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এর সামরিক সংঘাত বিশ্বজুড়ে উত্তেজনা বাড়িয়েছে। দীর্ঘস্থায়ী হলে এবং...

3 মাস আগে