সোমবার (২৩ ফেব্রুয়ারি) সচিবালয়ে কৃষক কার্ড নিয়ে বৈঠকের পর তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, প্রধান উদ্দেশ্য কৃষকদের স্মার্ট কার্ড দেওয়া, যা ফ্যামিলি কার্ডের মতো কার্যকর হবে। নীতিগতভাবে এই প্রকল্পের পরিকল্পনা বহু আগের। ইনশাআল্লাহ, শিগগির পাইলট প্রজেক্ট শুরু করা হবে।
মন্ত্রী বলেন, কৃষক কার্ড পেলে একজন কৃষক উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব ধরনের সুবিধা পাবেন। এতে কৃষি জ্ঞান, যন্ত্রপাতি, সার, বীজ, কীটনাশকসহ সব ধরনের সহযোগিতা অন্তর্ভুক্ত থাকবে। এছাড়াও বাজার, উৎপাদন ও আবহাওয়ার তথ্য সহজলভ্য হয়ে কৃষক ও রাষ্ট্র উভয়ই সঠিক পরিকল্পনা করতে পারবে।
জহির উদ্দিন স্বপন উল্লেখ করেন, প্রকৃত কৃষকরা কার্ড পাবেন, যাতে মধ্যস্বত্বভোগীরা সুযোগ-সুবিধা নিতে না পারে। স্মার্ট কার্ড সরাসরি কৃষককে রাষ্ট্রের সঙ্গে সংযুক্ত রাখবে, ফলে যেকোনো সমস্যা দ্রুত সমাধান সম্ভব হবে।











