Breaking News
দৈনিক জনপথ

দেশের সব মোবাইল ফোন বিক্রির দোকান বন্ধের ঘোষণা

জনপথ ডেস্ক2,665
দেশের সব মোবাইল ফোন বিক্রির দোকান বন্ধের ঘোষণা
দেশের সব মোবাইল ফোন বিক্রির দোকান বন্ধের ঘোষণা

স্মার্টফোন ও গ্যাজেট ব্যবসায়ীদের সংগঠন বিজনেস কমিউনিটি বাংলাদেশ (এমবিসিবি) সারা দেশে মোবাইল ফোন বিক্রির দোকান বন্ধ রাখার ঘোষণা দিয়েছে। বুধবার (১৯ নভেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্ত জানানো হয়।

সংবাদ সম্মেলনে বক্তারা জানান, সুমাশটেকের প্রধান নির্বাহী আবু সাঈদ পিয়াসকে গোয়েন্দা পুলিশ তুলে নেওয়ার প্রতিবাদেই তাদের এই কর্মসূচি।

বক্তারা বলেন, ‘অ্যাসোসিয়েশনের সেক্রেটারি পিয়াসকে আজকের মধ্যে মুক্তি না দিলে তারা সারা দেশে কঠোর আন্দোলনে নামবেন।’ একইসঙ্গে তারা ‘দেশ অচল’ করে দেওয়ার হুমকিও দেন। কর্মসূচি ঘোষণার সময় বক্তারা আরও বলেন, ‘সুমাশটেকের প্রধান নির্বাহী আবু সাঈদ পিয়াসকে গোয়েন্দা পুলিশ তুলে নেওয়ার প্রতিবাদে দেশজুড়ে সব মোবাইল ফোন দোকান বন্ধ থাকবে। অ্যাসোসিয়েশনের সেক্রেটারি পিয়াসকে আজকের মধ্যে মুক্তি না দিলে তারা সারা দেশে কঠোর আন্দোলনে নামবেন।’

মঙ্গলবার গভীর রাতে সুমাশটেকের প্রধান নির্বাহী কর্মকর্তা আবু সাইয়েদ পিয়াসকে ডিবি নিয়ে গেছে বলে অভিযোগ ওঠে। পিয়াসের পরিবারের একজন সদস্য বিষয়টি নিশ্চিত করেছেন। তার স্ত্রী সুমাইয়া চৌধুরী জানান, গতরাত ৩টার দিকে মিরপুর-১ এলাকার বাসা থেকে তার স্বামীকে তুলে নিয়ে যায় গোয়েন্দা পুলিশ। এ সময় ডিবি সদস্যরা পিয়াসের মোবাইল ফোনটিও জব্দ করে বলে জানান তিনি।

এমবিসিবির দাবি, তাদের অ্যাসোসিয়েশনের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা পিয়াসকে দ্রুত মুক্তি দিতে হবে, নইলে তারা আরও কঠোর অবস্থান নেবে। ডিআরইউতে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে উপস্থিত ব্যবসায়ীরা বলেন, এ ঘটনায় ব্যবসায়ী মহলে আতঙ্ক তৈরি হয়েছে এবং সরকারের কাছে স্পষ্ট ব্যাখ্যা প্রত্যাশা করছেন তারা।

সম্পর্কিত সংবাদ

আজকের দিন : ইতিহাসের আয়নায় ৪ মার্চ

আজকের দিন : ইতিহাসের আয়নায় ৪ মার্চ

প্রতিটি দিনই সময়ের স্রোতে মিলিয়ে যায়, কিন্তু কিছু দিন ইতিহাসের পাতায় স্থায়ী হয়ে থাকে। আজ বুধবার, ৪ ম...

1 দিন আগে
মেঘনা নদীতে মার্চ-এপ্রিল সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার

মেঘনা নদীতে মার্চ-এপ্রিল সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার

জাটকা সংরক্ষণ ও ইলিশের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সরকার ঘোষণা করেছে, ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত মেঘন...

6 দিন আগে
২ ঘণ্টা বন্ধ থাকবে ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশন

২ ঘণ্টা বন্ধ থাকবে ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশন

প্রধানমন্ত্রী তারেক রহমানের অমর একুশে বইমেলার উদ্বোধন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশনে মেট্রোরেল চ...

1 সপ্তাহ আগে
অবৈধ চাঁদাবাজি বন্ধে এমপির নির্দেশে মাইকিং

অবৈধ চাঁদাবাজি বন্ধে এমপির নির্দেশে মাইকিং

সুনামগঞ্জ-১ আসনের বিভিন্ন নদীর ইজারাকৃত পয়েন্টে বিআইডব্লিউটিএর নির্ধারিত টোলের বাইরে চাঁদা উত্তোলন ব...

1 সপ্তাহ আগে
যেসব এলাকায় আজ টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

যেসব এলাকায় আজ টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

সিলেট নগরের কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় সোমবার (২৩ ফেব্রুয়ারি) সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। ...

1 সপ্তাহ আগে
পুলিশের উচ্চ পর্যায়ে রদবদল শুরু হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

পুলিশের উচ্চ পর্যায়ে রদবদল শুরু হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

পুলিশের শীর্ষ পর্যায়ে রদবদল শুরু হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, ...

1 সপ্তাহ আগে
আজ থেকে নতুন সূচিতে মেট্রোরেল, যা রাখা যাবে ইফতারে

আজ থেকে নতুন সূচিতে মেট্রোরেল, যা রাখা যাবে ইফতারে

মাহে রমজানের প্রথম দিন বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকে ঢাকা মেট্রোরেল নতুন সময়সূচিতে চলবে। পরিচালনা...

2 সপ্তাহ আগে
জাতির সূর্যসন্তানদের প্রতি প্রধানমন্ত্রীর গভীর শ্রদ্ধা

জাতির সূর্যসন্তানদের প্রতি প্রধানমন্ত্রীর গভীর শ্রদ্ধা

প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর সাভার জাতীয় স্মৃতিসৌধে একাত্তরের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা...

2 সপ্তাহ আগে
তারেক রহমান–জামায়াত আমির বৈঠক: সংলাপে নতুন রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত

তারেক রহমান–জামায়াত আমির বৈঠক: সংলাপে নতুন রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত

তারেক রহমান জামায়াত আমির ডা. শফিকুর রহমান–এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে দেশের রাজনৈতিক পরিস্থিতি ও ভবি...

2 সপ্তাহ আগে
নির্বাচন ঘিরে নীলফামারীতে সেনাবাহিনীর হেলিকপ্টার মহড়া

নির্বাচন ঘিরে নীলফামারীতে সেনাবাহিনীর হেলিকপ্টার মহড়া

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় বাংলাদেশ সেনাবাহিনীর হেলিড্রপ বা র...

3 সপ্তাহ আগে