Breaking News
দৈনিক জনপথ

দাম বাড়ার পর আজ থেকে নতুন দামে স্বর্ণ বিক্রি, ভরিতে ২ লাখ ৬২ হাজার ৪৪০ টাকা

জনপথ ডেস্ক••3,786
দাম বাড়ার পর আজ থেকে নতুন দামে স্বর্ণ বিক্রি, ভরিতে ২ লাখ ৬২ হাজার ৪৪০ টাকা
দাম বাড়ার পর আজ থেকে নতুন দামে স্বর্ণ বিক্রি, ভরিতে ২ লাখ ৬২ হাজার ৪৪০ টাকা

দাম বৃদ্ধির পর আজ মঙ্গলবার (২৭ জানুয়ারি) থেকে দেশের বাজারে নতুন দামে স্বর্ণ বিক্রি শুরু হয়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ঘোষিত নতুন মূল্য অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে ২ লাখ ৬২ হাজার ৪৪০ টাকায়, যা দেশের বাজারে স্বর্ণের সর্বোচ্চ দাম।

এর আগে সোমবার (২৬ জানুয়ারি) ভরিতে ৫ হাজার ২৪৯ টাকা বাড়ানোর ঘোষণা দেয় বাজুস। এক বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বৃদ্ধির প্রেক্ষাপটে সার্বিক পরিস্থিতি বিবেচনায় এনে স্বর্ণের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।

নতুন দাম অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৫০ হাজার ৪৮৪ টাকা। এছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৪ হাজার ৭৩৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৭৬ হাজার ৫৯৩ টাকা।

বাজুস আরও জানিয়েছে, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যুক্ত হবে। তবে গহনার নকশা ও মানভেদে মজুরির পরিমাণ ভিন্ন হতে পারে।

সংস্থাটির তথ্যমতে, চলতি বছরে এখন পর্যন্ত দেশের বাজারে ১৪ বারের মতো স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ১১ বার দাম বেড়েছে এবং ৩ বার কমানো হয়েছে। অপরদিকে, ২০২৫ সালে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল, যেখানে ৬৪ বার দাম বাড়ানো এবং ২৯ বার কমানো হয়েছিল।

সম্পর্কিত সংবাদ

আমদানি বৃদ্ধি ও রপ্তানি কমায় বাণিজ্যঘাটতি বেড়ে ১৭ বিলিয়ন ডলার

আমদানি বৃদ্ধি ও রপ্তানি কমায় বাণিজ্যঘাটতি বেড়ে ১৭ বিলিয়ন ডলার

চলতি ২০২৫–২৬ অর্থবছরের প্রথম আট মাসে (জুলাই–ফেব্রুয়ারি) দেশের বাণিজ্যঘাটতি বেড়ে প্রায় ১৬ দশমিক ৯১ বি...

6 মাস আগে→
বাজেট ভাবনায় যুদ্ধের প্রভাব: উচ্চতর প্রবৃদ্ধির লক্ষ্যে নতুন নীতি

বাজেট ভাবনায় যুদ্ধের প্রভাব: উচ্চতর প্রবৃদ্ধির লক্ষ্যে নতুন নীতি

ইরানের সঙ্গে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধে বাংলাদেশেও প্রভাব পড়তে শুরু করেছে। বাজারে বিভিন্ন...

7 মাস আগে→
ভারতকে রাশিয়া থেকে তেল কেনায় সাময়িক ছাড় দিল যুক্তরাষ্ট্র

ভারতকে রাশিয়া থেকে তেল কেনায় সাময়িক ছাড় দিল যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের অর্থ বিভাগ ভারতের রাশিয়া থেকে তেল কেনার ওপর সাময়িক ছাড় দিয়েছে। এই বিশেষ ছাড় ৩০ দিনের ...

7 মাস আগে→
বাংলাদেশে পেট্রোল সরবরাহ কমানোর পরিকল্পনা

বাংলাদেশে পেট্রোল সরবরাহ কমানোর পরিকল্পনা

বাংলাদেশে পেট্রোল পাম্পগুলোতে পেট্রোল সরবরাহ কমানোর বিষয়ে পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। পেট্রোল নিয়ন্ত...

7 মাস আগে→
মধ্যপ্রাচ্য সংকটে আজও ২৫ ফ্লাইট বাতিল

মধ্যপ্রাচ্য সংকটে আজও ২৫ ফ্লাইট বাতিল

মধ্যপ্রাচ্যে চলমান নিরাপত্তা অস্থিরতার প্রভাব দেশের আকাশপথেও স্পষ্টভাবে অনুভূত হচ্ছে। ইরান, ইরাক, কু...

7 মাস আগে→
সোনার দামে বড় পতন, ৪ মার্চের ভরির মূল্য প্রকাশ

সোনার দামে বড় পতন, ৪ মার্চের ভরির মূল্য প্রকাশ

টানা ছয় দফা বৃদ্ধি ঘটানোর পর অবশেষে দেশের বাজারে সোনার দাম কমেছে। বুধবার (৪ মার্চ) সকালে Bangladesh...

7 মাস আগে→
সংঘাত অব্যাহত, তেলের দাম আরো বেড়েছে

সংঘাত অব্যাহত, তেলের দাম আরো বেড়েছে

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে বিশ্বজুড়ে তেলের দাম ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। তেল উৎপাদনকারী এই অঞ্চলে...

7 মাস আগে→
বাম্পার ফলনেও লোকসানে জয়পুরহাটের আলুচাষিরা

বাম্পার ফলনেও লোকসানে জয়পুরহাটের আলুচাষিরা

উত্তরাঞ্চলের কৃষিনির্ভর জেলা জয়পুরহাটে চলতি মৌসুমে আলুর বাম্পার ফলন হলেও বাজারে দামের ভয়াবহ ধসে চরম ...

7 মাস আগে→
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার

বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার

বাংলাদেশের আন্তর্জাতিক বাণিজ্য সম্প্রসারিত হওয়ায় বৈদেশিক মুদ্রার সঙ্গে বাংলাদেশি টাকার বিনিময় হার জ...

7 মাস আগে→
জ্বালানি খাতে অশনিসংকেত: ভয়ানক প্রভাব পড়তে পারে অর্থনীতিতে

জ্বালানি খাতে অশনিসংকেত: ভয়ানক প্রভাব পড়তে পারে অর্থনীতিতে

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এর সামরিক সংঘাত বিশ্বজুড়ে উত্তেজনা বাড়িয়েছে। দীর্ঘস্থায়ী হলে এবং...

7 মাস আগে→