Breaking News
দৈনিক জনপথ

৪৩তম বিসিএস: চাকরি হারালেন তিন সহকারী কমিশনার, প্রজ্ঞাপনে উল্লেখ নেই কারণ

জনপথ ডেস্ক••4,377
৪৩তম বিসিএস: চাকরি হারালেন তিন সহকারী কমিশনার, প্রজ্ঞাপনে উল্লেখ নেই কারণ
৪৩তম বিসিএস: চাকরি হারালেন তিন সহকারী কমিশনার, প্রজ্ঞাপনে উল্লেখ নেই কারণ

বনিয়াদি প্রশিক্ষণরত বিসিএস (প্রশাসন) ক্যাডারের তিন শিক্ষানবিশ সহকারী কমিশনারকে সরকারি চাকরি থেকে অপসারণ করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। গতকাল বুধবার জারি করা এক প্রজ্ঞাপনে তাঁদের নিয়োগের অবসান ঘটানো হয়। তাঁরা তিনজন হলেন কাজী আরিফুর রহমান (ফরিদপুর), অনুপ কুমার বিশ্বাস (বগুড়া) ও নবমিতা সরকার (পিরোজপুর)। তাঁরা নিজ নিজ জায়গায় সহকারী কমিশনার হিসেবে কর্মরত থাকার পাশাপাশি সাভারের লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে বনিয়াদি প্রশিক্ষণ নিচ্ছিলেন।

প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ সিভিল সার্ভিস নিয়োগ বিধিমালা, ১৯৮১–এর বিধি ৬(২)(এ) অনুযায়ী তাঁদের সরকারি চাকরি থেকে অবসান করা হয়েছে। ওই বিধি অনুসারে, শিক্ষানবিশির মেয়াদে কোনো কর্মকর্তাকে ‘সরকারি চাকরিতে বহাল থাকার অযোগ্য’ মনে হলে সরকারি কর্ম কমিশনের পরামর্শ ছাড়াই নিয়োগ বাতিল করা যায়।

তবে কোন কারণ দেখিয়ে তিন সহকারী কমিশনারকে অযোগ্য বিবেচনা করা হয়েছে, প্রজ্ঞাপনে সেটি উল্লেখ নেই।এ ছাড়া তিন সহকারী কমিশনারের কাছে সরকারের কোনো আর্থিক পাওনা থাকলে পাবলিক ডিমান্ড রিকভারি অ্যাক্ট, ১৯১৩ অনুযায়ী তা আদায়যোগ্য হবে বলে জানানো হয়েছে।

অপসারিত হওয়া কর্মকর্তাদের একজন কাজী আরিফুর রহমান আজ বৃহস্পতিবার প্রথম আলোকে বলেন, ‘বনিয়াদি প্রশিক্ষণ চলাকালে গতকাল বিকেলে আমাকে প্রজ্ঞাপনটি জানানো হয়। কোনো কারণ উল্লেখ নেই। আমি কিছুই বুঝতে পারছি না।’ তিনি জানান, সরকারি চাকরিতে এটি তাঁর প্রথম অভিজ্ঞতা নয়। এর আগে ৪১তম বিসিএসে রেলওয়ে ক্যাডারে প্রথম হয়েছিলেন তিনি এবং প্রায় দেড় বছর সরকারি চাকরিতে যুক্ত ছিলেন। পরে ৪৩তম বিসিএসে প্রশাসন ক্যাডারে ২০তম হয়ে উত্তীর্ণ হন। নিজের পারিবারিক পরিস্থিতির কথা জানিয়ে তিনি বলেন, ‘আমার স্ত্রী সন্তানসম্ভবা। বাবা হৃদ্‌রোগে আক্রান্ত। কারণ না জানিয়ে এভাবে অপসারণ করায় আমি ও আমার পরিবার মানসিকভাবে সম্পূর্ণ ভেঙে পড়েছি।’

এ বিষয়ে জানতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এহছানুল হকের দপ্তরে ফোন করা হলে সেখানে থাকা এক কর্মকর্তা জানান, সচিব প্রধান উপদেষ্টার কার্যালয়ে রয়েছেন। ব্যক্তিগত মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন ধরেননি। পরে হোয়াটসঅ্যাপে বার্তা পাঠানো হলেও এই প্রতিবেদন (বেলা সোয়া তিনটা) লেখা পর্যন্ত কোনো জবাব পাওয়া যায়নি।

লেখাঃ প্রথম আলো ।

সম্পর্কিত সংবাদ

ইরানের প্রতিনিধি দলে ৭১ জন, কড়া নিরাপত্তায় ইসলামাবাদে বৈঠক

ইরানের প্রতিনিধি দলে ৭১ জন, কড়া নিরাপত্তায় ইসলামাবাদে বৈঠক

শান্তি আলোচনায় অংশ নিতে ইসলামাবাদে পৌঁছেছে ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল।

6 মাস আগে→
অবৈধ মজুত ও পাচার ঠেকাতে তৎপর বিজিবি, তিন মাসে জব্দ ৫ হাজার লিটার ভোজ্যতেল

অবৈধ মজুত ও পাচার ঠেকাতে তৎপর বিজিবি, তিন মাসে জব্দ ৫ হাজার লিটার ভোজ্যতেল

দেশজুড়ে ভোজ্যতেলের বাজার নিয়ন্ত্রণে রাখা এবং অবৈধ মজুত ও চোরাচালান রোধে নজরদারি জোরদার করেছে বর্ডার ...

6 মাস আগে→
বাংলার জয়যাত্রা জাহাজকে হরমুজ প্রণালি পার হতে দিচ্ছে না ইরান

বাংলার জয়যাত্রা জাহাজকে হরমুজ প্রণালি পার হতে দিচ্ছে না ইরান

যুদ্ধ পরিস্থিতির কারণে দীর্ঘদিন আটকে থাকার পর সৌদি আরবের বন্দর ছেড়ে আসা বাংলাদেশ শিপিং করপোরেশনের জা...

6 মাস আগে→
আমদানি বৃদ্ধি ও রপ্তানি কমায় বাণিজ্যঘাটতি বেড়ে ১৭ বিলিয়ন ডলার

আমদানি বৃদ্ধি ও রপ্তানি কমায় বাণিজ্যঘাটতি বেড়ে ১৭ বিলিয়ন ডলার

চলতি ২০২৫–২৬ অর্থবছরের প্রথম আট মাসে (জুলাই–ফেব্রুয়ারি) দেশের বাণিজ্যঘাটতি বেড়ে প্রায় ১৬ দশমিক ৯১ বি...

6 মাস আগে→
হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ, বরিশাল ও সিলেটে আরও ৪ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ, বরিশাল ও সিলেটে আরও ৪ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ, বরিশাল ও সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় আরও চার শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ...

6 মাস আগে→
আজকের দিন : ইতিহাসের আয়নায় ৪ মার্চ

আজকের দিন : ইতিহাসের আয়নায় ৪ মার্চ

প্রতিটি দিনই সময়ের স্রোতে মিলিয়ে যায়, কিন্তু কিছু দিন ইতিহাসের পাতায় স্থায়ী হয়ে থাকে। আজ বুধবার, ৪ ম...

7 মাস আগে→
মেঘনা নদীতে মার্চ-এপ্রিল সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার

মেঘনা নদীতে মার্চ-এপ্রিল সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার

জাটকা সংরক্ষণ ও ইলিশের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সরকার ঘোষণা করেছে, ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত মেঘন...

7 মাস আগে→
২ ঘণ্টা বন্ধ থাকবে ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশন

২ ঘণ্টা বন্ধ থাকবে ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশন

প্রধানমন্ত্রী তারেক রহমানের অমর একুশে বইমেলার উদ্বোধন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশনে মেট্রোরেল চ...

7 মাস আগে→
অবৈধ চাঁদাবাজি বন্ধে এমপির নির্দেশে মাইকিং

অবৈধ চাঁদাবাজি বন্ধে এমপির নির্দেশে মাইকিং

সুনামগঞ্জ-১ আসনের বিভিন্ন নদীর ইজারাকৃত পয়েন্টে বিআইডব্লিউটিএর নির্ধারিত টোলের বাইরে চাঁদা উত্তোলন ব...

7 মাস আগে→
যেসব এলাকায় আজ টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

যেসব এলাকায় আজ টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

সিলেট নগরের কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় সোমবার (২৩ ফেব্রুয়ারি) সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। ...

7 মাস আগে→