Breaking News
দৈনিক জনপথ

আগামী বৃহস্পতিবারও চট্টগ্রাম বন্দরে ২৪ ঘণ্টার কর্মবিরতি

জনপথ ডেস্ক2,569
আগামী বৃহস্পতিবারও চট্টগ্রাম বন্দরে ২৪ ঘণ্টার কর্মবিরতি
চট্টগ্রাম বন্দরে শ্রমিকদের আন্দোলন চলছেই, আগামী বৃহস্পতিবারও ২৪ ঘণ্টার কর্মবিরতি।

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) বিদেশি কম্পানিকে ইজারা দেওয়ার প্রক্রিয়া বাতিল এবং শ্রমিক নেতাদের গণবদলি প্রত্যাহারের দাবিতে আন্দোলন আরও কঠোর রূপ নিয়েছে। চলমান আন্দোলনের অংশ হিসেবে আগামী বৃহস্পতিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছে শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ)।

আজ মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকাল ১১টায় ইসহাক ডিপো টোল প্লাজা চত্বরে আয়োজিত ‘বন্দর অবরোধ’ কর্মসূচি ও সমাবেশ থেকে এই ঘোষণা দেওয়া হয়।

সমাবেশে বক্তারা জানান, আগামী বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত টানা ২৪ ঘণ্টা বন্দরে সব ধরনের কাজ বন্ধ থাকবে।

বন্দর সমস্যা সমাধানে ব্যর্থতার দায়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার শাখাওয়াতের পদত্যাগ দাবি করেছেন শ্রমিক নেতারা। বক্তারা অভিযোগ করেন, আন্দোলন দমাতে শ্রমিক নেতাদের অন্যায্যভাবে গণবদলি করা হয়েছে এবং অনেকের আইডি ডিঅ্যাক্টিভেট করা হয়েছে। অবিলম্বে এসব আইডি সচল করার আলটিমেটাম দেওয়া হয়। বন্দরের কথিত দুর্নীতি ও কমিশন বাণিজ্যের অভিযোগে বন্দর চেয়ারম্যান ও বিডা চেয়ারম্যানকে অপসারণের দাবি জানানো হয়েছে।

সমাবেশ শেষে নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, গত সাত মাস ধরে শান্তিপূর্ণ আন্দোলন চললেও কর্তৃপক্ষ কর্ণপাত করেনি। বরং দমন-পীড়নের পথ বেছে নিয়েছে। গণবদলি করে আন্দোলন থামানো যাবে না; দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন আরও বেগবান করা হবে।

বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের সভাপতি এস কে খোদা তোতনের সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তা হিসেবে সংহতি জানান সিপিবির সাবেক সভাপতি মোহাম্মদ শাহ আলম।

সমাবেশে বক্তব্য রাখেন শ্রম সংস্কার কমিশনের সদস্য তপন দত্ত, জাতীয়তাবাদী শ্রমিক দল নেতা কাজী শেখ নুরুল্লাহ বাহার, বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের ইব্রাহিম হোসেন খোকনসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের শীর্ষ নেতারা।

সম্পর্কিত সংবাদ

আমদানি বৃদ্ধি ও রপ্তানি কমায় বাণিজ্যঘাটতি বেড়ে ১৭ বিলিয়ন ডলার

আমদানি বৃদ্ধি ও রপ্তানি কমায় বাণিজ্যঘাটতি বেড়ে ১৭ বিলিয়ন ডলার

চলতি ২০২৫–২৬ অর্থবছরের প্রথম আট মাসে (জুলাই–ফেব্রুয়ারি) দেশের বাণিজ্যঘাটতি বেড়ে প্রায় ১৬ দশমিক ৯১ বি...

3 মাস আগে
বাজেট ভাবনায় যুদ্ধের প্রভাব: উচ্চতর প্রবৃদ্ধির লক্ষ্যে নতুন নীতি

বাজেট ভাবনায় যুদ্ধের প্রভাব: উচ্চতর প্রবৃদ্ধির লক্ষ্যে নতুন নীতি

ইরানের সঙ্গে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধে বাংলাদেশেও প্রভাব পড়তে শুরু করেছে। বাজারে বিভিন্ন...

4 মাস আগে
ভারতকে রাশিয়া থেকে তেল কেনায় সাময়িক ছাড় দিল যুক্তরাষ্ট্র

ভারতকে রাশিয়া থেকে তেল কেনায় সাময়িক ছাড় দিল যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের অর্থ বিভাগ ভারতের রাশিয়া থেকে তেল কেনার ওপর সাময়িক ছাড় দিয়েছে। এই বিশেষ ছাড় ৩০ দিনের ...

4 মাস আগে
বাংলাদেশে পেট্রোল সরবরাহ কমানোর পরিকল্পনা

বাংলাদেশে পেট্রোল সরবরাহ কমানোর পরিকল্পনা

বাংলাদেশে পেট্রোল পাম্পগুলোতে পেট্রোল সরবরাহ কমানোর বিষয়ে পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। পেট্রোল নিয়ন্ত...

4 মাস আগে
মধ্যপ্রাচ্য সংকটে আজও ২৫ ফ্লাইট বাতিল

মধ্যপ্রাচ্য সংকটে আজও ২৫ ফ্লাইট বাতিল

মধ্যপ্রাচ্যে চলমান নিরাপত্তা অস্থিরতার প্রভাব দেশের আকাশপথেও স্পষ্টভাবে অনুভূত হচ্ছে। ইরান, ইরাক, কু...

4 মাস আগে
সোনার দামে বড় পতন, ৪ মার্চের ভরির মূল্য প্রকাশ

সোনার দামে বড় পতন, ৪ মার্চের ভরির মূল্য প্রকাশ

টানা ছয় দফা বৃদ্ধি ঘটানোর পর অবশেষে দেশের বাজারে সোনার দাম কমেছে। বুধবার (৪ মার্চ) সকালে Bangladesh...

4 মাস আগে
সংঘাত অব্যাহত, তেলের দাম আরো বেড়েছে

সংঘাত অব্যাহত, তেলের দাম আরো বেড়েছে

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে বিশ্বজুড়ে তেলের দাম ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। তেল উৎপাদনকারী এই অঞ্চলে...

4 মাস আগে
বাম্পার ফলনেও লোকসানে জয়পুরহাটের আলুচাষিরা

বাম্পার ফলনেও লোকসানে জয়পুরহাটের আলুচাষিরা

উত্তরাঞ্চলের কৃষিনির্ভর জেলা জয়পুরহাটে চলতি মৌসুমে আলুর বাম্পার ফলন হলেও বাজারে দামের ভয়াবহ ধসে চরম ...

4 মাস আগে
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার

বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার

বাংলাদেশের আন্তর্জাতিক বাণিজ্য সম্প্রসারিত হওয়ায় বৈদেশিক মুদ্রার সঙ্গে বাংলাদেশি টাকার বিনিময় হার জ...

5 মাস আগে
জ্বালানি খাতে অশনিসংকেত: ভয়ানক প্রভাব পড়তে পারে অর্থনীতিতে

জ্বালানি খাতে অশনিসংকেত: ভয়ানক প্রভাব পড়তে পারে অর্থনীতিতে

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এর সামরিক সংঘাত বিশ্বজুড়ে উত্তেজনা বাড়িয়েছে। দীর্ঘস্থায়ী হলে এবং...

5 মাস আগে