Breaking News
দৈনিক জনপথ

যাদের ভোট দেওয়ার আহ্বান জানালেন মিজানুর রহমান আজহারী

জনপথ ডেস্ক2,179
যাদের ভোট দেওয়ার আহ্বান জানালেন মিজানুর রহমান আজহারী
যাদের ভোট দেওয়ার আহ্বান জানালেন মিজানুর রহমান আজহারী

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং ‘জুলাই সনদ’ গণভোটকে সামনে রেখে ভোটারদের প্রতি গুরুত্বপূর্ণ আহ্বান জানিয়েছেন জনপ্রিয় ইসলামী ব্যক্তিত্ব ড. মিজানুর রহমান আজহারী। তিনি দেশবাসীকে সৎ, যোগ্য ও দেশপ্রেমিক প্রার্থীদের নির্বাচিত করার অনুরোধ জানান।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে দেওয়া এক পোস্টে তিনি এই আহ্বান জানান। পোস্টে ভোটকে একটি পবিত্র দায়িত্ব হিসেবে উল্লেখ করে তিনি লেখেন, ভোট একটি আমানত—এটি এমন কাউকে দিতে হবে, যিনি নৈতিকভাবে সৎ, দায়িত্বশীল এবং দেশের কল্যাণে কাজ করতে সক্ষম।

ড. মিজানুর রহমান আজহারী তার বক্তব্যে সরাসরি কোনো রাজনৈতিক দলের নাম উল্লেখ না করলেও তার আহ্বানকে নির্বাচনী প্রক্রিয়ায় নৈতিকতা ও দেশপ্রেমের গুরুত্ব স্মরণ করিয়ে দেওয়ার বার্তা হিসেবে দেখছেন অনেকেই। বিশেষ করে তরুণ ভোটারদের উদ্দেশে তার এই দিকনির্দেশনা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

অনুসারীদের একটি বড় অংশ মনে করছেন, বর্তমান রাজনৈতিক বাস্তবতায় এই ধরনের বক্তব্য ভোটারদের সচেতন সিদ্ধান্ত নিতে সহায়ক ভূমিকা রাখবে। পোস্টটি প্রকাশের পরপরই হাজারো মানুষ এতে প্রতিক্রিয়া জানান এবং শেয়ার করেন।

উল্লেখ্য, ড. মিজানুর রহমান আজহারী একজন প্রখ্যাত ইসলামী গবেষক, লেখক ও বক্তা। কুরআন ও হাদিসভিত্তিক গবেষণাধর্মী উপস্থাপনার মাধ্যমে তিনি দেশ-বিদেশে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন। তিনি আল-আজহার বিশ্ববিদ্যালয় ও মালয়েশিয়ার আন্তর্জাতিক ইসলামিক বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা গ্রহণ করেছেন এবং হাসানাহ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা হিসেবে বিভিন্ন সামাজিক ও শিক্ষামূলক কার্যক্রমে যুক্ত রয়েছেন।

সম্পর্কিত সংবাদ

আট উপদেষ্টার দুর্নীতির অভিযোগ নিয়ে আবারও প্রশ্ন

আট উপদেষ্টার দুর্নীতির অভিযোগ নিয়ে আবারও প্রশ্ন

অন্তর্বর্তী সরকারের আট উপদেষ্টা ও দুই সচিবের বিরুদ্ধে ‘সীমাহীন দুর্নীতি’র প্রমাণ নিজের কাছে রয়েছে—এম...

1 মাস আগে
বেরিয়ে আসছে উপদেষ্টাদের দুর্নীতির চাঞ্চল্যকর তথ্য

বেরিয়ে আসছে উপদেষ্টাদের দুর্নীতির চাঞ্চল্যকর তথ্য

অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টাদের দুর্নীতির চাঞ্চল্যকর তথ্য ধীরে ধীরে প্রকাশিত হচ্ছে। শুধু ব্যক্...

1 মাস আগে
ভারতীয় কূটনীতিকের সঙ্গে খোশ আলাপে এনসিপি নেতারা

ভারতীয় কূটনীতিকের সঙ্গে খোশ আলাপে এনসিপি নেতারা

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতারা বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর গুলশানের একটি হোটেলে আয়োজিত ইফতার ...

1 মাস আগে
সাবেক দুই উপদেষ্টার গ্রেপ্তারের দাবিতে জামায়াতের নতুন কর্মসূচি

সাবেক দুই উপদেষ্টার গ্রেপ্তারের দাবিতে জামায়াতের নতুন কর্মসূচি

জামায়াতে ইসলামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’-এর অভিযোগে সাবেক উপদেষ্টা সৈয়দা র...

1 মাস আগে
সেলিনা হায়াৎ আইভীর জামিন স্থগিত

সেলিনা হায়াৎ আইভীর জামিন স্থগিত

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেত্রী ডা. সেলিনা হায়াৎ আইভীর পাঁচ মামলায় হাইকোর্...

1 মাস আগে
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভা বৈঠক অনুষ্ঠিত

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভা বৈঠক অনুষ্ঠিত

আজ বৃহস্পতিবার (৫ মার্চ) সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভ...

1 মাস আগে
কাজে অবহেলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে : ভূমি প্রতিমন্ত্রী

কাজে অবহেলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে : ভূমি প্রতিমন্ত্রী

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে গিয়ে তালা ঝুলানো অবস্থায় কার্যালয় দেখতে...

1 মাস আগে
বাংলাদেশকে ন্যায়ভিত্তিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে আমরা দৃঢ়প্রতিজ্ঞ : এলজিআরডি মন্ত্রী

বাংলাদেশকে ন্যায়ভিত্তিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে আমরা দৃঢ়প্রতিজ্ঞ : এলজিআরডি মন্ত্রী

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান বৈ...

1 মাস আগে
উপনির্বাচনের কারণে বগুড়া সফরে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান

উপনির্বাচনের কারণে বগুড়া সফরে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান

উপনির্বাচনকে সামনে রেখে পূর্বনির্ধারিত বগুড়া সফর স্থগিত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ১০ ম...

1 মাস আগে
প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় ...

1 মাস আগে