প্রধানমন্ত্রীর পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। সাক্ষাৎটি সোমবার (২ মার্চ) দুপুরে রাজধানীর তেজগাঁয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
এক বার্তায় জানানো হয়, এই সাক্ষাৎকে কেন্দ্র করে উভয়পক্ষ দ্বিপক্ষীয় সম্পর্ক, সহযোগিতা ও চলমান বিষয়গুলো নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেছেন।











