Breaking News
দৈনিক জনপথ

‘আপনার বউ নৌকার মনোনয়ন চেয়েছিলেন’, ওমর সানীকে খোঁচা নেটিজেনদের

জনপথ ডেস্ক2,890
‘আপনার বউ নৌকার মনোনয়ন চেয়েছিলেন’, ওমর সানীকে খোঁচা নেটিজেনদের
ঢালিউড অভিনেতা ওমর সানী আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেবেন বলে জানিয়েছেন, যা ঘিরে নেটিজেনদের মাঝে সমালোচনা ও আলোচনা শুরু হয়েছে।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তারকাদের রাজনৈতিক অবস্থান নতুন নয়। এবার সেই তালিকায় ঢালিউড অভিনেতা ওমর সানীর নাম যুক্ত হয়েছে।


সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি জানিয়েছেন, নির্বাচনে তিনি ধানের শীষ প্রতীকে ভোট দেবেন। পোস্টটি ঘিরে নেটিজেনদের মধ্যে নানা প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ তার ব্যক্তিগত মতামতকে সমর্থন করেছেন, আবার কেউ অতীতের রাজনৈতিক প্রসঙ্গ টেনে এনেছেন।

কয়েক বছর আগে তার স্ত্রী, চিত্রনায়িকা মৌসুমী, আওয়ামী লীগের নৌকা প্রতীকে জাতীয় সংসদ নির্বাচনের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। এই বিষয়টি সামনে এনে অনেকেই ওমর সানীর দম্পতির রাজনৈতিক অবস্থান নিয়ে প্রশ্ন তুলেছেন।

এক ভক্ত মন্তব্য করেন, ‘আপনার বউ না নৌকার মনোনয়ন চেয়েছিলেন?’ আরেকজন লিখেছেন, ‘আপনারা তো আগে নৌকার মনোনয়ন চেয়েছিলেন।’ এসব মন্তব্যের জবাবে ওমর সানী হালকা রসিকতার সুরে লিখেছেন, ‘আমি চাইছিলাম, বলো না বাবা?’ তিনি স্পষ্ট করেন, নিজে কখনোই আওয়ামী লীগ থেকে মনোনয়ন চাননি।


নেটিজেনদের একাংশের মত, একই পরিবারের সদস্যদের রাজনৈতিক পছন্দ আলাদা হওয়াই স্বাভাবিক এবং এটি ব্যক্তিগত সিদ্ধান্ত। আবার কেউ কেউ এই ভিন্ন অবস্থানকে বৈপরীত্য হিসেবেও দেখছেন।

এর আগে ওমর সানী রাজনৈতিক কারণে আলোচনায় এসেছিলেন। সম্প্রতি তিনি গাজীপুর-২ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী এম মঞ্জুরুল করিম রনির পক্ষে ভিডিও বার্তায় ভোট চেয়েছিলেন। তিনি সেখানে উল্লেখ করেছেন, ‘রনি ভাই অনেক পরিশ্রমী মানুষ। ধানের শীষ নিয়ে তিনি নির্বাচন করছেন। আমি বিশ্বাস করি, তিনি বিজয়ী হবেন ইনশাআল্লাহ।


অভিনয়জীবনের পাশাপাশি ব্যক্তিগত মতামত ও সামাজিক অবস্থান নিয়েও নিয়মিত আলোচনায় থাকেন ওমর সানী। তার সাম্প্রতিক রাজনৈতিক অবস্থানও এখন সামাজিক মাধ্যম ও বিনোদন অঙ্গনের আলোচনার কেন্দ্রে।

সম্পর্কিত সংবাদ

পরকীয়ার অভিযোগ নিয়ে মুখ খুললেন ডলি সায়ন্তনী

পরকীয়ার অভিযোগ নিয়ে মুখ খুললেন ডলি সায়ন্তনী

দেশের সংগীতাঙ্গনের এক সময়ের জনপ্রিয় দম্পতি ছিলেন সংগীতশিল্পী ডলি সায়ন্তনী ও রবি চৌধুরী। দীর্ঘদিন আগে...

1 মাস আগে
‘তিনি চিরকাল হৃদয়ে থাকবেন’, খামেনির মৃত্যুতে ভারতীয় অভিনেত্রী

‘তিনি চিরকাল হৃদয়ে থাকবেন’, খামেনির মৃত্যুতে ভারতীয় অভিনেত্রী

ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি-এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ভারতীয় অভিনেত্রী ও ‘Bigg Boss 19’...

1 মাস আগে
‘নায়কোচিত আচরণ পর্দায় দেখালেই যথেষ্ট নয়, বাস্তব জীবনে নিজের কাজের দায়ও নিতে হয়’

‘নায়কোচিত আচরণ পর্দায় দেখালেই যথেষ্ট নয়, বাস্তব জীবনে নিজের কাজের দায়ও নিতে হয়’

অভিনয়শিল্পী জাহের আলভীর স্ত্রী আফরা ইভনাথ খানের আত্মহত্যার ঘটনায় দেশের শোবিজ অঙ্গনে ব্যাপক প্রতিক্র...

1 মাস আগে
খামেনির মৃত্যুতে অভিনেত্রীদের উল্লাস!

খামেনির মৃত্যুতে অভিনেত্রীদের উল্লাস!

পশ্চিম এশিয়ায় চলমান উত্তেজনার মধ্যে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর খবর ছড়িয়ে ...

1 মাস আগে
দুবাইয়ে অনিশ্চয়তায় নার্গিস ফাখরি, জানালেন অনিদ্রা ও মানসিক উদ্বেগের কথা

দুবাইয়ে অনিশ্চয়তায় নার্গিস ফাখরি, জানালেন অনিদ্রা ও মানসিক উদ্বেগের কথা

বলিউড অভিনেত্রী নার্গিস ফাখরি মধ্যপ্রাচ্যে ইসরায়েল ও ইরানের উত্তেজনার মধ্যে দুবাইয়ে অবস্থানকালে উদ্ব...

1 মাস আগে
সন্তানসহ দুবাইয়ে আটকে শুভশ্রী, কলকাতায় বসে উদ্বিগ্ন স্বামী

সন্তানসহ দুবাইয়ে আটকে শুভশ্রী, কলকাতায় বসে উদ্বিগ্ন স্বামী

ছেলে ইউভানের স্কুল ছুটি শেষে তাকে নিয়ে দুবাইয়ে অবকাশ যাপনে গিয়েছিলেন টলিউড অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুল...

1 মাস আগে
যাদের বন্ধু ভেবেছিলাম, তারাই ব্যক্তিগত জীবন নিয়ে চর্চা করেছেন : পায়েল

যাদের বন্ধু ভেবেছিলাম, তারাই ব্যক্তিগত জীবন নিয়ে চর্চা করেছেন : পায়েল

পশ্চিমবঙ্গের ছোটপর্দার পরিচিত মুখ পায়েল দে। ‘মা’, ‘বেহুলা’ কিংবা সাম্প্রতিক ‘রাজনন্দিনী’—বিভিন্ন চরি...

1 মাস আগে
স্ত্রীর আত্মহত্যা নিয়ে যা বললেন অভিনেতা জাহের আলভী

স্ত্রীর আত্মহত্যা নিয়ে যা বললেন অভিনেতা জাহের আলভী

ছোট পর্দার অভিনেতা জাহের আলভী-র স্ত্রী আফরা ইবনাত ইকরা আত্মহত্যা করেছেন। শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপু...

1 মাস আগে
মুকেশ ছাবড়ার মাধ্যমে বলিউড যাত্রা আরিফিন শুভর

মুকেশ ছাবড়ার মাধ্যমে বলিউড যাত্রা আরিফিন শুভর

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক আরিফিন শুভ এবার বলিউডে অভিষেক করতে চলেছেন। যদিও অনেকেই ভেবেছিলেন, কলকাতার...

1 মাস আগে
নায়কের অসম্মতির কারণে ছবি হাতছাড়া’, বলিউডে কাজ প্রসঙ্গে তাপসী

নায়কের অসম্মতির কারণে ছবি হাতছাড়া’, বলিউডে কাজ প্রসঙ্গে তাপসী

জনপ্রিয় অভিনেত্রী তাপসী পান্নু সম্প্রতি হিন্দুস্তান টাইমস-কে সাক্ষাৎকারে জানান, সরাসরি সত্য কথা বলার...

1 মাস আগে