Breaking News
দৈনিক জনপথ

মুকেশ ছাবড়ার মাধ্যমে বলিউড যাত্রা আরিফিন শুভর

জনপথ ডেস্ক2,482
মুকেশ ছাবড়ার মাধ্যমে বলিউড যাত্রা আরিফিন শুভর
আসন্ন ঈদে বলিউডে অভিষেক হতে যাচ্ছে ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক আরিফিন শুভর।

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক আরিফিন শুভ এবার বলিউডে অভিষেক করতে চলেছেন। যদিও অনেকেই ভেবেছিলেন, কলকাতার পরিচালক সৌমিক সেনের মাধ্যমে শুভর বলিউড যাত্রা শুরু হবে, তথ্য মিলেছে যে প্রকৃত পথপ্রদর্শক ছিলেন বি টাউনের পরিচিত কাস্টিং ডিরেক্টর মুকেশ ছাবড়া।

প্রায় তিন বছর আগে মুকেশ ছাবড়ার মাধ্যমে আরিফিনকে একটি ওয়েব সিরিজের জন্য অডিশনের ডাক দেওয়া হয়েছিল। ইতিমধ্যেই সে প্রজেক্টের ফলাফল সামনে আসতে চলেছে। আগামী ১৯ মার্চ মুক্তি পাচ্ছে রাজনৈতিক থ্রিলার সিরিজ জ্যাজ সিটি, যেখানে কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে আরিফিন শুভকে।

কলকাতার একটি পাঁচ তারকা হোটেলে সিরিজটির আনুষ্ঠানিক প্রচারণা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন আরিফিন শুভ ও পরিচালক সৌমিক সেন। শুভ জানান, “সৌমিকদা নয়, প্রথম যোগাযোগ করেছিলেন মুকেশ ছাবড়াই। আমি তখন নেপালে ছিলাম। মুকেশ আমাকে ওয়েব সিরিজের অডিশনে অংশ নিতে বলেছিলেন, আমি রাজি হয়ে যাই।”

দুই বছরের মধ্যে বিভিন্নভাবে অডিশন দিতে হয়েছে তাকে—কখনও অডিও, কখনও ভিডিও পাঠিয়ে নিজের অভিনয় দেখাতে হয়েছে। এই ‘ট্রায়াল অ্যান্ড এরর’ প্রক্রিয়ার মাধ্যমে শুভকে বাছাই করা হয়।

সিরিজটির চিত্রনাট্য ও গল্প লিখেছেন সৌমিক সেন। এর আগে তিনি নির্মাণ করেছেন ‘গুলাব গ্যাং’‘মহালয়া’, এছাড়া জনপ্রিয় সিরিজ ‘জুবিলি’-র চিত্রনাট্যও করেছেন। জানা গেছে, জ্যাজ সিটি নির্মাণে এই পরিচালক সাত বছর সময় ব্যয় করেছেন।

সনি লিভে মুক্তি পেতে যাওয়া এই সিরিজে আরিফিন শুভ অভিনয় করেছেন চারটি ভাষায়—বাংলা, হিন্দি, উর্দু ও ইংরেজি। জিমি রয় চরিত্রকে ঘিরেই আবর্তিত হয়েছে পুরো কাহিনি। শুভর বিপরীতে অভিনয় করেছেন সৌরসেনী মিত্র। এছাড়াও রয়েছেন শান্তনু ঘটক, অনিরুদ্ধ গুপ্ত, সায়নদীপ সেন, শ্রেয়া ভট্টাচার্য, শতফ ফিগার, অ্যালেক্সান্দ্রা টেলর ও অমিত সাহা সহ বলিউড ও টলিউডের একাধিক পরিচিত মুখ।

উল্লেখযোগ্য বিষয় হলো, হিন্দি ও ইংরেজির পাশাপাশি এবারই প্রথম বাংলা ভাষায়ও মুক্তি পাচ্ছে সনি লিভের কোনো সিরিজ।

সম্পর্কিত সংবাদ

পরকীয়ার অভিযোগ নিয়ে মুখ খুললেন ডলি সায়ন্তনী

পরকীয়ার অভিযোগ নিয়ে মুখ খুললেন ডলি সায়ন্তনী

দেশের সংগীতাঙ্গনের এক সময়ের জনপ্রিয় দম্পতি ছিলেন সংগীতশিল্পী ডলি সায়ন্তনী ও রবি চৌধুরী। দীর্ঘদিন আগে...

1 মাস আগে
‘তিনি চিরকাল হৃদয়ে থাকবেন’, খামেনির মৃত্যুতে ভারতীয় অভিনেত্রী

‘তিনি চিরকাল হৃদয়ে থাকবেন’, খামেনির মৃত্যুতে ভারতীয় অভিনেত্রী

ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি-এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ভারতীয় অভিনেত্রী ও ‘Bigg Boss 19’...

1 মাস আগে
‘নায়কোচিত আচরণ পর্দায় দেখালেই যথেষ্ট নয়, বাস্তব জীবনে নিজের কাজের দায়ও নিতে হয়’

‘নায়কোচিত আচরণ পর্দায় দেখালেই যথেষ্ট নয়, বাস্তব জীবনে নিজের কাজের দায়ও নিতে হয়’

অভিনয়শিল্পী জাহের আলভীর স্ত্রী আফরা ইভনাথ খানের আত্মহত্যার ঘটনায় দেশের শোবিজ অঙ্গনে ব্যাপক প্রতিক্র...

1 মাস আগে
খামেনির মৃত্যুতে অভিনেত্রীদের উল্লাস!

খামেনির মৃত্যুতে অভিনেত্রীদের উল্লাস!

পশ্চিম এশিয়ায় চলমান উত্তেজনার মধ্যে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর খবর ছড়িয়ে ...

1 মাস আগে
দুবাইয়ে অনিশ্চয়তায় নার্গিস ফাখরি, জানালেন অনিদ্রা ও মানসিক উদ্বেগের কথা

দুবাইয়ে অনিশ্চয়তায় নার্গিস ফাখরি, জানালেন অনিদ্রা ও মানসিক উদ্বেগের কথা

বলিউড অভিনেত্রী নার্গিস ফাখরি মধ্যপ্রাচ্যে ইসরায়েল ও ইরানের উত্তেজনার মধ্যে দুবাইয়ে অবস্থানকালে উদ্ব...

1 মাস আগে
সন্তানসহ দুবাইয়ে আটকে শুভশ্রী, কলকাতায় বসে উদ্বিগ্ন স্বামী

সন্তানসহ দুবাইয়ে আটকে শুভশ্রী, কলকাতায় বসে উদ্বিগ্ন স্বামী

ছেলে ইউভানের স্কুল ছুটি শেষে তাকে নিয়ে দুবাইয়ে অবকাশ যাপনে গিয়েছিলেন টলিউড অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুল...

1 মাস আগে
যাদের বন্ধু ভেবেছিলাম, তারাই ব্যক্তিগত জীবন নিয়ে চর্চা করেছেন : পায়েল

যাদের বন্ধু ভেবেছিলাম, তারাই ব্যক্তিগত জীবন নিয়ে চর্চা করেছেন : পায়েল

পশ্চিমবঙ্গের ছোটপর্দার পরিচিত মুখ পায়েল দে। ‘মা’, ‘বেহুলা’ কিংবা সাম্প্রতিক ‘রাজনন্দিনী’—বিভিন্ন চরি...

1 মাস আগে
স্ত্রীর আত্মহত্যা নিয়ে যা বললেন অভিনেতা জাহের আলভী

স্ত্রীর আত্মহত্যা নিয়ে যা বললেন অভিনেতা জাহের আলভী

ছোট পর্দার অভিনেতা জাহের আলভী-র স্ত্রী আফরা ইবনাত ইকরা আত্মহত্যা করেছেন। শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপু...

1 মাস আগে
নায়কের অসম্মতির কারণে ছবি হাতছাড়া’, বলিউডে কাজ প্রসঙ্গে তাপসী

নায়কের অসম্মতির কারণে ছবি হাতছাড়া’, বলিউডে কাজ প্রসঙ্গে তাপসী

জনপ্রিয় অভিনেত্রী তাপসী পান্নু সম্প্রতি হিন্দুস্তান টাইমস-কে সাক্ষাৎকারে জানান, সরাসরি সত্য কথা বলার...

1 মাস আগে
বলিউডে নতুন ট্রেন্ড, কেন ৬ লাখ টাকা ভাড়ার বাড়িতে থাকছেন শ্রদ্ধা?

বলিউডে নতুন ট্রেন্ড, কেন ৬ লাখ টাকা ভাড়ার বাড়িতে থাকছেন শ্রদ্ধা?

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী Shraddha Kapoor মুম্বাইয়ের অভিজাত এলাকা Juhu-তে একটি বিলাসবহুল বাড়ি ভাড়া ন...

1 মাস আগে