Breaking News
দৈনিক জনপথ

আপনাদের একটি ভোটই পারে উন্নত ও নিরাপদ বাঞ্ছারামপুর গড়ে তুলতে : জোনায়েদ সাকি

জনপথ ডেস্ক1,872
আপনাদের একটি ভোটই পারে উন্নত ও নিরাপদ বাঞ্ছারামপুর গড়ে তুলতে : জোনায়েদ সাকি
বাঞ্ছারামপুরে নির্বাচনী পথসভায় বক্তব্য দেন জোনায়েদ সাকি

উন্নত ও নিরাপদ বাঞ্ছারামপুর গড়ার লক্ষ্যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ‘মাথাল’ মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানিয়েছেন বিএনপি ও গণসংহতি আন্দোলনসহ যুগপৎ আন্দোলনের প্রার্থী জোনায়েদ সাকি।

রোববার (৮ ফেব্রুয়ারি) ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার মানিকপুর এলাকায় আয়োজিত বিভিন্ন নির্বাচনী পথসভা ও জনসভায় অংশ নিয়ে তিনি ভোটারদের উদ্দেশ্যে এ আহ্বান জানান।

পথসভায় জোনায়েদ সাকি বলেন, আপনাদের একটি ভোটই পারে এলাকার উন্নয়ন, শান্তি ও গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করতে। দীর্ঘদিন ধরে দেশের মানুষ গণতন্ত্র, ভোটাধিকার ও ন্যায়বিচার থেকে বঞ্চিত রয়েছে।

তিনি বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং একটি বৈষম্যহীন ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে যুগপৎ আন্দোলনের প্রার্থীদের বিজয়ী করার কোনো বিকল্প নেই।

জোনায়েদ সাকি আরও বলেন, আগামী নির্বাচনে জনগণের ম্যান্ডেট প্রতিষ্ঠিত হলে বিএনপির নেতৃত্বে যুগপৎ জোট সরকার গঠন করা হবে। সেই সরকার রাষ্ট্র সংস্কার, সুশাসন প্রতিষ্ঠা এবং জনগণের মৌলিক অধিকার বাস্তবে রূপ দিতে কাজ করবে।

তিনি তার বক্তব্যে নতুন প্রজন্মের কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষা ও স্বাস্থ্যখাতের আধুনিকায়ন, মাদকমুক্ত সমাজ গঠন এবং উন্নত যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার প্রতিশ্রুতি দেন।

এ সময় উপস্থিত ছিলেন বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশ, সাধারণ সম্পাদক ভিপি একেএম মূসা, সাবেক সাধারণ সম্পাদক মম ইলিয়াস এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক সালে মূসা। এছাড়া জেলা বিএনপি সদস্য ভিপি নাজমুল হক ও ভিপি সাজ্জাতসহ উপজেলা বিএনপি, কৃষকদল, স্বেচ্ছাসেবকদল, যুবদল, ছাত্রদল এবং কেন্দ্রীয় ও উপজেলা গণসংহতি আন্দোলনের নেতাকর্মীরা মিছিলে ও সভায় অংশ নেন।

প্রতিটি পথসভায় বিপুলসংখ্যক সাধারণ ভোটার ও সমর্থকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা গেছে।

সম্পর্কিত সংবাদ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভা বৈঠক অনুষ্ঠিত

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভা বৈঠক অনুষ্ঠিত

আজ বৃহস্পতিবার (৫ মার্চ) সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভ...

14 ঘণ্টা আগে
কাজে অবহেলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে : ভূমি প্রতিমন্ত্রী

কাজে অবহেলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে : ভূমি প্রতিমন্ত্রী

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে গিয়ে তালা ঝুলানো অবস্থায় কার্যালয় দেখতে...

1 দিন আগে
বাংলাদেশকে ন্যায়ভিত্তিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে আমরা দৃঢ়প্রতিজ্ঞ : এলজিআরডি মন্ত্রী

বাংলাদেশকে ন্যায়ভিত্তিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে আমরা দৃঢ়প্রতিজ্ঞ : এলজিআরডি মন্ত্রী

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান বৈ...

1 দিন আগে
উপনির্বাচনের কারণে বগুড়া সফরে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান

উপনির্বাচনের কারণে বগুড়া সফরে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান

উপনির্বাচনকে সামনে রেখে পূর্বনির্ধারিত বগুড়া সফর স্থগিত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ১০ ম...

2 দিন আগে
প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় ...

3 দিন আগে
নির্বাচনের ফলাফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে বিএনপির ৪ প্রার্থী

নির্বাচনের ফলাফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে বিএনপির ৪ প্রার্থী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেছেন বিএনপির চার প্রার্থী। তারা ...

3 দিন আগে
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক

স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার শ্রী প...

4 দিন আগে
দুই আসনে ভোট কারচুপির অভিযোগ নিয়ে হাইকোর্টে বিএনপি

দুই আসনে ভোট কারচুপির অভিযোগ নিয়ে হাইকোর্টে বিএনপি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী বিভাগের দুটি আসনে ভোট কারচুপির অভিযোগ এনে হাইকোর্টে আবেদন করেছে...

4 দিন আগে
৭ পদে জয়ী আ. লীগ, জামায়াত ৬টি ও বিএনপি বিজয়ী ৪ পদে

৭ পদে জয়ী আ. লীগ, জামায়াত ৬টি ও বিএনপি বিজয়ী ৪ পদে

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচন গতকাল শনিবার অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে তিনটি পৃথক প্য...

4 দিন আগে
ঠাকুরগাঁও মেডিকেলের কাজ শুরু, ২০২৭ সালের মধ্যে বাস্তবায়ন : মির্জা ফখরুল

ঠাকুরগাঁও মেডিকেলের কাজ শুরু, ২০২৭ সালের মধ্যে বাস্তবায়ন : মির্জা ফখরুল

ঠাকুরগাঁওয়ে মেডিকেল কলেজ স্থাপনের কার্যক্রম শুরু হয়েছে এবং আগামী ২০২৭ সালের মধ্যে প্রকল্পটি বাস্তবায়...

5 দিন আগে