Breaking News
দৈনিক জনপথ

নতুন বাংলাদেশ বিনির্মাণে তরুণ প্রজন্ম জেগে উঠেছে : মামুনুল হক

জনপথ ডেস্ক2,244
নতুন বাংলাদেশ বিনির্মাণে তরুণ প্রজন্ম জেগে উঠেছে : মামুনুল হক
ময়মনসিংহ এক জনসভায় বক্তব্য দেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক।

নতুন বাংলাদেশ বিনির্মাণে তরুণ প্রজন্ম জেগে উঠেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির ও ঢাকা-১৩ আসনের সংসদ সদস্য প্রার্থী আল্লামা মামুনুল হক। তিনি বলেন, ‘তরুণরা জুলাই বিপ্লবের চেতনাকে স্থায়ীভাবে প্রতিষ্ঠিত করতে দৃঢ়প্রতিজ্ঞ।’

ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্য মনোনীত প্রার্থী মুফতি মোহাম্মদুল্লাহর রিকশা প্রতীকের সমর্থনে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মামুনুল হক বলেন, ‘গুণ্ডামি ও দখলদারিত্বের মাধ্যমে ক্ষমতায় গিয়ে সাধারণ মানুষের ওপর নির্যাতন চালানোর দিন শেষ হয়ে গেছে। যারা এখনো সন্ত্রাস ও দুর্নীতির মাধ্যমে দেশকে শোষণের স্বপ্ন দেখছে, তাদের সেই স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হবে।’

তিনি উল্লেখ করেন, এবারের জাতীয় নির্বাচন শুধু ক্ষমতার পরিবর্তনের জন্য নয়, বরং দেশের মানুষের ভাগ্য নির্ধারণের একটি গুরুত্বপূর্ণ নির্বাচন। এটি দুর্নীতি ও কালো টাকার বিরুদ্ধে সংগ্রামের নির্বাচন বলেও মন্তব্য করেন।

জনসভায় সভাপতিত্ব করেন মাওলানা মোহাম্মদ উল্লাহ। তিনি বলেন, ‘জনগণ সুযোগ দিলে আগামী পাঁচ বছর এমন কাজ করবেন, যার সুফল আগামী ১০০ বছর পর্যন্ত মানুষ মনে রাখবে। আইনের শাসন নিশ্চিত করা এবং অপরাধমুক্ত সমাজ প্রতিষ্ঠা করা তাদের প্রধান লক্ষ্য।’

তিনি নিজেকে জনগণের সেবক হিসেবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। সভাশেষে মাওলানা মামুনুল হক ময়মনসিংহ-২ আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্য মনোনীত প্রার্থী মুফতি মোহাম্মদুল্লাহকে রিকশা মার্কায় ভোট দিয়ে বিজয়ী করার জন্য এলাকাবাসীর প্রতি আহ্বান জানান।

সম্পর্কিত সংবাদ

আট উপদেষ্টার দুর্নীতির অভিযোগ নিয়ে আবারও প্রশ্ন

আট উপদেষ্টার দুর্নীতির অভিযোগ নিয়ে আবারও প্রশ্ন

অন্তর্বর্তী সরকারের আট উপদেষ্টা ও দুই সচিবের বিরুদ্ধে ‘সীমাহীন দুর্নীতি’র প্রমাণ নিজের কাছে রয়েছে—এম...

1 মাস আগে
বেরিয়ে আসছে উপদেষ্টাদের দুর্নীতির চাঞ্চল্যকর তথ্য

বেরিয়ে আসছে উপদেষ্টাদের দুর্নীতির চাঞ্চল্যকর তথ্য

অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টাদের দুর্নীতির চাঞ্চল্যকর তথ্য ধীরে ধীরে প্রকাশিত হচ্ছে। শুধু ব্যক্...

1 মাস আগে
ভারতীয় কূটনীতিকের সঙ্গে খোশ আলাপে এনসিপি নেতারা

ভারতীয় কূটনীতিকের সঙ্গে খোশ আলাপে এনসিপি নেতারা

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতারা বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর গুলশানের একটি হোটেলে আয়োজিত ইফতার ...

1 মাস আগে
সাবেক দুই উপদেষ্টার গ্রেপ্তারের দাবিতে জামায়াতের নতুন কর্মসূচি

সাবেক দুই উপদেষ্টার গ্রেপ্তারের দাবিতে জামায়াতের নতুন কর্মসূচি

জামায়াতে ইসলামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’-এর অভিযোগে সাবেক উপদেষ্টা সৈয়দা র...

1 মাস আগে
সেলিনা হায়াৎ আইভীর জামিন স্থগিত

সেলিনা হায়াৎ আইভীর জামিন স্থগিত

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেত্রী ডা. সেলিনা হায়াৎ আইভীর পাঁচ মামলায় হাইকোর্...

1 মাস আগে
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভা বৈঠক অনুষ্ঠিত

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভা বৈঠক অনুষ্ঠিত

আজ বৃহস্পতিবার (৫ মার্চ) সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভ...

1 মাস আগে
কাজে অবহেলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে : ভূমি প্রতিমন্ত্রী

কাজে অবহেলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে : ভূমি প্রতিমন্ত্রী

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে গিয়ে তালা ঝুলানো অবস্থায় কার্যালয় দেখতে...

1 মাস আগে
বাংলাদেশকে ন্যায়ভিত্তিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে আমরা দৃঢ়প্রতিজ্ঞ : এলজিআরডি মন্ত্রী

বাংলাদেশকে ন্যায়ভিত্তিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে আমরা দৃঢ়প্রতিজ্ঞ : এলজিআরডি মন্ত্রী

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান বৈ...

1 মাস আগে
উপনির্বাচনের কারণে বগুড়া সফরে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান

উপনির্বাচনের কারণে বগুড়া সফরে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান

উপনির্বাচনকে সামনে রেখে পূর্বনির্ধারিত বগুড়া সফর স্থগিত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ১০ ম...

1 মাস আগে
প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় ...

1 মাস আগে