Breaking News
দৈনিক জনপথ

চট্টগ্রাম বন্দরে এনসিটি ইস্যুতে শ্রমিকদের কর্মবিরতি, কার্যক্রমে বিঘ্ন

জনপথ ডেস্ক2,574
চট্টগ্রাম বন্দরে এনসিটি ইস্যুতে শ্রমিকদের কর্মবিরতি, কার্যক্রমে বিঘ্ন
চট্টগ্রাম বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দলের ডাকে কর্মবিরতি পালন করছেন শ্রমিকরা।

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনার দায়িত্ব বিদেশি প্রতিষ্ঠানের কাছে হস্তান্তরের সিদ্ধান্তের প্রতিবাদে কর্মবিরতি পালন করছেন শ্রমিক ও কর্মচারীরা।

জাতীয়তাবাদী শ্রমিক দলের ডাকে শনিবার (৩১ জানুয়ারি) সকাল ৮টা থেকে শুরু হওয়া এ কর্মবিরতিতে বন্দরের স্থায়ী কর্মচারী ও বেসরকারি শ্রমিকরা অংশ নেন।

কর্মবিরতির ফলে চট্টগ্রাম বন্দরের কার্গো বার্থ, চিটাগং কনটেইনার টার্মিনাল (সিসিটি) এবং নিউমুরিং কনটেইনার টার্মিনালে পণ্য ওঠানামাসহ বিভিন্ন কার্যক্রমে বিঘ্ন সৃষ্টি হয়েছে। তবে বন্দর সংশ্লিষ্ট কর্মকর্তারা দাবি করেছেন, বন্দরের ভেতরে জাহাজের অপারেশনাল কার্যক্রম এখনো স্বাভাবিক রয়েছে এবং নৌ-চ্যানেলে কোনো ধরনের সমস্যা দেখা দেয়নি।

চট্টগ্রাম বিভাগীয় জাতীয়তাবাদী শ্রমিক দলের কার্যনির্বাহী কমিটির সদস্য আনোয়ারুল আজিম জানান, সকাল থেকে বন্দরের শ্রমিক-কর্মচারীরা কোনো ধরনের কাজ করছেন না। বন্দরের যন্ত্রপাতিও চালু করা হয়নি। তিনি বলেন, শনিবার বিকেল ৪টা পর্যন্ত কর্মবিরতি চলবে এবং একই দাবিতে রোববারও একই সময়ে কর্মবিরতি পালন করা হবে।

এ বিষয়ে চট্টগ্রাম বন্দরের পরিচালক (প্রশাসন) মো. ওমর ফারুক বলেন, সকাল থেকে বন্দরের বিভিন্ন গেটে কিছু লোক অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন। তবে বন্দরের ভেতরে জাহাজের কার্যক্রম স্বাভাবিক রয়েছে। তিনি আরও বলেন, শনিবার প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকায় পণ্য ডেলিভারি স্বাভাবিকভাবেই কিছুটা বিলম্বিত হয়, তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতি পরিষ্কার হবে।

উল্লেখ্য, নিউমুরিং কনটেইনার টার্মিনাল সংযুক্ত আরব আমিরাতভিত্তিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে গত বৃহস্পতিবার দুই দিনের কর্মবিরতির কর্মসূচি ঘোষণা করে বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দল। শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ) এ কর্মসূচিতে সমর্থন জানিয়েছে।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত বন্দরে কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি চলমান রয়েছে। এর আগে বৃহস্পতিবার বন্দর ভবনের ভেতরেও শ্রমিকরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন। পরবর্তীতে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ আন্দোলনে অংশ নেওয়া কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়ে একটি অফিস আদেশ জারি করে।

সম্পর্কিত সংবাদ

আমদানি বৃদ্ধি ও রপ্তানি কমায় বাণিজ্যঘাটতি বেড়ে ১৭ বিলিয়ন ডলার

আমদানি বৃদ্ধি ও রপ্তানি কমায় বাণিজ্যঘাটতি বেড়ে ১৭ বিলিয়ন ডলার

চলতি ২০২৫–২৬ অর্থবছরের প্রথম আট মাসে (জুলাই–ফেব্রুয়ারি) দেশের বাণিজ্যঘাটতি বেড়ে প্রায় ১৬ দশমিক ৯১ বি...

2 মাস আগে
হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ, বরিশাল ও সিলেটে আরও ৪ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ, বরিশাল ও সিলেটে আরও ৪ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ, বরিশাল ও সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় আরও চার শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ...

2 মাস আগে
ঘন কুয়াশায় দৌলতদিয়া–পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

ঘন কুয়াশায় দৌলতদিয়া–পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

ঘন কুয়াশার কারণে রাজবাড়ীর দৌলতদিয়া এবং মানিকগঞ্জের পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ করে দে...

3 মাস আগে
মহাসড়কের ২০৭ পয়েন্টে যানজটের ঝুঁকি, ঈদযাত্রা ঘিরে বাড়ছে উদ্বেগ

মহাসড়কের ২০৭ পয়েন্টে যানজটের ঝুঁকি, ঈদযাত্রা ঘিরে বাড়ছে উদ্বেগ

ঈদুল ফিতরকে সামনে রেখে দেশের বিভিন্ন মহাসড়কে সম্ভাব্য যানজট ও ভোগান্তি নিয়ে উদ্বেগ বাড়ছে। ইতিমধ্যে ব...

3 মাস আগে
ঘন কুয়াশায় নৌযান চলাচলে সতর্কবার্তা

ঘন কুয়াশায় নৌযান চলাচলে সতর্কবার্তা

দেশের বিভিন্ন নদী অববাহিকায় ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা কমে যাওয়ার আশঙ্কা রয়েছে বলে সতর্কবার্তা দিয়ে...

3 মাস আগে
ট্রেনে ঈদ যাত্রা: আজ বিক্রি হচ্ছে ১৬ মার্চের টিকিট

ট্রেনে ঈদ যাত্রা: আজ বিক্রি হচ্ছে ১৬ মার্চের টিকিট

পবিত্র ঈদুল ফিতর সামনে রেখে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে অনলাইনে অগ্রিম ট্রেনের টিকিট বিক্রি...

3 মাস আগে
১৪ এপ্রিল ‘কৃষক কার্ড’ বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

১৪ এপ্রিল ‘কৃষক কার্ড’ বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

পহেলা বৈশাখ ১৪৩৩ উপলক্ষে আগামী ১৪ এপ্রিল পরীক্ষামূলকভাবে ‘কৃষক কার্ড’ বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্...

3 মাস আগে
মধ্যপ্রাচ্য সংকটে এয়ারলাইন্সগুলোকে যাত্রীদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগের নির্দেশ

মধ্যপ্রাচ্য সংকটে এয়ারলাইন্সগুলোকে যাত্রীদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগের নির্দেশ

মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতার কারণে ফ্লাইট শিডিউল বিপর্যয়ের প্রেক্ষাপটে দেশের এয়ারলাইন্সগুলোকে যাত্রী...

3 মাস আগে
প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে বাহরাইনের রাজার শোক প্রকাশ

প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে বাহরাইনের রাজার শোক প্রকাশ

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এক বাংলাদেশি নাগরিকের মৃত্যুতে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর কাছে গভীর শোক...

3 মাস আগে
মৌসুমের প্রথম বৃষ্টিতে স্বস্তি, ভিজল ঢাকা

মৌসুমের প্রথম বৃষ্টিতে স্বস্তি, ভিজল ঢাকা

ফাল্গুনের মাঝামাঝি সময়ে এসে অবশেষে বৃষ্টির দেখা পেল রাজধানীবাসী। টানা কয়েক মাস বৃষ্টিহীন আবহাওয়ার পর...

3 মাস আগে