আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণের পরীক্ষামূলক কার্যক্রম প্রধানমন্ত্রী তারেক রহমান উদ্বোধন করবেন। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে উচ্চ পর্যায়ের বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়।
বৈঠক শেষে সমাজকল্যাণমন্ত্রী আবু জাফর মোহাম্মদ জাহিদ হোসেন জানান, প্রাথমিকভাবে ১৪টি উপজেলায় প্রত্যেকটিতে একটি ইউনিয়নের একটি ওয়ার্ডের সবাই ফ্যামিলি কার্ড পাবেন। কার্ডের আওতায় প্রত্যেক পরিবারকে মাসে ২,৫০০ টাকা করে দেওয়া হবে।











