স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, যত দ্রুত সম্ভব নির্বাচন দিয়ে সব স্থানীয় সরকার প্রতিষ্ঠানকে সচল করা হবে। তিনি বলেন, ‘মেয়াদ যেখানে শেষ হবে সেখানে আগে সিটি নির্বাচন হবে।’
আজ মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে মন্ত্রী জানান, দলীয় প্রতীকে স্থানীয় নির্বাচনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ১২ মার্চের প্রথম সংসদ অধিবেশনে হবে।
তিনি আরো বলেন, রাজনৈতিক প্রশাসকরা ভালোভাবে কাজ করবে আমলাদের চেয়ে। মেয়াদ শেষ হওয়া সিটি করপোরেশনগুলোতে নির্বাচন আগে অনুষ্ঠিত হবে। এতে ঢাকার দুই সিটি করপোরেশন এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচন প্রথমে হবে। এরপর ধাপে ধাপে বাকি সিটি করপোরেশনগুলোতে নির্বাচন সম্পন্ন করা হবে।











