Breaking News
দৈনিক জনপথ

ভোটের ফল কখন পাওয়া যাবে?

জনপথ ডেস্ক••3,388
ভোটের ফল কখন পাওয়া যাবে?
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শেষে ফল প্রকাশ নিয়ে চলছে অপেক্ষা। ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ শেষ হওয়ার পর ফল কখন পাওয়া যাবে—এ নিয়ে দেশজুড়ে চলছে নানা আলোচনা। এবারই প্রথম সংসদ নির্বাচনের সঙ্গে একযোগে গণভোট অনুষ্ঠিত হওয়ায় ভোট গণনা ও ফল প্রকাশে স্বাভাবিকের তুলনায় বেশি সময় লাগবে বলে আগেই জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

নির্বাচন কমিশনের আশা, শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকালে প্রাথমিক ফল প্রকাশ করা সম্ভব হবে। তবে সাবেক নির্বাচন ও প্রশাসনিক কর্মকর্তাদের মতে, পূর্ণাঙ্গ ফল পেতে শুক্রবার বিকেল পর্যন্ত সময় লাগতে পারে।

এবার সংসদ নির্বাচন ও গণভোটে দুটি আলাদা ব্যালট পেপার ব্যবহৃত হয়েছে। পাশাপাশি রয়েছে পোস্টাল ব্যালটের গণনা। ফলে প্রথমে কেন্দ্রভিত্তিক ফল ঘোষণা করা হবে। এরপর রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে আসনভিত্তিক একীভূত ফল প্রকাশ করা হবে। সবশেষে নির্বাচন কমিশন সচিবালয়ে স্থাপিত ফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র থেকে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করা হবে।

নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেন, “ফলাফল ঘোষণা ইনশাআল্লাহ যত দ্রুত সম্ভব করা হবে। আশা করছি ১৩ তারিখ দিনের প্রথম ভাগেই ফল ঘোষণা করা যাবে।”

এদিকে নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব আখতার আহমেদ জানিয়েছেন, শুক্রবার সকাল ১০টার মধ্যে গণনা শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে। তিনি বলেন, “রেজাল্ট ডিলে হওয়ার কোনো কারণ নেই। প্রতিটি ব্যালট গণনা করা হবে। শুক্রবার সকাল ১০টার মধ্যে গণনা শেষ হবে বলে আমরা আশা করছি।”

এর আগে গত ২৩ জানুয়ারি ইসি সচিব আখতার আহমেদ জানিয়েছিলেন, এবার ভোটাররা দুটি ব্যালটে ভোট দেওয়ায় এবং পোস্টাল ব্যালট যুক্ত থাকায় গণনায় স্বাভাবিকের চেয়ে বেশি সময় লাগবে। তিনি বলেন, “সেন্টারের গণনা আগে শেষ হলেও রিটার্নিং কর্মকর্তার কাছে পোস্টাল ব্যালট ও গণভোটের ফল একত্রে গণনা করতে সময় লাগবে। বিষয়টি সবাইকে বিবেচনায় রাখতে হবে।

সম্পর্কিত সংবাদ

আট উপদেষ্টার দুর্নীতির অভিযোগ নিয়ে আবারও প্রশ্ন

আট উপদেষ্টার দুর্নীতির অভিযোগ নিয়ে আবারও প্রশ্ন

অন্তর্বর্তী সরকারের আট উপদেষ্টা ও দুই সচিবের বিরুদ্ধে ‘সীমাহীন দুর্নীতি’র প্রমাণ নিজের কাছে রয়েছে—এম...

7 মাস আগে→
বেরিয়ে আসছে উপদেষ্টাদের দুর্নীতির চাঞ্চল্যকর তথ্য

বেরিয়ে আসছে উপদেষ্টাদের দুর্নীতির চাঞ্চল্যকর তথ্য

অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টাদের দুর্নীতির চাঞ্চল্যকর তথ্য ধীরে ধীরে প্রকাশিত হচ্ছে। শুধু ব্যক্...

7 মাস আগে→
ভারতীয় কূটনীতিকের সঙ্গে খোশ আলাপে এনসিপি নেতারা

ভারতীয় কূটনীতিকের সঙ্গে খোশ আলাপে এনসিপি নেতারা

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতারা বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর গুলশানের একটি হোটেলে আয়োজিত ইফতার ...

7 মাস আগে→
সাবেক দুই উপদেষ্টার গ্রেপ্তারের দাবিতে জামায়াতের নতুন কর্মসূচি

সাবেক দুই উপদেষ্টার গ্রেপ্তারের দাবিতে জামায়াতের নতুন কর্মসূচি

জামায়াতে ইসলামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’-এর অভিযোগে সাবেক উপদেষ্টা সৈয়দা র...

7 মাস আগে→
সেলিনা হায়াৎ আইভীর জামিন স্থগিত

সেলিনা হায়াৎ আইভীর জামিন স্থগিত

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেত্রী ডা. সেলিনা হায়াৎ আইভীর পাঁচ মামলায় হাইকোর্...

7 মাস আগে→
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভা বৈঠক অনুষ্ঠিত

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভা বৈঠক অনুষ্ঠিত

আজ বৃহস্পতিবার (৫ মার্চ) সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভ...

7 মাস আগে→
কাজে অবহেলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে : ভূমি প্রতিমন্ত্রী

কাজে অবহেলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে : ভূমি প্রতিমন্ত্রী

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে গিয়ে তালা ঝুলানো অবস্থায় কার্যালয় দেখতে...

7 মাস আগে→
বাংলাদেশকে ন্যায়ভিত্তিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে আমরা দৃঢ়প্রতিজ্ঞ : এলজিআরডি মন্ত্রী

বাংলাদেশকে ন্যায়ভিত্তিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে আমরা দৃঢ়প্রতিজ্ঞ : এলজিআরডি মন্ত্রী

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান বৈ...

7 মাস আগে→
উপনির্বাচনের কারণে বগুড়া সফরে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান

উপনির্বাচনের কারণে বগুড়া সফরে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান

উপনির্বাচনকে সামনে রেখে পূর্বনির্ধারিত বগুড়া সফর স্থগিত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ১০ ম...

7 মাস আগে→
প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় ...

7 মাস আগে→