সম্প্রতি কেয়া পায়েল সোশ্যাল মিডিয়ায় ৪৪ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেছেন। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘গোপন তথ্য ফাঁস করে দিলাম।
ভিডিওতে দেখা যায়, তিনি সামনে বরফ মেশানো পানির একটি পাত্র নিয়ে বসে আছেন। তিনি জানান, অনেকেই সম্প্রতি তার ত্বকের উজ্জ্বলতা নিয়ে মন্তব্য করছেন। পায়েলের কথায়, তার স্কিনের গ্লোরের পেছনে ‘পায়েল বাই পায়েল’ হওয়া ছাড়াও আরেকটি গুরুত্বপূর্ণ কারণ হলো বরফ পানি ব্যবহার।
ভিডিওতে তিনি বলেন, মুখে বরফ পানি দিলে ঘুম কেটে যায় এবং এটি ত্বকের জন্যও ভালো কাজ করে। এরপর তিনি দেখান কিভাবে সকালে বরফ পানির পাত্রে মুখ ডুবিয়ে ঘুম দূর করেন।
ভিডিওটি প্রকাশের পর দ্রুত ভাইরাল হয়ে যায়। এক দিনের মধ্যেই এটি ৬ মিলিয়নের বেশি ভিউ অর্জন করেছে।











