ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম তার রূপ, স্টাইল ও গ্ল্যামারের কারণে বরাবরই ভক্তদের মন জয় করেন। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে সমুদ্রপাড়ের কিছু নজরকাড়া ছবি পোস্ট করেন, যেখানে ক্যাপশনে লিখেছেন, “মোমেন্টস লাইক দিস মেক লাইফ বিউটিফুল” (এমন মুহূর্তগুলোই জীবনকে সুন্দর করে তোলে)।
ছবিগুলোতে দেখা যায়, বিস্তীর্ণ নীল জলরাশির পটভূমিতে একটি গ্লাস-ঘেরা ব্যালকনিতে দাঁড়িয়ে আছেন মিম। তার পরনে অফ-হোয়াইট রঙের ওপর লাল-সবুজ সুতোর ফুলেল এমব্রয়ডারি করা একটি নান্দনিক কো-অর্ড সেট। খোলা চুল আর রোদচশমায় অভিনেত্রীর লুক সমুদ্রের স্নিগ্ধতার সঙ্গে মিশে গেছে। কখনো আনমনে সাগরের দিকে তাকিয়ে, আবার কখনো মিষ্টি হেসে ক্যামেরায় পোজ দিয়েছেন তিনি।
ছবিগুলো পোস্ট করার পর ভক্তদের মন্তব্যের ঘরে প্রশংসার ঝড় বইছে। একজন লিখেছেন, “স্নিগ্ধতার মাঝেই লুকিয়ে থাকে সত্যিকারের সৌন্দর্য।” আরেকজন মন্তব্য করেছেন, “বিউটিফুল মোমেন্ট।”
ছবির লোকেশন নিয়েও ভক্তদের কৌতূহল দেখা গেছে। একজন মন্তব্য করেছেন, “থাইল্যান্ড পাতায়া তো আমিও কিছুদিন আগে ঘুরে আসলাম, কিন্তু এটা আবার কোন জায়গা দেখলাম না তো মিম আপা?”











