Breaking News
দৈনিক জনপথ

নিজেরা দুর্নীতি করব না, কাউকে করতেও দেব না : ডা. তাহের

জনপথ ডেস্ক••3,461
নিজেরা দুর্নীতি করব না, কাউকে করতেও দেব না : ডা. তাহের
কুমিল্লায় ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভায় বক্তব্য দেন ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের।

জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের বলেছেন, ক্ষমতায় গেলে ১১ দলীয় জোট নিজেরা দুর্নীতি করবে না এবং কাউকেও দুর্নীতিতে জড়াতে দেবে না। তিনি বলেন, জামায়াতে ইসলামী অতীতে প্রমাণ করেছে—দুর্নীতি ছাড়াও রাষ্ট্র পরিচালনা সম্ভব। দলের মন্ত্রীরা দায়িত্ব পালনকালে দুর্নীতিমুক্ত থাকার নজির রেখেছেন।


সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে কুমিল্লা-১০ (নাঙ্গলকোট–লালমাই) আসনের নাঙ্গলকোট হাইস্কুল মাঠে অনুষ্ঠিত ১১ দলীয় ঐক্য সমর্থিত জামায়াত মনোনীত প্রার্থী ইয়াছিন আরাফাতের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. তাহের বলেন, দেশের মানুষ বহুবার দুর্নীতির বিরুদ্ধে কথা শুনেছে, কিন্তু বাস্তবে তার প্রতিফলন দেখেনি। তিনি আশা প্রকাশ করে বলেন, ইনশা-আল্লাহ আগামী দিনে ১১ দলীয় ঐক্য সরকার গঠন করবে এবং সেই সরকার হবে স্বচ্ছ ও জবাবদিহিমূলক।

তিনি আরও বলেন, যেসব দল একাধিকবার দুর্নীতির অভিযোগে সমালোচিত হয়েছে, তারাই আবার জাতিকে দুর্নীতিমুক্ত দেশ গড়ার আশ্বাস দিচ্ছে—কিন্তু বাস্তবতা ভিন্ন।


নাঙ্গলকোট–লালমাই এলাকার উন্নয়ন প্রসঙ্গে ডা. তাহের বলেন, দাঁড়িপাল্লা প্রতীকে ইয়াছিন আরাফাত বিজয়ী হলে নাঙ্গলকোট ও লালমাই উপজেলার সার্বিক চিত্র বদলে যাবে। উন্নয়ন হবে পরিকল্পিত, বৈষম্যহীন ও জনগণকেন্দ্রিক।

জনসভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জামায়াত মনোনীত প্রার্থী ও ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা মোহাম্মদ ইয়াছিন আরাফাত। তিনি বলেন, তারা প্রতিহিংসার রাজনীতি নয়, বন্ধুত্ব ও ন্যায়ের রাজনীতি প্রতিষ্ঠা করতে চান এবং জনগণের আস্থা ও ভালোবাসাই তাদের মূল শক্তি।

নাঙ্গলকোট উপজেলা জামায়াত আমির মাওলানা জামাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় ১১ দলীয় ঐক্যের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এবং বক্তব্য দেন।

সম্পর্কিত সংবাদ

আট উপদেষ্টার দুর্নীতির অভিযোগ নিয়ে আবারও প্রশ্ন

আট উপদেষ্টার দুর্নীতির অভিযোগ নিয়ে আবারও প্রশ্ন

অন্তর্বর্তী সরকারের আট উপদেষ্টা ও দুই সচিবের বিরুদ্ধে ‘সীমাহীন দুর্নীতি’র প্রমাণ নিজের কাছে রয়েছে—এম...

7 মাস আগে→
বেরিয়ে আসছে উপদেষ্টাদের দুর্নীতির চাঞ্চল্যকর তথ্য

বেরিয়ে আসছে উপদেষ্টাদের দুর্নীতির চাঞ্চল্যকর তথ্য

অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টাদের দুর্নীতির চাঞ্চল্যকর তথ্য ধীরে ধীরে প্রকাশিত হচ্ছে। শুধু ব্যক্...

7 মাস আগে→
ভারতীয় কূটনীতিকের সঙ্গে খোশ আলাপে এনসিপি নেতারা

ভারতীয় কূটনীতিকের সঙ্গে খোশ আলাপে এনসিপি নেতারা

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতারা বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর গুলশানের একটি হোটেলে আয়োজিত ইফতার ...

7 মাস আগে→
সাবেক দুই উপদেষ্টার গ্রেপ্তারের দাবিতে জামায়াতের নতুন কর্মসূচি

সাবেক দুই উপদেষ্টার গ্রেপ্তারের দাবিতে জামায়াতের নতুন কর্মসূচি

জামায়াতে ইসলামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’-এর অভিযোগে সাবেক উপদেষ্টা সৈয়দা র...

7 মাস আগে→
সেলিনা হায়াৎ আইভীর জামিন স্থগিত

সেলিনা হায়াৎ আইভীর জামিন স্থগিত

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেত্রী ডা. সেলিনা হায়াৎ আইভীর পাঁচ মামলায় হাইকোর্...

7 মাস আগে→
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভা বৈঠক অনুষ্ঠিত

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভা বৈঠক অনুষ্ঠিত

আজ বৃহস্পতিবার (৫ মার্চ) সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভ...

7 মাস আগে→
কাজে অবহেলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে : ভূমি প্রতিমন্ত্রী

কাজে অবহেলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে : ভূমি প্রতিমন্ত্রী

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে গিয়ে তালা ঝুলানো অবস্থায় কার্যালয় দেখতে...

7 মাস আগে→
বাংলাদেশকে ন্যায়ভিত্তিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে আমরা দৃঢ়প্রতিজ্ঞ : এলজিআরডি মন্ত্রী

বাংলাদেশকে ন্যায়ভিত্তিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে আমরা দৃঢ়প্রতিজ্ঞ : এলজিআরডি মন্ত্রী

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান বৈ...

7 মাস আগে→
উপনির্বাচনের কারণে বগুড়া সফরে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান

উপনির্বাচনের কারণে বগুড়া সফরে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান

উপনির্বাচনকে সামনে রেখে পূর্বনির্ধারিত বগুড়া সফর স্থগিত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ১০ ম...

7 মাস আগে→
প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় ...

7 মাস আগে→