Breaking News
দৈনিক জনপথ

গ্যাসের জন্য বিদেশের ওপর নির্ভরশীল থাকতে চাই না : খনিজসম্পদ মন্ত্রী

জনপথ ডেস্ক703
গ্যাসের জন্য বিদেশের ওপর নির্ভরশীল থাকতে চাই না : খনিজসম্পদ মন্ত্রী
দেশীয় গ্যাস অনুসন্ধানে জোর দিয়ে বিদেশ নির্ভরতা কমানোর কথা জানিয়েছেন জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।

গ্যাসের জন্য বিদেশের ওপর নির্ভরশীল থাকতে চান না বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি বলেন, দেশীয় গ্যাস অনুসন্ধানে জোর দেওয়া হবে এবং প্রয়োজনীয় রিগ কেনার পরিকল্পনাও নেওয়া হচ্ছে।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিদ্যুৎ মন্ত্রণালয়ের সভাকক্ষে এনার্জি রিপোর্টার্স বাংলাদেশ (এফইআরবি)-এর নির্বাহী কমিটির দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, গ্যাস সংকট নিয়ে যে ধরনের সংবাদ প্রকাশিত হচ্ছে, তা সবসময় বাস্তব পরিস্থিতি প্রতিফলিত করে না। “ব্যবস্থাপনাজনিত কারণে সমস্যা হলে সেটি বলা যেত। কিন্তু মূল বিষয় হচ্ছে—গ্যাসের কূপ খননে পর্যাপ্ত উদ্যোগ আগে নেওয়া হয়নি,” মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, “আমরা বিদেশের ওপর নির্ভরশীল থাকতে চাই না। দেশীয় গ্যাস অনুসন্ধানে জোর দিচ্ছি। রিগ কেনা হবে, সেখানে দক্ষ জনবল প্রয়োজন। সে জন্য পরিকল্পনা নেওয়া হচ্ছে। তবে এসব বাস্তবায়নে সময় দিতে হবে।”

মন্ত্রী জানান, জ্বালানি খাত অত্যন্ত স্পর্শকাতর। এ মন্ত্রণালয়ের সম্ভাব্য সব বিষয়ে প্রধানমন্ত্রীকে বিস্তারিতভাবে অবগত করতে হবে এবং প্রয়োজনীয় নির্দেশনা নিতে হবে। কারণ জ্বালানি নিরাপত্তা দেশের সামগ্রিক অর্থনীতি ও শিল্পখাতের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত।

বিগত সরকারের সময় বিদ্যুৎ মন্ত্রণালয়ের দায়িত্ব পালনের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, “এক পয়সা দুর্নীতি করিনি, হারাম পয়সা খাইনি। অথচ সপরিবারে জেলের ঘানি টানতে হয়েছে।” তিনি অভিযোগ করেন, তার বিরুদ্ধে আয়কর মামলা দেওয়া হয়েছিল এবং সেই মামলা পরিচালনায় তাকে জমি বিক্রি করতে হয়েছে।

মন্ত্রী বলেন, “আমার বাবা বলতেন, আগে টাকা বানাবি তারপর রাজনীতি করবি। আমার অনেক ব্যবসা ছিল, এখন একটা শিল্পও নেই।”

অনুষ্ঠানে এফইআরবি চেয়ারম্যান শামীম জাহাঙ্গীর সভাপতিত্ব করেন। উপস্থিত ছিলেন সংগঠনের নবনির্বাচিত চেয়ারম্যান এম আজিজুর রহমান, নির্বাহী পরিচালক সেরাজুল ইসলাম সিরাজসহ অন্য নেতারা।

সম্পর্কিত সংবাদ

১৪ এপ্রিল ‘কৃষক কার্ড’ বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

১৪ এপ্রিল ‘কৃষক কার্ড’ বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

পহেলা বৈশাখ ১৪৩৩ উপলক্ষে আগামী ১৪ এপ্রিল পরীক্ষামূলকভাবে ‘কৃষক কার্ড’ বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্...

10 ঘণ্টা আগে
মধ্যপ্রাচ্য সংকটে এয়ারলাইন্সগুলোকে যাত্রীদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগের নির্দেশ

মধ্যপ্রাচ্য সংকটে এয়ারলাইন্সগুলোকে যাত্রীদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগের নির্দেশ

মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতার কারণে ফ্লাইট শিডিউল বিপর্যয়ের প্রেক্ষাপটে দেশের এয়ারলাইন্সগুলোকে যাত্রী...

1 দিন আগে
প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে বাহরাইনের রাজার শোক প্রকাশ

প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে বাহরাইনের রাজার শোক প্রকাশ

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এক বাংলাদেশি নাগরিকের মৃত্যুতে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর কাছে গভীর শোক...

2 দিন আগে
মৌসুমের প্রথম বৃষ্টিতে স্বস্তি, ভিজল ঢাকা

মৌসুমের প্রথম বৃষ্টিতে স্বস্তি, ভিজল ঢাকা

ফাল্গুনের মাঝামাঝি সময়ে এসে অবশেষে বৃষ্টির দেখা পেল রাজধানীবাসী। টানা কয়েক মাস বৃষ্টিহীন আবহাওয়ার পর...

3 দিন আগে
যানজট নিরসনে বিশেষজ্ঞদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

যানজট নিরসনে বিশেষজ্ঞদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর যানজট নিরসনে ট্রাফিক ব্যবস্থা ঢেলে সাজাতে বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠক ...

3 দিন আগে
চৌদ্দগ্রামে অবৈধভাবে মাটি কাটায় ৫ লাখ টাকা অর্থদণ্ড, ৩ জনের জেল

চৌদ্দগ্রামে অবৈধভাবে মাটি কাটায় ৫ লাখ টাকা অর্থদণ্ড, ৩ জনের জেল

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় ফসলি জমি থেকে রাতের আঁধারে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে ভ্রাম্যমাণ আদালত...

3 দিন আগে
আয়াতুল্লাহ খামেনির মৃত্যুতে ঢাবিতে গায়েবানা জানাজা, বিক্ষোভ

আয়াতুল্লাহ খামেনির মৃত্যুতে ঢাবিতে গায়েবানা জানাজা, বিক্ষোভ

ইরানে সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলায় দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ন...

3 দিন আগে
মধ্যপ্রাচ্যে প্রবাসী বাংলাদেশিদের নিয়ে প্রধানমন্ত্রীর জরুরি নির্দেশনা

মধ্যপ্রাচ্যে প্রবাসী বাংলাদেশিদের নিয়ে প্রধানমন্ত্রীর জরুরি নির্দেশনা

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির প্রেক্ষাপটে প্রবাসী বাংলাদেশিদের জানমালের নিরাপত্তা ও সার্বিক অব...

4 দিন আগে
বিমানবন্দরে আটকে পড়া যাত্রীদের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বিমানবন্দরে আটকে পড়া যাত্রীদের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মধ্যপ্রাচ্যের আকাশে যুদ্ধাবস্থা ও চরম উত্তেজনা বিরাজ করায় বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যগামী সব ধরনের বিম...

4 দিন আগে
টিসিবির পণ্য কালোবাজারে, ব্যবসায়ী আটক

টিসিবির পণ্য কালোবাজারে, ব্যবসায়ী আটক

রংপুর নগরীর খেলবাড়ী এলাকায় শনিবার (২৮ ফেব্রুয়ারি) ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-র পণ্য গোপনে...

5 দিন আগে