জামায়াতের আমির ডা. শফিকুর রহমান বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বলেছেন, বহু বছর দেশের মানুষ ভোট দিতে পারেননি। এবারের ভোটে যে সরকার গঠিত হবে তা ১৮ কোটি মানুষের জনগণের সরকার এবং এই সরকার গঠনের ব্যাপারে তার দল আশাবাদী।
জামায়াত আমির জানান, ভোট শেষে জনগণ সঠিক সিদ্ধান্ত নেবে। ছোট বিষয়ে ছাড় দিলেও বড় বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন তিনি। সকাল ৮টার পর মনিপুর বয়েজ উচ্চ বিদ্যালয়ে আসেন তিনি। ভোট প্রদান শেষে জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু হলে ফলাফল যাই হোক, তা মেনে নেবেন তার দল।
ডা. শফিকুর রহমান দুপুরে মনিপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে জামায়াতের নারী কর্মীকে বিএনপির কর্মী দ্বারা হেনস্থার অভিযোগের প্রেক্ষিতে ঘটনাস্থলে যান। নারী হেনস্তা বিষয়ে সেনাবাহিনীর সদস্যদের ব্যবস্থা নিতে বলেন তিনি। এছাড়া ঢাকা ১৫ আসনে কেন্দ্র দখলের অভিযোগও আনা হয় তার পক্ষ থেকে।
এছাড়া দক্ষিণ কাফরুল উচ্চ বিদ্যালয়, কুমিল্লা, খুলনা ও আরও কিছু কেন্দ্রে কেন্দ্র দখল ও শারীরিক হেনস্থা সংক্রান্ত অভিযোগ জানানো হয়। তবে ভোট শেষে জনগণ সঠিক সিদ্ধান্ত নেবে বলে আশাবাদ প্রকাশ করেন জামায়াত আমির।











