Breaking News
দৈনিক জনপথ

উৎসবমুখর পরিবেশে সোনাগাজীতে ভোটগ্রহণ, কেন্দ্রজুড়ে দীর্ঘ লাইন

জনপথ ডেস্ক2,407
উৎসবমুখর পরিবেশে সোনাগাজীতে ভোটগ্রহণ, কেন্দ্রজুড়ে দীর্ঘ লাইন
ফেনী-৩ আসনের সোনাগাজীতে উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট চলছে, কেন্দ্রজুড়ে দীর্ঘ লাইনে নারী-পুরুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছেন।

ফেনী-৩ (সোনাগাজী-দাগনভূঞা) আসনের সোনাগাজী উপজেলায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে সকাল থেকেই উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। উপজেলার ৮৩টি ভোটকেন্দ্রে ভোটারদের ব্যাপক উপস্থিতি দেখা গেছে। কেন্দ্রগুলোতে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে তরুণ থেকে প্রবীণ নারী-পুরুষ সবাই স্বতঃস্ফূর্তভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন।

অনেক ভোটার জানিয়েছেন, দীর্ঘ ১৭ বছর পর ভোট দেওয়ার সুযোগ পেয়ে তারা আনন্দিত ও উচ্ছ্বসিত। শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ হওয়ায় ভোটারদের মধ্যে স্বস্তি বিরাজ করছে। প্রতিটি কেন্দ্রে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সতর্ক উপস্থিতি লক্ষ্য করা গেছে। সার্বিকভাবে ভোটগ্রহণ প্রক্রিয়া সুশৃঙ্খল ও নির্বিঘ্নভাবে সম্পন্ন হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার রিগ্যান চাকমা বলেন, ‘সোনাগাজী উপজেলার ৮৩টি ভোটকেন্দ্রে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে ভোটগ্রহণ চলছে। সকাল থেকেই ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। মানুষ উৎসাহ নিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। নির্বাচনী পরিবেশ স্বাভাবিক রাখতে প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। আশা করছি, ভোটাররা শেষ পর্যন্ত একই উৎসাহ ও শান্তিপূর্ণ পরিবেশে তাদের ভোট প্রদান করবেন।’

উল্লেখ্য, এই আসনে মোট আটজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু ধানের শীষের প্রার্থী, জামায়াতে ইসলামীর প্রার্থী মোহাম্মদ ফখরুদ্দিন মানিক। এছাড়া ইসলামি আন্দোলনের মো. সাইফ উদ্দিন শিপন, খেলাফত আন্দোলনের মোহাম্মদ খালেকুজ্জামান পাটোয়ারী, ইসলামীক ফ্রন্টের মো. আবু নাছির, বাসদের আবদুল মালেক, জাতীয় পার্টির আবু সুফিয়ান এবং ইনসানিয়াত বিপ্লবের মো. হাছান আহমদ নির্বাচনী মাঠে রয়েছেন। তবে মূল প্রতিদ্বন্দ্বিতা বিএনপি ও জামায়াতের মধ্যেই সীমাবদ্ধ।

সম্পর্কিত সংবাদ

আট উপদেষ্টার দুর্নীতির অভিযোগ নিয়ে আবারও প্রশ্ন

আট উপদেষ্টার দুর্নীতির অভিযোগ নিয়ে আবারও প্রশ্ন

অন্তর্বর্তী সরকারের আট উপদেষ্টা ও দুই সচিবের বিরুদ্ধে ‘সীমাহীন দুর্নীতি’র প্রমাণ নিজের কাছে রয়েছে—এম...

1 মাস আগে
বেরিয়ে আসছে উপদেষ্টাদের দুর্নীতির চাঞ্চল্যকর তথ্য

বেরিয়ে আসছে উপদেষ্টাদের দুর্নীতির চাঞ্চল্যকর তথ্য

অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টাদের দুর্নীতির চাঞ্চল্যকর তথ্য ধীরে ধীরে প্রকাশিত হচ্ছে। শুধু ব্যক্...

1 মাস আগে
ভারতীয় কূটনীতিকের সঙ্গে খোশ আলাপে এনসিপি নেতারা

ভারতীয় কূটনীতিকের সঙ্গে খোশ আলাপে এনসিপি নেতারা

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতারা বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর গুলশানের একটি হোটেলে আয়োজিত ইফতার ...

1 মাস আগে
সাবেক দুই উপদেষ্টার গ্রেপ্তারের দাবিতে জামায়াতের নতুন কর্মসূচি

সাবেক দুই উপদেষ্টার গ্রেপ্তারের দাবিতে জামায়াতের নতুন কর্মসূচি

জামায়াতে ইসলামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’-এর অভিযোগে সাবেক উপদেষ্টা সৈয়দা র...

1 মাস আগে
সেলিনা হায়াৎ আইভীর জামিন স্থগিত

সেলিনা হায়াৎ আইভীর জামিন স্থগিত

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেত্রী ডা. সেলিনা হায়াৎ আইভীর পাঁচ মামলায় হাইকোর্...

1 মাস আগে
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভা বৈঠক অনুষ্ঠিত

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভা বৈঠক অনুষ্ঠিত

আজ বৃহস্পতিবার (৫ মার্চ) সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভ...

1 মাস আগে
কাজে অবহেলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে : ভূমি প্রতিমন্ত্রী

কাজে অবহেলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে : ভূমি প্রতিমন্ত্রী

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে গিয়ে তালা ঝুলানো অবস্থায় কার্যালয় দেখতে...

1 মাস আগে
বাংলাদেশকে ন্যায়ভিত্তিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে আমরা দৃঢ়প্রতিজ্ঞ : এলজিআরডি মন্ত্রী

বাংলাদেশকে ন্যায়ভিত্তিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে আমরা দৃঢ়প্রতিজ্ঞ : এলজিআরডি মন্ত্রী

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান বৈ...

1 মাস আগে
উপনির্বাচনের কারণে বগুড়া সফরে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান

উপনির্বাচনের কারণে বগুড়া সফরে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান

উপনির্বাচনকে সামনে রেখে পূর্বনির্ধারিত বগুড়া সফর স্থগিত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ১০ ম...

1 মাস আগে
প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় ...

1 মাস আগে