Breaking News
দৈনিক জনপথ

মৌলভীবাজারে উৎসবমুখর পরিবেশে কুলাউড়া আসনে ভোটগ্রহণ

জনপথ ডেস্ক3,142
মৌলভীবাজারে উৎসবমুখর পরিবেশে কুলাউড়া আসনে ভোটগ্রহণ
মৌলভীবাজার-২ কুলাউড়া আসনের ১০৩টি কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শুরু হয়েছে।

মৌলভীবাজার-২ কুলাউড়া আসনের ১০৩টি ভোটকেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত উপজেলার বিভিন্ন কেন্দ্রে নারী ভোটারদের উপস্থিতি ছিল লক্ষণীয়। বিশেষ করে চা-বাগান কেন্দ্রগুলোতে নারী ভোটারদের দীর্ঘ লাইন দেখা গেছে।

সকাল ১১টার পর পুরুষ ভোটারদের উপস্থিতি বাড়লেও নারী ভোটারদের উপস্থিতি এখনও বেশি। গাজীপুর চা-বাগান প্রাথমিক বিদ্যালয়, রাঙ্গিছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, নলডরী সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং কর্মধা ইউনিয়ন বাজার দাখিল মাদরাসা কেন্দ্রসহ বিভিন্ন কেন্দ্রে নারী ভোটারদের ভিড় লক্ষ্য করা গেছে। ক্ষুদ্র নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠীর নাগরিকরাও সারিবদ্ধভাবে ভোট দিতে এসেছেন।

প্রিজাইডিং কর্মকর্তারা জানিয়েছেন, সকাল থেকে সুষ্ঠু পরিবেশে ভোটগ্রহণ চলছে এবং নারী-পুরুষ ভোটারের উপস্থিতির হার সমান। কিছু কেন্দ্রে ইতিমধ্যেই হাজারের বেশি ভোট কাস্ট হয়েছে। স্থানীয় প্রশাসন, আইন-শৃঙ্খলা বাহিনী ও ৬ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ভোটগ্রহণ তদারকি করছেন।

কুলাউড়া আসনে ৮ জন প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করছেন। এর মধ্যে বিএনপি মনোনীত শওকতুল ইসলাম শকু, জামায়াত প্রার্থী মো. সায়েদ আলী এবং স্বতন্ত্র প্রার্থী সাবেক এমপি নওয়াব আলী আব্বাছ খানসহ অন্যরা রয়েছেন।

মোট ভোটারসংখ্যা ৩ লাখ ৩ হাজার ২০ জন, যার মধ্যে ১ লাখ ৪৫ হাজার ৯২ জন নারী এবং ১ লাখ ৫২ হাজার ৩৪০ জন পুরুষ ভোটার। ভোটগ্রহণ নিরাপদ ও সুষ্ঠু রাখতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

সম্পর্কিত সংবাদ

আট উপদেষ্টার দুর্নীতির অভিযোগ নিয়ে আবারও প্রশ্ন

আট উপদেষ্টার দুর্নীতির অভিযোগ নিয়ে আবারও প্রশ্ন

অন্তর্বর্তী সরকারের আট উপদেষ্টা ও দুই সচিবের বিরুদ্ধে ‘সীমাহীন দুর্নীতি’র প্রমাণ নিজের কাছে রয়েছে—এম...

3 মাস আগে
বেরিয়ে আসছে উপদেষ্টাদের দুর্নীতির চাঞ্চল্যকর তথ্য

বেরিয়ে আসছে উপদেষ্টাদের দুর্নীতির চাঞ্চল্যকর তথ্য

অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টাদের দুর্নীতির চাঞ্চল্যকর তথ্য ধীরে ধীরে প্রকাশিত হচ্ছে। শুধু ব্যক্...

3 মাস আগে
ভারতীয় কূটনীতিকের সঙ্গে খোশ আলাপে এনসিপি নেতারা

ভারতীয় কূটনীতিকের সঙ্গে খোশ আলাপে এনসিপি নেতারা

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতারা বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর গুলশানের একটি হোটেলে আয়োজিত ইফতার ...

3 মাস আগে
সাবেক দুই উপদেষ্টার গ্রেপ্তারের দাবিতে জামায়াতের নতুন কর্মসূচি

সাবেক দুই উপদেষ্টার গ্রেপ্তারের দাবিতে জামায়াতের নতুন কর্মসূচি

জামায়াতে ইসলামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’-এর অভিযোগে সাবেক উপদেষ্টা সৈয়দা র...

3 মাস আগে
সেলিনা হায়াৎ আইভীর জামিন স্থগিত

সেলিনা হায়াৎ আইভীর জামিন স্থগিত

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেত্রী ডা. সেলিনা হায়াৎ আইভীর পাঁচ মামলায় হাইকোর্...

3 মাস আগে
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভা বৈঠক অনুষ্ঠিত

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভা বৈঠক অনুষ্ঠিত

আজ বৃহস্পতিবার (৫ মার্চ) সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভ...

3 মাস আগে
কাজে অবহেলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে : ভূমি প্রতিমন্ত্রী

কাজে অবহেলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে : ভূমি প্রতিমন্ত্রী

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে গিয়ে তালা ঝুলানো অবস্থায় কার্যালয় দেখতে...

3 মাস আগে
বাংলাদেশকে ন্যায়ভিত্তিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে আমরা দৃঢ়প্রতিজ্ঞ : এলজিআরডি মন্ত্রী

বাংলাদেশকে ন্যায়ভিত্তিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে আমরা দৃঢ়প্রতিজ্ঞ : এলজিআরডি মন্ত্রী

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান বৈ...

3 মাস আগে
উপনির্বাচনের কারণে বগুড়া সফরে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান

উপনির্বাচনের কারণে বগুড়া সফরে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান

উপনির্বাচনকে সামনে রেখে পূর্বনির্ধারিত বগুড়া সফর স্থগিত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ১০ ম...

3 মাস আগে
প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় ...

3 মাস আগে