Breaking News
দৈনিক জনপথ

সুনামগঞ্জে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন, চলছে গণনা

জনপথ ডেস্ক3,297
সুনামগঞ্জে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন, চলছে গণনা
সুনামগঞ্জে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে, কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

সুনামগঞ্জে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ভোটকেন্দ্রে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা একে অন্যের সঙ্গে কোলাকুলি করেছেন, তাদের কর্মী-সমর্থকরাও শান্তশিষ্ট ছিলেন।

শুরু থেকে শেষ পর্যন্ত ভোট কেন্দ্রগুলোতে ভোটারের ভিড় লক্ষ্য করা যায়নি। শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হওয়ায় স্থানীয়রা স্বস্তি প্রকাশ করেছেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায় সদর উপজেলার গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে গিয়ে দেখা যায় কোনো ভোটার নেই। তবে আনসার ও পুলিশ বাইরে দায়িত্ব পালন করছিলেন। এজেন্টরা ঘোরাঘুরি করছিলেন। প্রিজাইডিং অফিসার জানান, এখন পর্যন্ত কোনো ভোটার উপস্থিত হননি।

সকাল ৮টায় সুনামগঞ্জ সদর উপজেলার মোহনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দেখা যায় আনসার ও পুলিশ মাঠে দায়িত্ব পালন করছেন। পোলিং ও প্রিজাইডিং অফিসার নিজ নিজ কক্ষে দায়িত্বে ছিলেন। এজেন্টরা নানা বিষয়ে আলোচনা করছিলেন। তবে ১–২ জন করে পুরুষ ভোটার ভোট দিচ্ছিলেন।

কেন্দ্রের প্রিজাইডিং অফিসার কাওসার আলম শাহ বলেন, “সাড়ে ৭টায় আমরা ৯টি বুথে একটি করে বই বিতরণ করেছি। একজন–দুইজন করে ভোট দিচ্ছেন। এজেন্টরাও শান্তিপূর্ণভাবে দায়িত্ব পালন করছেন।”

সকাল ১০টা ৫ মিনিটে সুনামগঞ্জ পৌর শহরের কেবি মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নারীদের মাঝে মধ্যম ভিড় লক্ষ্য করা যায়। কেন্দ্রে ৬টি বুথে ২,৫৪২ ভোটার রয়েছেন। প্রিজাইডিং অফিসার মনিরুজ্জামান জানান, ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে চলছে এবং প্রভাবমুক্ত।

বিএনপির স্বতন্ত্র প্রার্থী দেওয়ান জয়নুল জাকেরিনের নিজ ভোট কেন্দ্র তেঘরিয়া দারুস হাদিস মাদরাসায় সকাল ১১টায় গিয়ে দেখা যায় আনসার ও পুলিশ দায়িত্ব পালন করছেন। ভিতরে প্রিজাইডিং অফিসার সৈয়দ সাহলান আহমদ বুথে পোলিং অফিসারদের সঙ্গে কথা বলছিলেন। এজেন্টদেরও নিয়ম মেনে কাজ করার আহ্বান জানাচ্ছিলেন। ভোটার উপস্থিতি কম ছিল।

বিকেল ৪:২০ মিনিটে কেন্দ্র ফাঁকা দেখা যায়। আনসার সদস্য হ্যান্ড মাইক দিয়ে ভোটারদের সাড়ে ৪টার মধ্যে ভোটকক্ষে প্রবেশের আহ্বান জানাচ্ছিলেন।

ভোট শেষে জাহাঙ্গীরনগর ইউনিয়নের আমপাড়া কেন্দ্রে দায়িত্বরত বিএনপি প্রার্থীর অভিযোগ, প্রিসাইডিং ও পোলিং অফিসার দুইটি বইয়ে সিল মারছেন। নির্বাচনে দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেট আদিত্য পাল বলেন, “অভিযোগ পাওয়ার পর আমরা ঘটনাস্থলে পৌঁছেছি। বিষয়টি গভীরভাবে দেখা হচ্ছে, তবে এখনো সমাধান হয়নি।

সম্পর্কিত সংবাদ

আট উপদেষ্টার দুর্নীতির অভিযোগ নিয়ে আবারও প্রশ্ন

আট উপদেষ্টার দুর্নীতির অভিযোগ নিয়ে আবারও প্রশ্ন

অন্তর্বর্তী সরকারের আট উপদেষ্টা ও দুই সচিবের বিরুদ্ধে ‘সীমাহীন দুর্নীতি’র প্রমাণ নিজের কাছে রয়েছে—এম...

3 মাস আগে
বেরিয়ে আসছে উপদেষ্টাদের দুর্নীতির চাঞ্চল্যকর তথ্য

বেরিয়ে আসছে উপদেষ্টাদের দুর্নীতির চাঞ্চল্যকর তথ্য

অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টাদের দুর্নীতির চাঞ্চল্যকর তথ্য ধীরে ধীরে প্রকাশিত হচ্ছে। শুধু ব্যক্...

3 মাস আগে
ভারতীয় কূটনীতিকের সঙ্গে খোশ আলাপে এনসিপি নেতারা

ভারতীয় কূটনীতিকের সঙ্গে খোশ আলাপে এনসিপি নেতারা

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতারা বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর গুলশানের একটি হোটেলে আয়োজিত ইফতার ...

3 মাস আগে
সাবেক দুই উপদেষ্টার গ্রেপ্তারের দাবিতে জামায়াতের নতুন কর্মসূচি

সাবেক দুই উপদেষ্টার গ্রেপ্তারের দাবিতে জামায়াতের নতুন কর্মসূচি

জামায়াতে ইসলামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’-এর অভিযোগে সাবেক উপদেষ্টা সৈয়দা র...

3 মাস আগে
সেলিনা হায়াৎ আইভীর জামিন স্থগিত

সেলিনা হায়াৎ আইভীর জামিন স্থগিত

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেত্রী ডা. সেলিনা হায়াৎ আইভীর পাঁচ মামলায় হাইকোর্...

3 মাস আগে
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভা বৈঠক অনুষ্ঠিত

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভা বৈঠক অনুষ্ঠিত

আজ বৃহস্পতিবার (৫ মার্চ) সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভ...

3 মাস আগে
কাজে অবহেলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে : ভূমি প্রতিমন্ত্রী

কাজে অবহেলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে : ভূমি প্রতিমন্ত্রী

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে গিয়ে তালা ঝুলানো অবস্থায় কার্যালয় দেখতে...

3 মাস আগে
বাংলাদেশকে ন্যায়ভিত্তিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে আমরা দৃঢ়প্রতিজ্ঞ : এলজিআরডি মন্ত্রী

বাংলাদেশকে ন্যায়ভিত্তিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে আমরা দৃঢ়প্রতিজ্ঞ : এলজিআরডি মন্ত্রী

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান বৈ...

3 মাস আগে
উপনির্বাচনের কারণে বগুড়া সফরে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান

উপনির্বাচনের কারণে বগুড়া সফরে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান

উপনির্বাচনকে সামনে রেখে পূর্বনির্ধারিত বগুড়া সফর স্থগিত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ১০ ম...

3 মাস আগে
প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় ...

3 মাস আগে