Breaking News
দৈনিক জনপথ

ভিসা নিয়ে সুখবর দিলো যুক্তরাষ্ট্র

জনপথ ডেস্ক2,536
ভিসা নিয়ে সুখবর দিলো যুক্তরাষ্ট্র
ভিসা নিয়ে সুখবর দিলো যুক্তরাষ্ট্র

অভিবাসন ভিসা স্থগিতের পর বাংলাদেশিদের জন্য নতুন ভিসা সংক্রান্ত তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটি জানিয়েছে, বাংলাদেশি নাগরিকদের সর্বোচ্চ তিন মাস মেয়াদি একবার প্রবেশযোগ্য (সিঙ্গেল-এন্ট্রি) ভিসা দেওয়া হবে।

সোমবার (২৬ জানুয়ারি) ঢাকাস্থ মার্কিন দূতাবাস ‘ভিসা বন্ড’ পাইলট প্রোগ্রাম কীভাবে কাজ করে—সে বিষয়ে এক বার্তায় এসব তথ্য জানায়। এর আগে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য অভিবাসন ভিসা স্থগিত করে। পাশাপাশি ৭ জানুয়ারি বাংলাদেশকে ‘ভিসা বন্ড’ তালিকায় অন্তর্ভুক্ত করা হয়। বাংলাদেশিদের জন্য এই ভিসা বন্ড কার্যকর হয়েছে ২১ জানুয়ারি থেকে।

দূতাবাস জানায়, ভিসা ইন্টারভিউয়ের পর যোগ্য বিবেচিত হলে কনসুলার কর্মকর্তা pay.gov–এর মাধ্যমে ভিসা বন্ড পরিশোধের নির্দেশনা দেবেন। ভিসা অনুমোদনের ৩০ দিনের মধ্যে নির্ধারিত অর্থ পরিশোধ করতে হবে।

ভিসা বন্ডের আওতায় পাওয়া ভিসা হবে সর্বোচ্চ তিন মাস মেয়াদি ও একবার প্রবেশযোগ্য। নির্ধারিত কিছু পোর্ট অব এন্ট্রি ব্যবহার করে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে হবে। নির্ধারিত শর্ত পূরণ করে দেশে ফিরে এলে ভিসা বন্ডের অর্থ স্বয়ংক্রিয়ভাবে ফেরত দেওয়া হবে। শর্তের মধ্যে রয়েছে—যুক্তরাষ্ট্রে কাজ না করা এবং নির্ধারিত সময়ের মধ্যে দেশে ফিরে আসা।

বাংলাদেশিদের জন্য ভিসা বন্ডের পরিমাণ সর্বোচ্চ ১৫ হাজার মার্কিন ডলার পর্যন্ত হতে পারে। যুক্তরাষ্ট্রের দাবি, এই পাইলট প্রোগ্রামের মূল উদ্দেশ্য হলো ভিসার মেয়াদ শেষ হওয়ার পর অবৈধভাবে অবস্থান (ওভারস্টে) নিরুৎসাহিত করা।

ভিসা বন্ড প্রদানকারী বাংলাদেশি যাত্রীদের যুক্তরাষ্ট্রে প্রবেশের জন্য তিনটি বিমানবন্দর নির্ধারণ করা হয়েছে। সেগুলো হলো—বোস্টন লোগান ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, নিউইয়র্কের জন এফ কেনেডি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এবং ওয়াশিংটন ডুলস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। নির্ধারিত পথ ছাড়া অন্য কোনো পথে প্রবেশ বা বের হলে বন্ডের শর্ত ভঙ্গ হয়েছে বলে গণ্য হতে পারে।

বাংলাদেশ ছাড়াও এই তালিকায় রয়েছে আলজেরিয়া, অ্যাঙ্গোলা, ভুটান, কিউবা, জিবুতি, ফিজি, নাইজেরিয়া, নেপাল ও উগান্ডা। বিভিন্ন দেশের জন্য ভিন্ন ভিন্ন তারিখে এই নিয়ম কার্যকর হচ্ছে।

সম্পর্কিত সংবাদ

১৪ এপ্রিল ‘কৃষক কার্ড’ বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

১৪ এপ্রিল ‘কৃষক কার্ড’ বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

পহেলা বৈশাখ ১৪৩৩ উপলক্ষে আগামী ১৪ এপ্রিল পরীক্ষামূলকভাবে ‘কৃষক কার্ড’ বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্...

14 ঘণ্টা আগে
মধ্যপ্রাচ্য সংকটে এয়ারলাইন্সগুলোকে যাত্রীদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগের নির্দেশ

মধ্যপ্রাচ্য সংকটে এয়ারলাইন্সগুলোকে যাত্রীদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগের নির্দেশ

মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতার কারণে ফ্লাইট শিডিউল বিপর্যয়ের প্রেক্ষাপটে দেশের এয়ারলাইন্সগুলোকে যাত্রী...

1 দিন আগে
প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে বাহরাইনের রাজার শোক প্রকাশ

প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে বাহরাইনের রাজার শোক প্রকাশ

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এক বাংলাদেশি নাগরিকের মৃত্যুতে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর কাছে গভীর শোক...

2 দিন আগে
মৌসুমের প্রথম বৃষ্টিতে স্বস্তি, ভিজল ঢাকা

মৌসুমের প্রথম বৃষ্টিতে স্বস্তি, ভিজল ঢাকা

ফাল্গুনের মাঝামাঝি সময়ে এসে অবশেষে বৃষ্টির দেখা পেল রাজধানীবাসী। টানা কয়েক মাস বৃষ্টিহীন আবহাওয়ার পর...

3 দিন আগে
যানজট নিরসনে বিশেষজ্ঞদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

যানজট নিরসনে বিশেষজ্ঞদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর যানজট নিরসনে ট্রাফিক ব্যবস্থা ঢেলে সাজাতে বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠক ...

3 দিন আগে
চৌদ্দগ্রামে অবৈধভাবে মাটি কাটায় ৫ লাখ টাকা অর্থদণ্ড, ৩ জনের জেল

চৌদ্দগ্রামে অবৈধভাবে মাটি কাটায় ৫ লাখ টাকা অর্থদণ্ড, ৩ জনের জেল

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় ফসলি জমি থেকে রাতের আঁধারে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে ভ্রাম্যমাণ আদালত...

3 দিন আগে
আয়াতুল্লাহ খামেনির মৃত্যুতে ঢাবিতে গায়েবানা জানাজা, বিক্ষোভ

আয়াতুল্লাহ খামেনির মৃত্যুতে ঢাবিতে গায়েবানা জানাজা, বিক্ষোভ

ইরানে সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলায় দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ন...

3 দিন আগে
মধ্যপ্রাচ্যে প্রবাসী বাংলাদেশিদের নিয়ে প্রধানমন্ত্রীর জরুরি নির্দেশনা

মধ্যপ্রাচ্যে প্রবাসী বাংলাদেশিদের নিয়ে প্রধানমন্ত্রীর জরুরি নির্দেশনা

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির প্রেক্ষাপটে প্রবাসী বাংলাদেশিদের জানমালের নিরাপত্তা ও সার্বিক অব...

4 দিন আগে
বিমানবন্দরে আটকে পড়া যাত্রীদের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বিমানবন্দরে আটকে পড়া যাত্রীদের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মধ্যপ্রাচ্যের আকাশে যুদ্ধাবস্থা ও চরম উত্তেজনা বিরাজ করায় বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যগামী সব ধরনের বিম...

4 দিন আগে
টিসিবির পণ্য কালোবাজারে, ব্যবসায়ী আটক

টিসিবির পণ্য কালোবাজারে, ব্যবসায়ী আটক

রংপুর নগরীর খেলবাড়ী এলাকায় শনিবার (২৮ ফেব্রুয়ারি) ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-র পণ্য গোপনে...

5 দিন আগে