Breaking News
দৈনিক জনপথ

রাজকীয়ভাবে বিয়ে করলেন বিজয়-রাশমিকা

জনপথ ডেস্ক2,565
রাজকীয়ভাবে বিয়ে করলেন বিজয়-রাশমিকা
উদয়পুরে এক ঘনিষ্ঠ রাজকীয় আয়োজনে বিয়ে সম্পন্ন করলেন দক্ষিণ ভারতের সুপারস্টার জুটি বিজয় দেবেরাকোন্ডা ও রাশমিকা মান্দানা।

রাজস্থানের উদয়পুরে বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) এক রাজকীয় আয়োজনে দক্ষিণ ভারতীয় সিনেমার হার্টথ্রব জুটি বিজয় দেবেরাকোন্ডারাশমিকা মান্দানা চার হাত এক করলেন। সকাল ১০টা ১০ মিনিটে পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

দীর্ঘদিন নিজেদের সম্পর্ক গোপন রাখলেও, বিয়ের আগে তারা ভক্তদের কাছে সম্পর্ক স্বীকার করেছিলেন। বিয়ের পর রাশমিকা তার সোশ্যাল মিডিয়ায় স্বামী বিজয়ের সঙ্গে ছবি শেয়ার করে লিখেছেন, “পরিচয় করিয়ে দিই—আমার স্বামী মিস্টার বিজয় দেবেরাকোন্ডা। যে মানুষটা আমাকে শিখিয়েছে ভালোবাসা আর শান্তি আসলে কী। বিজু, তোমাকে বর্ণনা করার ভাষা আমার জানা নেই। তোমার স্ত্রী হতে পেরে আমি গর্বিত।”

বিজয়ও অনুভূতি প্রকাশ করেছেন, “একদিন ওকে খুব মিস করছিলাম। মনে হচ্ছিল ও পাশে থাকলে দিনটা আরো ভালো হতো, খাবারটা আরো সুস্বাদু লাগত। তখনই বুঝলাম ওকে আমার সারাজীবনের জন্য প্রয়োজন।”

রাশমিকা তার বিশেষ দিনে পরেছিলেন লাল সিল্কের শাড়ি, সূক্ষ্ম সোনালি পাড় ও জরির কাজ সহ ঐতিহ্যবাহী গয়না। তার হাতে ও কানে ছিল সোনার চুড়ি, আংটি, টিকলি ও টায়রা। গলার হারে ছিল দেবী লক্ষ্মীর মূর্ত খোদাই করা বড় লকেট। বিজয় পরেছিলেন সাদা সিল্কের ধুতি ও লাল উত্তরীয়, সঙ্গে মোটা সোনার হার ও বাজুবন্ধ।

বিয়ের অনুষ্ঠানের এক বিশেষ মুহূর্ত ছিল তাদের এনগেজমেন্ট রিং বদল। প্রতিটি আংটির ডিজাইন আলাদা ও আভিজাত্যে ভরপুর।

বিয়ের রেশ কাটতে না কাটতেই আগামী ৪ মার্চ হায়দরাবাদে অনুষ্ঠিত হবে বিশাল বিবাহোত্তর সংবর্ধনা বা রিসেপশন, যেখানে দক্ষিণি চলচ্চিত্র জগতের নামী তারকাদের উপস্থিতি আশা করা হচ্ছে।

সম্পর্কিত সংবাদ

পরকীয়ার অভিযোগ নিয়ে মুখ খুললেন ডলি সায়ন্তনী

পরকীয়ার অভিযোগ নিয়ে মুখ খুললেন ডলি সায়ন্তনী

দেশের সংগীতাঙ্গনের এক সময়ের জনপ্রিয় দম্পতি ছিলেন সংগীতশিল্পী ডলি সায়ন্তনী ও রবি চৌধুরী। দীর্ঘদিন আগে...

1 মাস আগে
‘তিনি চিরকাল হৃদয়ে থাকবেন’, খামেনির মৃত্যুতে ভারতীয় অভিনেত্রী

‘তিনি চিরকাল হৃদয়ে থাকবেন’, খামেনির মৃত্যুতে ভারতীয় অভিনেত্রী

ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি-এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ভারতীয় অভিনেত্রী ও ‘Bigg Boss 19’...

1 মাস আগে
‘নায়কোচিত আচরণ পর্দায় দেখালেই যথেষ্ট নয়, বাস্তব জীবনে নিজের কাজের দায়ও নিতে হয়’

‘নায়কোচিত আচরণ পর্দায় দেখালেই যথেষ্ট নয়, বাস্তব জীবনে নিজের কাজের দায়ও নিতে হয়’

অভিনয়শিল্পী জাহের আলভীর স্ত্রী আফরা ইভনাথ খানের আত্মহত্যার ঘটনায় দেশের শোবিজ অঙ্গনে ব্যাপক প্রতিক্র...

1 মাস আগে
খামেনির মৃত্যুতে অভিনেত্রীদের উল্লাস!

খামেনির মৃত্যুতে অভিনেত্রীদের উল্লাস!

পশ্চিম এশিয়ায় চলমান উত্তেজনার মধ্যে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর খবর ছড়িয়ে ...

1 মাস আগে
দুবাইয়ে অনিশ্চয়তায় নার্গিস ফাখরি, জানালেন অনিদ্রা ও মানসিক উদ্বেগের কথা

দুবাইয়ে অনিশ্চয়তায় নার্গিস ফাখরি, জানালেন অনিদ্রা ও মানসিক উদ্বেগের কথা

বলিউড অভিনেত্রী নার্গিস ফাখরি মধ্যপ্রাচ্যে ইসরায়েল ও ইরানের উত্তেজনার মধ্যে দুবাইয়ে অবস্থানকালে উদ্ব...

1 মাস আগে
সন্তানসহ দুবাইয়ে আটকে শুভশ্রী, কলকাতায় বসে উদ্বিগ্ন স্বামী

সন্তানসহ দুবাইয়ে আটকে শুভশ্রী, কলকাতায় বসে উদ্বিগ্ন স্বামী

ছেলে ইউভানের স্কুল ছুটি শেষে তাকে নিয়ে দুবাইয়ে অবকাশ যাপনে গিয়েছিলেন টলিউড অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুল...

1 মাস আগে
যাদের বন্ধু ভেবেছিলাম, তারাই ব্যক্তিগত জীবন নিয়ে চর্চা করেছেন : পায়েল

যাদের বন্ধু ভেবেছিলাম, তারাই ব্যক্তিগত জীবন নিয়ে চর্চা করেছেন : পায়েল

পশ্চিমবঙ্গের ছোটপর্দার পরিচিত মুখ পায়েল দে। ‘মা’, ‘বেহুলা’ কিংবা সাম্প্রতিক ‘রাজনন্দিনী’—বিভিন্ন চরি...

1 মাস আগে
স্ত্রীর আত্মহত্যা নিয়ে যা বললেন অভিনেতা জাহের আলভী

স্ত্রীর আত্মহত্যা নিয়ে যা বললেন অভিনেতা জাহের আলভী

ছোট পর্দার অভিনেতা জাহের আলভী-র স্ত্রী আফরা ইবনাত ইকরা আত্মহত্যা করেছেন। শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপু...

1 মাস আগে
মুকেশ ছাবড়ার মাধ্যমে বলিউড যাত্রা আরিফিন শুভর

মুকেশ ছাবড়ার মাধ্যমে বলিউড যাত্রা আরিফিন শুভর

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক আরিফিন শুভ এবার বলিউডে অভিষেক করতে চলেছেন। যদিও অনেকেই ভেবেছিলেন, কলকাতার...

1 মাস আগে
নায়কের অসম্মতির কারণে ছবি হাতছাড়া’, বলিউডে কাজ প্রসঙ্গে তাপসী

নায়কের অসম্মতির কারণে ছবি হাতছাড়া’, বলিউডে কাজ প্রসঙ্গে তাপসী

জনপ্রিয় অভিনেত্রী তাপসী পান্নু সম্প্রতি হিন্দুস্তান টাইমস-কে সাক্ষাৎকারে জানান, সরাসরি সত্য কথা বলার...

1 মাস আগে