কানাডা সরকার সম্প্রতি ভারতীয় শিক্ষার্থীদের জন্য ছাত্র ভিসা নীতিতে কঠোরতা এনেছে। ২০২৫ সালের আগস্ট মাসে প্রায় ৭৪ শতাংশ ভারতীয় আবেদনকারীর ভিসা আবেদন বাতিল হয়েছে বলে সরকারি সূত্রে জানা গেছে।
এর আগে, ২০২৩ সালে কানাডার কর্তৃপক্ষ প্রায় ১,৫৫০টি জাল ভর্তি–পত্র (fake acceptance letters) যুক্ত স্টাডি পারমিট আবেদন শনাক্ত করে, যার বেশিরভাগই ছিল ভারতের শিক্ষার্থীদের পক্ষ থেকে জমা দেওয়া।
এই ঘটনার পর কানাডা সরকার শিক্ষার্থী ভিসা যাচাই প্রক্রিয়া আরও কড়া করেছে এবং ভুয়া ডকুমেন্ট ব্যবহারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে।
📚 বিশেষজ্ঞদের মতে, এই সিদ্ধান্ত ভারতীয় শিক্ষার্থীদের কানাডায় উচ্চশিক্ষা পরিকল্পনায় বড় প্রভাব ফেলতে পারে।











