Breaking News
দৈনিক জনপথ

শিশুদের এখন আর খেলার মাঠে দেখা যায় না : কাদের গনি চৌধুরী

জনপথ ডেস্ক3,221
শিশুদের এখন আর খেলার মাঠে দেখা যায় না : কাদের গনি চৌধুরী
বিএফইউজে মহাসচিব কাদের গনি চৌধুরী শিশুদের খেলাধুলার গুরুত্ব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব কাদের গনি চৌধুরী বলেছেন, ‘আমাদের নতুন প্রজন্ম বর্তমানে ভয়াবহভাবে মোবাইল ফোন আসক্তিতে জড়িয়ে পড়েছে। শিশুরা এখন আর মাঠে যায় না, অবসরে তারা পড়ে থাকে মোবাইলের স্ক্রিনের ওপর। এর ফলে ভবিষ্যতে একটি অসুস্থ জাতি হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।’

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাতে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার লেলাং ইউনিয়নে সামাজিক ও ক্রীড়া সংগঠন ‘শাহনগর প্রগতি সংঘ’-এর ৩০তম ক্রীড়া আসরের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কাদের গনি চৌধুরী বলেন, ‘খেলাধুলা শুধু বিনোদন নয়, এটি মানুষের আত্মবিশ্বাস ও মানসিক শক্তি বাড়ায়। খেলাধুলা হলো আনন্দের সঙ্গে শিক্ষার সবচেয়ে সুন্দর উপায়। আমাদের শিশুদের মানসিক বিকাশের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন এই খেলাধুলা। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, শিশুদের এখন আর খেলার মাঠে দেখা যায় না।’

তিনি আরও বলেন, ‘বর্তমানে স্কুল-কলেজগুলোতে পর্যাপ্ত খেলার মাঠ নেই। এমনকি গ্রামেও এখন খেলার মাঠের তীব্র অভাব রয়েছে। এর পাশাপাশি আমাদের অভিভাবকরা শিশুদের সারা দিন স্কুল আর কোচিং নিয়ে ব্যস্ত রাখেন। ফলে শৈশবের আনন্দ থেকে তারা বঞ্চিত হচ্ছে।’

বিএফইউজে মহাসচিব বলেন, ‘মাঠবিমুখ হয়ে আমাদের নতুন প্রজন্ম মোবাইল ফোনে আসক্ত হয়ে পড়েছে, যা আমাদের জন্য গভীর উদ্বেগের কারণ। একটি সুস্থ ও সবল জাতি গঠনে শিশুদের মোবাইল আসক্তি কমিয়ে খেলার মাঠে ফিরিয়ে আনার কোনো বিকল্প নেই।’

চট্টগ্রাম আইন কলেজের অধ্যক্ষ জাহাঙ্গীর চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন লেলাং ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সরোয়ার হোসেন। বিশেষ অতিথি ছিলেন আবুধাবি ফোরামের সভাপতি নেছারুল হক, ব্যবসায়ী ওমর ফারুক নান্নু, মাসুদ করিম, আব্দুল মান্নান, মোস্তাফা কামাল, বিএনপি নেতা বোরহান উদ্দীন প্রমুখ।

সম্পর্কিত সংবাদ

শেষ রাতে ঢাবিতে বহিরাগত দুই নারীকে হেনস্তার অভিযোগ

শেষ রাতে ঢাবিতে বহিরাগত দুই নারীকে হেনস্তার অভিযোগ

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকায় বহিরাগত দুই নারীকে হেনস্তা করার অভিযোগ উঠেছে এক ছাত্রের বিরুদ্ধে। স...

3 মাস আগে
মাদরাসা অধ্যক্ষের বিরুদ্ধে রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ বিএনপি প্রার্থীর

মাদরাসা অধ্যক্ষের বিরুদ্ধে রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ বিএনপি প্রার্থীর

গাজীপুরের শ্রীপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার করে ভাবমূর্তি ক্ষুণ্ণ এবং নির্বাচনকে প্রশ্নবিদ্ধ ...

4 মাস আগে
কাল থেকে টানা ৫ দিনের ছুটিতে যাচ্ছে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান

কাল থেকে টানা ৫ দিনের ছুটিতে যাচ্ছে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। ইতিমধ্যেই রাজনৈতিক দলগু...

4 মাস আগে
নির্বাচন উপলক্ষে সব শিক্ষাপ্রতিষ্ঠানে চার দিনের ছুটি বাস্তবায়নে চিঠি

নির্বাচন উপলক্ষে সব শিক্ষাপ্রতিষ্ঠানে চার দিনের ছুটি বাস্তবায়নে চিঠি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি নির্বাহী আদেশে দেশের সব শ...

4 মাস আগে
শিক্ষকদের বাড়তি বেতন সুবিধা নিয়ে নতুন প্রজ্ঞাপন জারি

শিক্ষকদের বাড়তি বেতন সুবিধা নিয়ে নতুন প্রজ্ঞাপন জারি

সহকারী শিক্ষক-শিক্ষিকা পদনাম অন্তর্ভুক্তি এবং শিক্ষকদের অগ্রিম বর্ধিত বেতন সুবিধা সংক্রান্ত নতুন একট...

4 মাস আগে
ঢাবিতে চাঁদাবাজির অভিযোগে তদন্ত কমিটি গঠন

ঢাবিতে চাঁদাবাজির অভিযোগে তদন্ত কমিটি গঠন

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে ছোট ও ভাসমান দোকানগুলোকে কেন্দ্র করে চাঁদাবাজি, ভাঙচুর ও উচ্ছেদ...

4 মাস আগে
রাজধানীর স্কুলে শিশু নির্যাতনের ভিডিও ভাইরাল

রাজধানীর স্কুলে শিশু নির্যাতনের ভিডিও ভাইরাল

রাজধানীর স্কুলে শিশু নির্যাতনের ভিডিও ভাইরাল সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি একটি শিশুকে শাস্তির নাম...

4 মাস আগে
ডিজিটাল যুগে হাদিস পাঠদান: প্রযুক্তির সম্ভাবনা ও প্রয়োগ

ডিজিটাল যুগে হাদিস পাঠদান: প্রযুক্তির সম্ভাবনা ও প্রয়োগ

ডিজিটাল প্রযুক্তির সহায়তায় হাদিস শিক্ষায় এসেছে নতুন সম্ভাবনা। আধুনিক পদ্ধতিতে পাঠদান শিক্ষার্থীদের গ...

4 মাস আগে
দিনাজপুরে পরীক্ষা চলাকালে জামা ও কানে ডিভাইস উদ্ধার

দিনাজপুরে পরীক্ষা চলাকালে জামা ও কানে ডিভাইস উদ্ধার

নিয়োগ পরীক্ষায় অংশ নিতে কক্ষে বসেছেন নারী পরীক্ষার্থী। তাঁর জামার ভেতরে বিশেষ কৌশলে সেলাই করা ছিল এক...

6 মাস আগে
শেখ হাসিনার রায়কে স্বাগত জানিয়ে জাবিতে শিবিরের মিছিল

শেখ হাসিনার রায়কে স্বাগত জানিয়ে জাবিতে শিবিরের মিছিল

জুলাই গণ-অভ্যুত্থানে হত্যার নির্দেশ দেওয়ায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দ্বারা শেখ হাসিনাকে দেওয়া ...

6 মাস আগে