Breaking News
দৈনিক জনপথ

উপদেষ্টা আসিফ-মাহফুজ পদত্যাগ করতে পারেন ১০ ডিসেম্বরের মধ্যে

জনপথ ডেস্ক2,718
উপদেষ্টা আসিফ-মাহফুজ পদত্যাগ করতে পারেন ১০ ডিসেম্বরের মধ্যে
উপদেষ্টা আসিফ-মাহফুজ পদত্যাগ করতে পারেন ১০ ডিসেম্বরের মধ্যে

আসন্ন সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আগামী ১০ ডিসেম্বরের মধ্যে নির্বাচন কমিশনের তফসিল ঘোষণা করার সম্ভাবনা রয়েছে। আর তফসিল ঘোষণার আগেই অন্তর্বর্তী সরকার থেকে পদত্যাগ করবেন স্থানীয় সরকার এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম। তবে কে কবে পদত্যাগ করবেন তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ছাত্র উপদেষ্টাদের ঘনিষ্ঠ সূত্র বলছে, নির্বাচনে অংশ নিতে নানা পদক্ষেপ গ্রহণ করছেন এই দুই উপদেষ্টা। তারই অংশ হিসেবে পদত্যাগের জন্য প্রস্তুত হচ্ছেন তাঁরা। আগামী ৪ কিংবা ৫ ডিসেম্বর পদত্যাগ করতে পারেন মাহফুজ আলম। তাঁর পদত্যাগের দুই দিন আগে কিংবা পরে আসিফ মাহমুদ পদত্যাগ করতে পারেন।

গত ৯ নভেম্বর নিজ বাড়ি কুমিল্লার বদলে ঢাকা-১০ আসনে ভোটার হন আসিফ মাহমুদ। এ সময় তিনি ঢাকা থেকে নির্বাচন করবেন বলে ঘোষণা দেন। তিনি বলেন, ‘যেহেতু ঢাকা থেকে নির্বাচন করব এটা মোটামুটি নিশ্চিত, সেই জায়গা থেকে নিজের ভোটটাও ঢাকায় নিয়ে আসা। কারণ ভোটটা যাতে অপচয় না হয়। আমি ভোটার হওয়ার পর দুটি নির্বাচন হয়েছে ২০১৮ ও ২০২৪ সালে। সে সময় কেউই ভোট দিতে পারেনি। নির্বাচনে যাতে ভোট দিতে পারি, সেটা নিশ্চিত করলাম। নির্বাচন কোথা থেকে করব, এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে ঢাকা থেকে করব, ইনশাআল্লাহ।’

গত বৃহস্পতিবারও এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি।পদত্যাগ করেই নির্বাচন করব। অন্যদিকে ২৮ সেপ্টেম্বর এক অনুষ্ঠানে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম জানান, ‘দুই মাস ধরে আমি অনিশ্চয়তার মধ্যে আছি, আমি কবে পদ ছাড়ব, তা এখনো জানি না।

আসিফ যেতে পারেন বিএনপি কিংবা গণঅধিকারে:

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া পদত্যাগের পর কোন দলে যুক্ত হবেন তা নিয়ে নানা জল্পনা শুরু হয়েছে। তবে গত ৯ নভেম্বর এ বিষয়ে তিনি বলেন, ‘এখন পর্যন্ত পরিকল্পনা স্বতন্ত্র নির্বাচন করার। তারপর দেখা যাক।’

এর আগে এক বক্তব্যে তিনি বলেছিলেন, ‘এনসিপিতে যোগ দেব, এমনটি ধরে নেওয়া উচিত নয়।’ এনসিপির সঙ্গে আসিফ মাহমুদের এক ধরনের বিরোধ তৈরি হয়েছে বলেও দলটির সূত্রে নিশ্চিত হওয়া গেছে। আর এই বিরোধের ফলেই তাঁর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কিংবা গণঅধিকার পরিষদে যোগদানের সম্ভাবনা তৈরি হয়েছে।

এই উপদেষ্টার ঘনিষ্ঠ একাধিকজন জানান, এনসিপি ও গণঅধিকার পরিষদ মিলে তরুণদের একটি বৃহত্তর ঐক্য তৈরি হোক সেই চেষ্টা করেছিলেন আসিফ মাহমুদ। তবে এনসিপি নেতাদের সহযোগিতা না পাওয়ায় সেই উদ্যোগ শেষ পর্যন্ত ভেস্তে যায়। পরে এনসিপির সহযোগী ছাত্রসংগঠন জাতীয় ছাত্রশক্তির আত্মপ্রকাশের সময় তাঁর ঘনিষ্ঠদের মাইনাস করার অভিযোগ ওঠে। এর পর থেকে আসিফ মাহমুদ এবং তাঁর ঘনিষ্ঠদের এনসিপি নেতাদের এড়িয়ে চলতে দেখা গেছে।

এদিকে বিএনপি কিংবা গণঅধিকারসহ একাধিক দলের সঙ্গে সম্প্রতি আসিফ মাহমুদ আলোচনার টেবিলে বসেছেন বলে জানা গেছে। পদত্যাগের পরে এর যেকোনো একটিতে তিনি যুক্ত হতে পারেন।

অন্যদিকে ধানমণ্ডি, নিউ মার্কেট, কলাবাগান ও হাজারীবাগ থানা নিয়ে গঠিত ঢাকা-১০ আসনে বিএনপি এখনো কোনো প্রার্থী ঘোষণা করেনি। গুঞ্জন রয়েছে, বিএনপির সঙ্গে আসন সমঝোতার মাধ্যমে সরকার থেকে পদত্যাগ করে ঢাকা-১০ আসনে নির্বাচন করবেন আসিফ মাহমুদ। দলটির শীর্ষ নেতৃত্বের সঙ্গেও এ নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে।

এ ব্যাপারে জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘স্থায়ী কমিটির বৈঠকে এ রকম কোনো আলোচনা হয়নি। আমি নিজেও ব্যক্তিগতভাবে এ রকম কিছু জানি না।’

আর গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, ‘আলোচনা তো থাকা স্বাভাবিক, যেহেতু আসিফ আমাদের রাজপথের সহযোদ্ধা এবং একসঙ্গে আমরা আন্দোলন সংগ্রাম করেছি। তো আলোচনা আছে, আমরা তাঁকে সাধুবাদ জানাই। তিনি যদি আসতে চান, আমরা তাঁকে অবশ্যই মূল্যায়ন করব।’

মাহফুজ থাকবেন এনসিপিতে:

আরেক উপদেষ্টা মাহফুজ আলম পদত্যাগের পর জাতীয় নাগরিক পার্টিতেই (এনসিপি) যাচ্ছেন বলে তাঁর ঘনিষ্ঠজন নিশ্চিত করেছেন। তাঁরা বলেছেন, এনসিপি থেকেই তিনি নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করছেন। শাপলাকলি প্রতীক নিয়েই লক্ষ্মীপুর-১ আসনে নির্বাচন করতে পারেন মাহফুজ আলম। তবে দলে যোগ দিয়ে তিনি কোন পদে থাকবেন তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

দলটির বিশ্বস্ত সূত্র বলছে, পদত্যাগের পর এনসিপির গুরুত্বপূর্ণ পদেই থাকবেন মাহফুজ আলম। এমনকি এনসিপির উপদেষ্টা হিসেবেও যোগদান করতে পারেন তিনি।

সম্পর্কিত সংবাদ

আট উপদেষ্টার দুর্নীতির অভিযোগ নিয়ে আবারও প্রশ্ন

আট উপদেষ্টার দুর্নীতির অভিযোগ নিয়ে আবারও প্রশ্ন

অন্তর্বর্তী সরকারের আট উপদেষ্টা ও দুই সচিবের বিরুদ্ধে ‘সীমাহীন দুর্নীতি’র প্রমাণ নিজের কাছে রয়েছে—এম...

1 মাস আগে
বেরিয়ে আসছে উপদেষ্টাদের দুর্নীতির চাঞ্চল্যকর তথ্য

বেরিয়ে আসছে উপদেষ্টাদের দুর্নীতির চাঞ্চল্যকর তথ্য

অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টাদের দুর্নীতির চাঞ্চল্যকর তথ্য ধীরে ধীরে প্রকাশিত হচ্ছে। শুধু ব্যক্...

1 মাস আগে
ভারতীয় কূটনীতিকের সঙ্গে খোশ আলাপে এনসিপি নেতারা

ভারতীয় কূটনীতিকের সঙ্গে খোশ আলাপে এনসিপি নেতারা

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতারা বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর গুলশানের একটি হোটেলে আয়োজিত ইফতার ...

1 মাস আগে
সাবেক দুই উপদেষ্টার গ্রেপ্তারের দাবিতে জামায়াতের নতুন কর্মসূচি

সাবেক দুই উপদেষ্টার গ্রেপ্তারের দাবিতে জামায়াতের নতুন কর্মসূচি

জামায়াতে ইসলামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’-এর অভিযোগে সাবেক উপদেষ্টা সৈয়দা র...

1 মাস আগে
সেলিনা হায়াৎ আইভীর জামিন স্থগিত

সেলিনা হায়াৎ আইভীর জামিন স্থগিত

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেত্রী ডা. সেলিনা হায়াৎ আইভীর পাঁচ মামলায় হাইকোর্...

1 মাস আগে
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভা বৈঠক অনুষ্ঠিত

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভা বৈঠক অনুষ্ঠিত

আজ বৃহস্পতিবার (৫ মার্চ) সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভ...

1 মাস আগে
কাজে অবহেলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে : ভূমি প্রতিমন্ত্রী

কাজে অবহেলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে : ভূমি প্রতিমন্ত্রী

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে গিয়ে তালা ঝুলানো অবস্থায় কার্যালয় দেখতে...

1 মাস আগে
বাংলাদেশকে ন্যায়ভিত্তিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে আমরা দৃঢ়প্রতিজ্ঞ : এলজিআরডি মন্ত্রী

বাংলাদেশকে ন্যায়ভিত্তিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে আমরা দৃঢ়প্রতিজ্ঞ : এলজিআরডি মন্ত্রী

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান বৈ...

1 মাস আগে
উপনির্বাচনের কারণে বগুড়া সফরে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান

উপনির্বাচনের কারণে বগুড়া সফরে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান

উপনির্বাচনকে সামনে রেখে পূর্বনির্ধারিত বগুড়া সফর স্থগিত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ১০ ম...

1 মাস আগে
প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় ...

1 মাস আগে