Breaking News
দৈনিক জনপথ

রাজধানীতে স্কুল শিক্ষার্থীসহ দুজনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

জনপথ ডেস্ক3,286
রাজধানীতে স্কুল শিক্ষার্থীসহ দুজনের ঝুলন্ত মরদেহ উদ্ধার
রাজধানীর ওয়ারী ও যাত্রাবাড়ী এলাকা থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হওয়া দুজনের মরদেহ।

রাজধানীর ওয়ারী ও যাত্রাবাড়ী এলাকায় পৃথক ঘটনায় এক স্কুল শিক্ষার্থীসহ দুজনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়।


নিহতরা হলেন—ওয়ারী এলাকা থেকে উদ্ধার হওয়া চা দোকানের কর্মচারী মানিক (২৬) এবং যাত্রাবাড়ীর স্কুল শিক্ষার্থী মো. রনি (১০)।

ওয়ারী থানার উপপরিদর্শক (এসআই) মো. আলমগীর মোড়ল জানান, মানিক চাঁদপুর সদর উপজেলার বাকশিলা সরকার বাড়ির বাসিন্দা। তাঁর বাবার নাম মৃত ইউনুস সরকার। তিনি বর্তমানে ওয়ারী বিসিসি রোডের ৩৪/১ নম্বর বাড়ির তৃতীয় তলায় ভাড়া থাকতেন।

খবর পেয়ে শনিবার (১ ফেব্রুয়ারি) বিকেল চারটার দিকে ওই বাসায় গিয়ে ফ্যানের সঙ্গে মাফলার পেঁচানো অবস্থায় মানিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। পুলিশের প্রাথমিক ধারণা, পারিবারিক মনোমালিন্যের কারণে তিনি আত্মহত্যা করতে পারেন। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।

অন্যদিকে, যাত্রাবাড়ী ধোলাইপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী মো. রনি যাত্রাবাড়ী পুবাইল এলাকায় নান্নু মিয়ার বাড়িতে পরিবারের সঙ্গে ভাড়া থাকত। তার বাবা নুর আলম জানান, পড়ালেখার ফাঁকি দেওয়ায় শনিবার রাতে বাবা-মা তাকে সামান্য বকাঝকা করেন। এতে অভিমান করে রাত আনুমানিক ১০টার দিকে রনি বাথরুমে ঢুকে পড়ে।

দীর্ঘ সময় পেরিয়ে গেলেও সে বাইরে না আসায় সন্দেহ হলে দরজা ভেঙে দেখা যায়, বাথরুমের ভেতরে গামছা পেঁচিয়ে গলায় ফাঁস দিয়েছে রনি। দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মধ্যরাতে তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ জানিয়েছে, দুটি ঘটনারই আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে এবং সংশ্লিষ্ট থানায় অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন।

সম্পর্কিত সংবাদ

আমদানি বৃদ্ধি ও রপ্তানি কমায় বাণিজ্যঘাটতি বেড়ে ১৭ বিলিয়ন ডলার

আমদানি বৃদ্ধি ও রপ্তানি কমায় বাণিজ্যঘাটতি বেড়ে ১৭ বিলিয়ন ডলার

চলতি ২০২৫–২৬ অর্থবছরের প্রথম আট মাসে (জুলাই–ফেব্রুয়ারি) দেশের বাণিজ্যঘাটতি বেড়ে প্রায় ১৬ দশমিক ৯১ বি...

3 মাস আগে
হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ, বরিশাল ও সিলেটে আরও ৪ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ, বরিশাল ও সিলেটে আরও ৪ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ, বরিশাল ও সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় আরও চার শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ...

3 মাস আগে
ঘন কুয়াশায় দৌলতদিয়া–পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

ঘন কুয়াশায় দৌলতদিয়া–পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

ঘন কুয়াশার কারণে রাজবাড়ীর দৌলতদিয়া এবং মানিকগঞ্জের পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ করে দে...

4 মাস আগে
মহাসড়কের ২০৭ পয়েন্টে যানজটের ঝুঁকি, ঈদযাত্রা ঘিরে বাড়ছে উদ্বেগ

মহাসড়কের ২০৭ পয়েন্টে যানজটের ঝুঁকি, ঈদযাত্রা ঘিরে বাড়ছে উদ্বেগ

ঈদুল ফিতরকে সামনে রেখে দেশের বিভিন্ন মহাসড়কে সম্ভাব্য যানজট ও ভোগান্তি নিয়ে উদ্বেগ বাড়ছে। ইতিমধ্যে ব...

4 মাস আগে
ঘন কুয়াশায় নৌযান চলাচলে সতর্কবার্তা

ঘন কুয়াশায় নৌযান চলাচলে সতর্কবার্তা

দেশের বিভিন্ন নদী অববাহিকায় ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা কমে যাওয়ার আশঙ্কা রয়েছে বলে সতর্কবার্তা দিয়ে...

4 মাস আগে
ট্রেনে ঈদ যাত্রা: আজ বিক্রি হচ্ছে ১৬ মার্চের টিকিট

ট্রেনে ঈদ যাত্রা: আজ বিক্রি হচ্ছে ১৬ মার্চের টিকিট

পবিত্র ঈদুল ফিতর সামনে রেখে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে অনলাইনে অগ্রিম ট্রেনের টিকিট বিক্রি...

4 মাস আগে
১৪ এপ্রিল ‘কৃষক কার্ড’ বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

১৪ এপ্রিল ‘কৃষক কার্ড’ বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

পহেলা বৈশাখ ১৪৩৩ উপলক্ষে আগামী ১৪ এপ্রিল পরীক্ষামূলকভাবে ‘কৃষক কার্ড’ বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্...

4 মাস আগে
মধ্যপ্রাচ্য সংকটে এয়ারলাইন্সগুলোকে যাত্রীদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগের নির্দেশ

মধ্যপ্রাচ্য সংকটে এয়ারলাইন্সগুলোকে যাত্রীদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগের নির্দেশ

মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতার কারণে ফ্লাইট শিডিউল বিপর্যয়ের প্রেক্ষাপটে দেশের এয়ারলাইন্সগুলোকে যাত্রী...

4 মাস আগে
প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে বাহরাইনের রাজার শোক প্রকাশ

প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে বাহরাইনের রাজার শোক প্রকাশ

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এক বাংলাদেশি নাগরিকের মৃত্যুতে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর কাছে গভীর শোক...

4 মাস আগে
মৌসুমের প্রথম বৃষ্টিতে স্বস্তি, ভিজল ঢাকা

মৌসুমের প্রথম বৃষ্টিতে স্বস্তি, ভিজল ঢাকা

ফাল্গুনের মাঝামাঝি সময়ে এসে অবশেষে বৃষ্টির দেখা পেল রাজধানীবাসী। টানা কয়েক মাস বৃষ্টিহীন আবহাওয়ার পর...

4 মাস আগে