Breaking News
দৈনিক জনপথ

শিক্ষার্থী ইকরাম হত্যায় দুই বন্ধুর মৃত্যুদণ্ড

জনপথ ডেস্ক931
শিক্ষার্থী ইকরাম হত্যায় দুই বন্ধুর মৃত্যুদণ্ড
তেজগাঁও কলেজের শিক্ষার্থী ইকরাম হোসেন মোল্লা হত্যা মামলায় দুই বন্ধুকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

রাজধানীর তেজগাঁও কলেজের শিক্ষার্থী ইকরাম হোসেন মোল্লা হত্যা মামলায় দুই বন্ধুকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। রবিবার (২২ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ আদালত-এর বিচারক মো. সাব্বির ফয়েজ এ রায় ঘোষণা করেন।

দণ্ডিত আসামিরা হলেন— মো. সিদ্দিক ও মো. শান্ত মিয়া। এদের মধ্যে শান্ত পলাতক রয়েছেন।

রায়ে দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায় তাদের দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে ২০১/৩৪ ধারায় দোষী সাব্যস্ত করে তাদের সাত বছরের সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

মামলার সূত্রে জানা যায়, ইট-বালুর ব্যবসায় বিনিয়োগের জন্য বন্ধু শান্তকে দুই লাখ টাকা দিয়েছিলেন ইকরাম। বিনিময়ে প্রতি মাসে কিছু অর্থ দেওয়ার কথা থাকলেও ছয় মাসেও কোনো টাকা পাননি তিনি। উল্টো শান্ত নেশাগ্রস্ত হয়ে ব্যবসার পুঁজি নষ্ট করে ফেলছিলেন বলে অভিযোগ ওঠে।

এ অবস্থায় ইকরাম টাকা ফেরত চাইলে এবং বিষয়টি শান্তর পরিবারকে জানালে তাদের মধ্যে বিরোধ তৈরি হয়। একপর্যায়ে শান্ত আরেক বন্ধু সিদ্দিককে সঙ্গে নিয়ে ইকরামকে হত্যার পরিকল্পনা করেন।

২০২৩ সালের ৪ মে ইকরাম বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন। পরদিন তাকে না পেয়ে খিলক্ষেত থানা-য় সাধারণ ডায়েরি করা হয়। পরে ৬ মে খিলক্ষেতের পাতিরা বালুর মাঠ এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

এ ঘটনায় নিহতের বাবা কবির হোসেন মোল্লা অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে একই বছরের ২৬ নভেম্বর পুলিশ দুই আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে। ২০২৪ সালের ২৯ ফেব্রুয়ারি অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরু হয় এবং বিচার চলাকালে আদালত ২৭ জন সাক্ষীর মধ্যে ১৭ জনের সাক্ষ্য গ্রহণ করেন।

সম্পর্কিত সংবাদ

১২ আসামির মধ্যে ১১ জনের জামিন, একজন কারাগারে

১২ আসামির মধ্যে ১১ জনের জামিন, একজন কারাগারে

বরিশালের আদালতের এজলাস ভাঙচুরের আলোচিত মামলায় ১২ আসামির মধ্যে ১১ জনকে জামিন দিয়েছেন আদালত। অপর এক আস...

3 দিন আগে
নরসিংদীতে কিশোরীকে ধর্ষণ-হত্যা: ৭ আসামি রিমান্ডে

নরসিংদীতে কিশোরীকে ধর্ষণ-হত্যা: ৭ আসামি রিমান্ডে

নরসিংদীতে কিশোরীকে সঙ্গবদ্ধ ধর্ষণ ও হত্যা মামলার প্রধান আসামি নূর মোহাম্মদ নূরাসহ গ্রেপ্তার সাত আসাম...

4 দিন আগে
পিছু হটলেন বিএনপিপন্থী আইনজীবীরা, আদালত বর্জন স্থগিত

পিছু হটলেন বিএনপিপন্থী আইনজীবীরা, আদালত বর্জন স্থগিত

বিচারপ্রার্থীদের দুর্ভোগের বিষয়টি বিবেচনায় নিয়ে অবশেষে বরিশালে পূর্বঘোষিত আদালত বর্জন কর্মসূচি স্থগি...

5 দিন আগে
এবার খালাস পেলেন আকরাম হোসেন

এবার খালাস পেলেন আকরাম হোসেন

মুক্তিযুদ্ধের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া আমৃত্যু কা...

1 সপ্তাহ আগে
মেহেরপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

মেহেরপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

পারিবারিক কলহের জেরে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার দায়ে মেহেরপুরের গাংনী উপজেলার ধলা গ্রামের বাসিন্দা...

1 সপ্তাহ আগে
মানবতাবিরোধী মামলায় খালাস পেলেন বাগেরহাটের খান আকরাম

মানবতাবিরোধী মামলায় খালাস পেলেন বাগেরহাটের খান আকরাম

মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে করা মামলায় বাগেরহাটের খান আকরামকে খালাস দিয়েছেন বাংলা...

1 সপ্তাহ আগে
ইউনুসের জামিন ঘিরে এজলাসে হট্টগোল

ইউনুসের জামিন ঘিরে এজলাসে হট্টগোল

বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি তালুকদার মো. ইউনুসকে জামিন দেওয়ার প্রতিবাদে আদা...

1 সপ্তাহ আগে
কৃষিজমি থেকে মাটি কেটে ইটভাটায় বিক্রি

কৃষিজমি থেকে মাটি কেটে ইটভাটায় বিক্রি

পাবনার ঈশ্বরদী উপজেলার অরনকোলার বাগবাড়িয়া মাঠপাড়া ও মুলাডুলির পতিরাজপুর এলাকায় এক্সকাভেটর দিয়ে ফসলি ...

1 সপ্তাহ আগে
একই স্থানে দুপক্ষের সমাবেশ, ১৪৪ ধারা জারি

একই স্থানে দুপক্ষের সমাবেশ, ১৪৪ ধারা জারি

যশোরের বাঘারপাড়া চৌরাস্তা এলাকায় মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত ১৪৪ ধ...

1 সপ্তাহ আগে
পিলখানা হত্যা মামলায় প্রথমবারের মতো আসামি হচ্ছেন শেখ হাসিনা

পিলখানা হত্যা মামলায় প্রথমবারের মতো আসামি হচ্ছেন শেখ হাসিনা

পিলখানা হত্যা মামলায় প্রথমবারের মতো আসামি করা হচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তৎকালীন ঢাকা মে...

1 সপ্তাহ আগে