Breaking News
দৈনিক জনপথ

কৃষিজমি থেকে মাটি কেটে ইটভাটায় বিক্রি

জনপথ ডেস্ক2,570
কৃষিজমি থেকে মাটি কেটে ইটভাটায় বিক্রি
পাবনার ঈশ্বরদীতে ফসলি জমির উপরিভাগের মাটি কেটে ইটভাটায় বিক্রি করার অভিযোগে প্রশাসনের হস্তক্ষেপ দাবি করছেন স্থানীয়রা।

পাবনার ঈশ্বরদী উপজেলার অরনকোলার বাগবাড়িয়া মাঠপাড়া ও মুলাডুলির পতিরাজপুর এলাকায় এক্সকাভেটর দিয়ে ফসলি জমির উপরিভাগের মাটি কেটে ইটভাটায় বিক্রি করার অভিযোগ উঠেছে। স্থানীয়রা জানাচ্ছেন, অন্তত ১০টি ট্রাক মাটি পরিবহনে ব্যবহার হচ্ছে।

এক্সকাভেটর অপারেটর মো. দেলোয়ার হোসেন এবং ট্রাক চালকরা জানিয়েছেন, মাটি ব্যবসায়ী আশরাফুল ইসলাম তাদের ভাড়া দিয়ে মাটি কাটাচ্ছেন এবং ট্রাকের মাধ্যমে ইটভাটায় পৌঁছে দিচ্ছেন। মাটি কাটার জন্য জেলা প্রশাসনের অনুমতি নেওয়া হয়নি বলে আশরাফুল স্বীকার করেছেন।

মাটির ক্রেতা ইটভাটার মালিকরা জানিয়েছেন, তারা শুধু মাটি কিনছেন, মাটি কাটার প্রক্রিয়া জানেন না।
ঈশ্বরদী উপজেলা কৃষি কর্মকর্তা মো. আব্দুল মমিন বলেন, কৃষিজমির মাটি কেটে পুকুর খনন মানে জমির শ্রেণি পরিবর্তন। এর জন্য জেলা প্রশাসকের অনুমতি প্রয়োজন। ফসলি জমির উপরিভাগের মাটি কেটে বিক্রি করলে সেই জমিতে নতুন ফসল উৎপাদন করতে ২০ বছর সময় লাগতে পারে।

ঈশ্বরদী উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, অনুমতি নিয়ে খনন করা মাটি শুধুমাত্র পুকুরের পাড় নির্মাণের কাজে ব্যবহার করা যাবে; বিক্রি করা শাস্তিযোগ্য অপরাধ।
ইউএনও মো. আরিফুর রহমান বলেন, ফসলি জমি থেকে মাটি কেটে বিক্রি করা শাস্তিযোগ্য অপরাধ, এবং এ বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়া হবে।

সম্পর্কিত সংবাদ

১২ আসামির মধ্যে ১১ জনের জামিন, একজন কারাগারে

১২ আসামির মধ্যে ১১ জনের জামিন, একজন কারাগারে

বরিশালের আদালতের এজলাস ভাঙচুরের আলোচিত মামলায় ১২ আসামির মধ্যে ১১ জনকে জামিন দিয়েছেন আদালত। অপর এক আস...

1 মাস আগে
নরসিংদীতে কিশোরীকে ধর্ষণ-হত্যা: ৭ আসামি রিমান্ডে

নরসিংদীতে কিশোরীকে ধর্ষণ-হত্যা: ৭ আসামি রিমান্ডে

নরসিংদীতে কিশোরীকে সঙ্গবদ্ধ ধর্ষণ ও হত্যা মামলার প্রধান আসামি নূর মোহাম্মদ নূরাসহ গ্রেপ্তার সাত আসাম...

1 মাস আগে
পিছু হটলেন বিএনপিপন্থী আইনজীবীরা, আদালত বর্জন স্থগিত

পিছু হটলেন বিএনপিপন্থী আইনজীবীরা, আদালত বর্জন স্থগিত

বিচারপ্রার্থীদের দুর্ভোগের বিষয়টি বিবেচনায় নিয়ে অবশেষে বরিশালে পূর্বঘোষিত আদালত বর্জন কর্মসূচি স্থগি...

1 মাস আগে
এবার খালাস পেলেন আকরাম হোসেন

এবার খালাস পেলেন আকরাম হোসেন

মুক্তিযুদ্ধের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া আমৃত্যু কা...

1 মাস আগে
মেহেরপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

মেহেরপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

পারিবারিক কলহের জেরে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার দায়ে মেহেরপুরের গাংনী উপজেলার ধলা গ্রামের বাসিন্দা...

1 মাস আগে
মানবতাবিরোধী মামলায় খালাস পেলেন বাগেরহাটের খান আকরাম

মানবতাবিরোধী মামলায় খালাস পেলেন বাগেরহাটের খান আকরাম

মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে করা মামলায় বাগেরহাটের খান আকরামকে খালাস দিয়েছেন বাংলা...

1 মাস আগে
ইউনুসের জামিন ঘিরে এজলাসে হট্টগোল

ইউনুসের জামিন ঘিরে এজলাসে হট্টগোল

বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি তালুকদার মো. ইউনুসকে জামিন দেওয়ার প্রতিবাদে আদা...

1 মাস আগে
একই স্থানে দুপক্ষের সমাবেশ, ১৪৪ ধারা জারি

একই স্থানে দুপক্ষের সমাবেশ, ১৪৪ ধারা জারি

যশোরের বাঘারপাড়া চৌরাস্তা এলাকায় মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত ১৪৪ ধ...

1 মাস আগে
পিলখানা হত্যা মামলায় প্রথমবারের মতো আসামি হচ্ছেন শেখ হাসিনা

পিলখানা হত্যা মামলায় প্রথমবারের মতো আসামি হচ্ছেন শেখ হাসিনা

পিলখানা হত্যা মামলায় প্রথমবারের মতো আসামি করা হচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তৎকালীন ঢাকা মে...

1 মাস আগে
গ্রাম আদালত বাতিল প্রশ্নে হাইকোর্টের রুল

গ্রাম আদালত বাতিল প্রশ্নে হাইকোর্টের রুল

হাইকোর্ট জানতে চেয়েছেন, গ্রাম আদালত আইন ২০০৬ কেন অসাংবিধানিক ও বাতিল ঘোষণা করা হবে না। সোমবার বিচারপ...

1 মাস আগে