Breaking News
দৈনিক জনপথ

‘তুর্কি নায়িকার মতো লাগছে’—নতুন লুকে ঝড় তুললেন ঢালিউড কুইন অপু বিশ্বাস

জনপথ ডেস্ক2,562
‘তুর্কি নায়িকার মতো লাগছে’—নতুন লুকে ঝড় তুললেন ঢালিউড কুইন অপু বিশ্বাস
‘তুর্কি নায়িকার মতো লাগছে’—নতুন লুকে ঝড় তুললেন ঢালিউড কুইন অপু বিশ্বাস

সোশ্যাল মিডিয়ায় আবারও আলোচনার কেন্দ্রে ঢালিউড কুইন অপু বিশ্বাস। সম্প্রতি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে নতুন সাজে তোলা সাতটি স্থিরচিত্র প্রকাশ করে ভক্তদের মুগ্ধ করেছেন জনপ্রিয় এই চিত্রনায়িকা। গ্ল্যামারাস লুকে ধরা দেওয়া অপুর ছবিগুলোতে মুহূর্তেই ভক্তদের ভালোবাসার ঢল নামে।

মন্তব্যের ঘরে নেটিজেনরা প্রশংসায় ভাসাচ্ছেন তাকে। কেউ লিখেছেন, ‘এককথায় অসাধারণ’, আবার অনেকেই মন্তব্য করেছেন, ‘এই লুকে আপনাকে একদম তুর্কি নায়িকার মতো লাগছে।’

শুধু ছবি নয়, ভক্তদের নজর কেড়েছে অপুর দেওয়া আত্মবিশ্বাসী ক্যাপশনও। তিনি লেখেন, ‘নিজেকে নিয়ে গর্বিত হও, কারণ যতবারই তুমি হোঁচট খেয়েছ, ততবারই ঘুরে দাঁড়িয়েছ।’

মাত্র ২০ ঘণ্টায় এই পোস্টে ২১ হাজারের বেশি রিঅ্যাকশন এবং দেড় হাজারের বেশি মন্তব্য জমা পড়েছে। ৯৩ লাখ অনুসারীর এই ফেসবুক পেজে অপুর জনপ্রিয়তা যে এখনো অটুট, তা স্পষ্টভাবে প্রমাণ করে এই সাড়া।

মাঝে কিছুদিন নতুন সিনেমার খবরে না থাকলেও বর্তমানে পুরোদমে ব্যস্ত সময় পার করছেন অপু বিশ্বাস। ব্র্যান্ড প্রমোশন ও পারিবারিক ব্যবসার পাশাপাশি একসঙ্গে দুটি নতুন সিনেমার শুটিং শুরু করেছেন তিনি। কামরুল হাসান ফুয়াদ পরিচালিত ‘দুর্বার’ সিনেমায় তার বিপরীতে অভিনয় করছেন সজল, আর বন্ধন বিশ্বাস পরিচালিত ‘সিক্রেট’ সিনেমায় তার নায়ক আদর আজাদ। নির্মাতাদের ভাষ্য অনুযায়ী, ছবি দুটি চলতি বছরের ঈদ উৎসবে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

উল্লেখ্য, আমজাদ হোসেন পরিচালিত ‘কাল সকালে’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় যাত্রা শুরু করা অপু বিশ্বাস দুই দশকের ক্যারিয়ারে অসংখ্য সফল চলচ্চিত্র উপহার দিয়েছেন। বিশেষ করে শাকিব খানের সঙ্গে ‘কোটি টাকার কাবিন’ দিয়ে গড়ে ওঠা জুটি দর্শকদের উপহার দিয়েছে প্রায় ৮০টি হিট সিনেমা। সর্বশেষ ২০২৪ সালে ‘ছায়াবৃক্ষ’ সিনেমায় তার অভিনয় প্রশংসিত হয়। আবারও বড় পর্দা কাঁপাতে প্রস্তুত এই জনপ্রিয় নায়িকা।

সম্পর্কিত সংবাদ

পরকীয়ার অভিযোগ নিয়ে মুখ খুললেন ডলি সায়ন্তনী

পরকীয়ার অভিযোগ নিয়ে মুখ খুললেন ডলি সায়ন্তনী

দেশের সংগীতাঙ্গনের এক সময়ের জনপ্রিয় দম্পতি ছিলেন সংগীতশিল্পী ডলি সায়ন্তনী ও রবি চৌধুরী। দীর্ঘদিন আগে...

1 মাস আগে
‘তিনি চিরকাল হৃদয়ে থাকবেন’, খামেনির মৃত্যুতে ভারতীয় অভিনেত্রী

‘তিনি চিরকাল হৃদয়ে থাকবেন’, খামেনির মৃত্যুতে ভারতীয় অভিনেত্রী

ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি-এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ভারতীয় অভিনেত্রী ও ‘Bigg Boss 19’...

1 মাস আগে
‘নায়কোচিত আচরণ পর্দায় দেখালেই যথেষ্ট নয়, বাস্তব জীবনে নিজের কাজের দায়ও নিতে হয়’

‘নায়কোচিত আচরণ পর্দায় দেখালেই যথেষ্ট নয়, বাস্তব জীবনে নিজের কাজের দায়ও নিতে হয়’

অভিনয়শিল্পী জাহের আলভীর স্ত্রী আফরা ইভনাথ খানের আত্মহত্যার ঘটনায় দেশের শোবিজ অঙ্গনে ব্যাপক প্রতিক্র...

1 মাস আগে
খামেনির মৃত্যুতে অভিনেত্রীদের উল্লাস!

খামেনির মৃত্যুতে অভিনেত্রীদের উল্লাস!

পশ্চিম এশিয়ায় চলমান উত্তেজনার মধ্যে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর খবর ছড়িয়ে ...

1 মাস আগে
দুবাইয়ে অনিশ্চয়তায় নার্গিস ফাখরি, জানালেন অনিদ্রা ও মানসিক উদ্বেগের কথা

দুবাইয়ে অনিশ্চয়তায় নার্গিস ফাখরি, জানালেন অনিদ্রা ও মানসিক উদ্বেগের কথা

বলিউড অভিনেত্রী নার্গিস ফাখরি মধ্যপ্রাচ্যে ইসরায়েল ও ইরানের উত্তেজনার মধ্যে দুবাইয়ে অবস্থানকালে উদ্ব...

1 মাস আগে
সন্তানসহ দুবাইয়ে আটকে শুভশ্রী, কলকাতায় বসে উদ্বিগ্ন স্বামী

সন্তানসহ দুবাইয়ে আটকে শুভশ্রী, কলকাতায় বসে উদ্বিগ্ন স্বামী

ছেলে ইউভানের স্কুল ছুটি শেষে তাকে নিয়ে দুবাইয়ে অবকাশ যাপনে গিয়েছিলেন টলিউড অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুল...

1 মাস আগে
যাদের বন্ধু ভেবেছিলাম, তারাই ব্যক্তিগত জীবন নিয়ে চর্চা করেছেন : পায়েল

যাদের বন্ধু ভেবেছিলাম, তারাই ব্যক্তিগত জীবন নিয়ে চর্চা করেছেন : পায়েল

পশ্চিমবঙ্গের ছোটপর্দার পরিচিত মুখ পায়েল দে। ‘মা’, ‘বেহুলা’ কিংবা সাম্প্রতিক ‘রাজনন্দিনী’—বিভিন্ন চরি...

1 মাস আগে
স্ত্রীর আত্মহত্যা নিয়ে যা বললেন অভিনেতা জাহের আলভী

স্ত্রীর আত্মহত্যা নিয়ে যা বললেন অভিনেতা জাহের আলভী

ছোট পর্দার অভিনেতা জাহের আলভী-র স্ত্রী আফরা ইবনাত ইকরা আত্মহত্যা করেছেন। শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপু...

1 মাস আগে
মুকেশ ছাবড়ার মাধ্যমে বলিউড যাত্রা আরিফিন শুভর

মুকেশ ছাবড়ার মাধ্যমে বলিউড যাত্রা আরিফিন শুভর

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক আরিফিন শুভ এবার বলিউডে অভিষেক করতে চলেছেন। যদিও অনেকেই ভেবেছিলেন, কলকাতার...

1 মাস আগে
নায়কের অসম্মতির কারণে ছবি হাতছাড়া’, বলিউডে কাজ প্রসঙ্গে তাপসী

নায়কের অসম্মতির কারণে ছবি হাতছাড়া’, বলিউডে কাজ প্রসঙ্গে তাপসী

জনপ্রিয় অভিনেত্রী তাপসী পান্নু সম্প্রতি হিন্দুস্তান টাইমস-কে সাক্ষাৎকারে জানান, সরাসরি সত্য কথা বলার...

1 মাস আগে