Breaking News
দৈনিক জনপথ

‘তুফান-২’ নির্মাণে শাকিব খানের শিডিউল পাচ্ছেন না রায়হান রাফী

জনপথ ডেস্ক1,759
‘তুফান-২’ নির্মাণে শাকিব খানের শিডিউল পাচ্ছেন না রায়হান রাফী
‘তুফান-২’ নির্মাণে শাকিব খানের শিডিউল পাচ্ছেন না রায়হান রাফী

মেগাস্টার শাকিব খান অভিনীত ও রায়হান রাফী পরিচালিত আলোচিত সিনেমা ‘তুফান’ মুক্তি পেয়েছিল ২০২৪ সালে। মুক্তির পর সিনেমাটি দেশ-বিদেশে ব্যাপক সাড়া ফেলে এবং বাণিজ্যিকভাবে সফল হয়। এর পর থেকেই দর্শকদের মধ্যে ‘তুফান-২’ দেখার আগ্রহ তৈরি হয়।

এই আগ্রহকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে মাঝেমধ্যেই ‘তুফান-২’ নিয়ে নানা আলোচনা দেখা যায়। সম্প্রতি সেই আলোচনায় নতুন মাত্রা যোগ করেন পরিচালক রায়হান রাফী। একটি পডকাস্টে তিনি দাবি করেন, ২০২৭ সালেই ‘তুফান-২’ মুক্তি পাবে এবং চলতি বছরেই শুটিং শুরু হওয়ার কথা।

তবে সংশ্লিষ্ট সূত্রে খোঁজ নিয়ে জানা গেছে, বাস্তবতা ভিন্ন। শাকিব খান ও রায়হান রাফীর মধ্যে ‘তুফান-২’ নিয়ে এখনো কোনো ফলপ্রসূ আলোচনা হয়নি। এমনকি প্রযোজনা প্রতিষ্ঠান পর্যায়েও বিষয়টি চূড়ান্ত হয়নি বলে জানাচ্ছে একাধিক বিশ্বস্ত সূত্র।

শাকিব খানের ঘনিষ্ঠ সূত্র জানায়, ২০২৬ ও ২০২৭ সালের জন্য রায়হান রাফীকে কোনো শিডিউল দেননি এই মেগাস্টার। যদিও অন্য নির্মাতাদের সঙ্গে নতুন সিনেমা নিয়ে শাকিব খানের আলোচনা ও প্রাথমিক প্রস্তুতি চলছে, সেই তালিকায় নেই রাফীর নাম। ফলে আপাতত ‘তুফান-২’ নির্মাণ অনিশ্চিত বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।

উল্লেখ্য, ২০২৫ সালে মুক্তিপ্রাপ্ত ‘বরবাদ’ সিনেমার মাধ্যমে পরিচালক মেহেদী হাসান হৃদয়ের সঙ্গে কাজ করে নতুন ক্যারিশমা দেখিয়েছেন শাকিব খান। সিনেমাটি সাম্প্রতিক বছরের অন্যতম আলোচিত ও জনপ্রিয় চলচ্চিত্র হিসেবে দর্শকমহলে প্রশংসিত হয়েছে।

শোনা যাচ্ছে, সামনেও একাধিক নতুন নির্মাতার সঙ্গে কাজের পরিকল্পনা রয়েছে শাকিব খানের। তারা তাকে ভিন্ন ও নতুনভাবে উপস্থাপন করতে ইতোমধ্যে প্রি-প্রডাকশনে ব্যস্ত। তবে সেই সম্ভাব্য তালিকায় আপাতত রায়হান রাফীর নাম নেই।

সম্পর্কিত সংবাদ

পরকীয়ার অভিযোগ নিয়ে মুখ খুললেন ডলি সায়ন্তনী

পরকীয়ার অভিযোগ নিয়ে মুখ খুললেন ডলি সায়ন্তনী

দেশের সংগীতাঙ্গনের এক সময়ের জনপ্রিয় দম্পতি ছিলেন সংগীতশিল্পী ডলি সায়ন্তনী ও রবি চৌধুরী। দীর্ঘদিন আগে...

12 ঘণ্টা আগে
‘তিনি চিরকাল হৃদয়ে থাকবেন’, খামেনির মৃত্যুতে ভারতীয় অভিনেত্রী

‘তিনি চিরকাল হৃদয়ে থাকবেন’, খামেনির মৃত্যুতে ভারতীয় অভিনেত্রী

ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি-এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ভারতীয় অভিনেত্রী ও ‘Bigg Boss 19’...

2 দিন আগে
‘নায়কোচিত আচরণ পর্দায় দেখালেই যথেষ্ট নয়, বাস্তব জীবনে নিজের কাজের দায়ও নিতে হয়’

‘নায়কোচিত আচরণ পর্দায় দেখালেই যথেষ্ট নয়, বাস্তব জীবনে নিজের কাজের দায়ও নিতে হয়’

অভিনয়শিল্পী জাহের আলভীর স্ত্রী আফরা ইভনাথ খানের আত্মহত্যার ঘটনায় দেশের শোবিজ অঙ্গনে ব্যাপক প্রতিক্র...

3 দিন আগে
খামেনির মৃত্যুতে অভিনেত্রীদের উল্লাস!

খামেনির মৃত্যুতে অভিনেত্রীদের উল্লাস!

পশ্চিম এশিয়ায় চলমান উত্তেজনার মধ্যে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর খবর ছড়িয়ে ...

3 দিন আগে
দুবাইয়ে অনিশ্চয়তায় নার্গিস ফাখরি, জানালেন অনিদ্রা ও মানসিক উদ্বেগের কথা

দুবাইয়ে অনিশ্চয়তায় নার্গিস ফাখরি, জানালেন অনিদ্রা ও মানসিক উদ্বেগের কথা

বলিউড অভিনেত্রী নার্গিস ফাখরি মধ্যপ্রাচ্যে ইসরায়েল ও ইরানের উত্তেজনার মধ্যে দুবাইয়ে অবস্থানকালে উদ্ব...

3 দিন আগে
সন্তানসহ দুবাইয়ে আটকে শুভশ্রী, কলকাতায় বসে উদ্বিগ্ন স্বামী

সন্তানসহ দুবাইয়ে আটকে শুভশ্রী, কলকাতায় বসে উদ্বিগ্ন স্বামী

ছেলে ইউভানের স্কুল ছুটি শেষে তাকে নিয়ে দুবাইয়ে অবকাশ যাপনে গিয়েছিলেন টলিউড অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুল...

4 দিন আগে
যাদের বন্ধু ভেবেছিলাম, তারাই ব্যক্তিগত জীবন নিয়ে চর্চা করেছেন : পায়েল

যাদের বন্ধু ভেবেছিলাম, তারাই ব্যক্তিগত জীবন নিয়ে চর্চা করেছেন : পায়েল

পশ্চিমবঙ্গের ছোটপর্দার পরিচিত মুখ পায়েল দে। ‘মা’, ‘বেহুলা’ কিংবা সাম্প্রতিক ‘রাজনন্দিনী’—বিভিন্ন চরি...

4 দিন আগে
স্ত্রীর আত্মহত্যা নিয়ে যা বললেন অভিনেতা জাহের আলভী

স্ত্রীর আত্মহত্যা নিয়ে যা বললেন অভিনেতা জাহের আলভী

ছোট পর্দার অভিনেতা জাহের আলভী-র স্ত্রী আফরা ইবনাত ইকরা আত্মহত্যা করেছেন। শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপু...

5 দিন আগে
মুকেশ ছাবড়ার মাধ্যমে বলিউড যাত্রা আরিফিন শুভর

মুকেশ ছাবড়ার মাধ্যমে বলিউড যাত্রা আরিফিন শুভর

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক আরিফিন শুভ এবার বলিউডে অভিষেক করতে চলেছেন। যদিও অনেকেই ভেবেছিলেন, কলকাতার...

5 দিন আগে
নায়কের অসম্মতির কারণে ছবি হাতছাড়া’, বলিউডে কাজ প্রসঙ্গে তাপসী

নায়কের অসম্মতির কারণে ছবি হাতছাড়া’, বলিউডে কাজ প্রসঙ্গে তাপসী

জনপ্রিয় অভিনেত্রী তাপসী পান্নু সম্প্রতি হিন্দুস্তান টাইমস-কে সাক্ষাৎকারে জানান, সরাসরি সত্য কথা বলার...

5 দিন আগে