Breaking News
দৈনিক জনপথ

অ্যাকশন-যৌনতায় রক্তাক্ত ‘টক্সিক’ টিজার

জনপথ ডেস্ক1,391
অ্যাকশন-যৌনতায় রক্তাক্ত ‘টক্সিক’ টিজার
প্রকাশ হলো যশের ‘টক্সিক’ সিনেমার রক্তাক্ত ও অ্যাকশন-সমৃদ্ধ টিজার।

আন্ডারওয়ার্ল্ড, ক্ষমতার দাপট আর নিষ্ঠুরতার গল্প নতুন নয়, তবে প্রায় দুই মিনিটের টিজারেই নতুন আলোচনার জন্ম দিয়েছেন যশ। তাঁর বহুল প্রতীক্ষিত সিনেমা ‘টক্সিক’-এর টিজার প্রকাশের পর থেকেই নেটদুনিয়া সরগরম।

নিজের জন্মদিনে নতুন রূপে আসার প্রতিশ্রুতি দিয়েছিলেন যশ। সেই প্রতিশ্রুতি অনুযায়ী এবার তিনি হাজির হয়েছেন আন্ডারওয়ার্ল্ডের নির্মম চরিত্র ‘রায়া’ হয়ে। শুক্রবার সকালে অন্তর্জালে উন্মুক্ত হয়েছে সিনেমাটির দুই মিনিটের টিজার।

টিজারে দেখা যায়, নব্বইয়ের দশকের গোয়াকে কেন্দ্র করে গড়ে ওঠা এক অন্ধকার অপরাধ সাম্রাজ্যের গল্প। রয়্যাল সার্কাসের ভেতরেই শুরু হয় ভয়ংকর রূপান্তর। মুহূর্তে উৎসবের আবহ বদলে যায় বিস্ফোরণ, গোলাগুলি আর রক্তাক্ত সংঘর্ষে। ডন-স্টাইলে যশের প্রবেশের পর পুরো দৃশ্যজুড়ে ছড়িয়ে পড়ে সহিংসতা ও নির্মমতার ছাপ। ভাঙা কাঁচের মধ্যে সংঘর্ষের একটি দৃশ্য বিশেষভাবে নজর কাড়ে।


নির্মাতা গীতু মোহনদাস টিজারেই স্পষ্ট করেছেন, এই সিনেমা প্রাপ্তবয়স্ক দর্শকদের জন্য নির্মিত। অ্যাকশন, অন্ধকার মনস্তত্ত্ব এবং ক্ষমতার লড়াইয়ের এক ভয়ংকর জগতের ইঙ্গিত মিলেছে এই ঝলকে।

টিজার প্রকাশের পর করণ জোহর ও সন্দীপ রেড্ডি ভাঙা প্রশংসা জানিয়েছেন। কন্নড় ও ইংরেজি ভাষায় নির্মিত হলেও এটি মুক্তি পাবে হিন্দি, তেলুগু, তামিল ও মালয়ালম ভাষায়ও। ছবিতে যশের সঙ্গে দেখা যাবে কিয়ারা আদভানি, হুমা কোরেশি, তারা সুতারিয়া, নয়নতারা এবং রুক্মিনী বসন্ত প্রমুখকে। ২০২৬ সালের ১৯ মার্চ বিশ্বজুড়ে মুক্তির কথা রয়েছে।

সম্পর্কিত সংবাদ

পরকীয়ার অভিযোগ নিয়ে মুখ খুললেন ডলি সায়ন্তনী

পরকীয়ার অভিযোগ নিয়ে মুখ খুললেন ডলি সায়ন্তনী

দেশের সংগীতাঙ্গনের এক সময়ের জনপ্রিয় দম্পতি ছিলেন সংগীতশিল্পী ডলি সায়ন্তনী ও রবি চৌধুরী। দীর্ঘদিন আগে...

14 ঘণ্টা আগে
‘তিনি চিরকাল হৃদয়ে থাকবেন’, খামেনির মৃত্যুতে ভারতীয় অভিনেত্রী

‘তিনি চিরকাল হৃদয়ে থাকবেন’, খামেনির মৃত্যুতে ভারতীয় অভিনেত্রী

ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি-এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ভারতীয় অভিনেত্রী ও ‘Bigg Boss 19’...

2 দিন আগে
‘নায়কোচিত আচরণ পর্দায় দেখালেই যথেষ্ট নয়, বাস্তব জীবনে নিজের কাজের দায়ও নিতে হয়’

‘নায়কোচিত আচরণ পর্দায় দেখালেই যথেষ্ট নয়, বাস্তব জীবনে নিজের কাজের দায়ও নিতে হয়’

অভিনয়শিল্পী জাহের আলভীর স্ত্রী আফরা ইভনাথ খানের আত্মহত্যার ঘটনায় দেশের শোবিজ অঙ্গনে ব্যাপক প্রতিক্র...

3 দিন আগে
খামেনির মৃত্যুতে অভিনেত্রীদের উল্লাস!

খামেনির মৃত্যুতে অভিনেত্রীদের উল্লাস!

পশ্চিম এশিয়ায় চলমান উত্তেজনার মধ্যে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর খবর ছড়িয়ে ...

3 দিন আগে
দুবাইয়ে অনিশ্চয়তায় নার্গিস ফাখরি, জানালেন অনিদ্রা ও মানসিক উদ্বেগের কথা

দুবাইয়ে অনিশ্চয়তায় নার্গিস ফাখরি, জানালেন অনিদ্রা ও মানসিক উদ্বেগের কথা

বলিউড অভিনেত্রী নার্গিস ফাখরি মধ্যপ্রাচ্যে ইসরায়েল ও ইরানের উত্তেজনার মধ্যে দুবাইয়ে অবস্থানকালে উদ্ব...

3 দিন আগে
সন্তানসহ দুবাইয়ে আটকে শুভশ্রী, কলকাতায় বসে উদ্বিগ্ন স্বামী

সন্তানসহ দুবাইয়ে আটকে শুভশ্রী, কলকাতায় বসে উদ্বিগ্ন স্বামী

ছেলে ইউভানের স্কুল ছুটি শেষে তাকে নিয়ে দুবাইয়ে অবকাশ যাপনে গিয়েছিলেন টলিউড অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুল...

4 দিন আগে
যাদের বন্ধু ভেবেছিলাম, তারাই ব্যক্তিগত জীবন নিয়ে চর্চা করেছেন : পায়েল

যাদের বন্ধু ভেবেছিলাম, তারাই ব্যক্তিগত জীবন নিয়ে চর্চা করেছেন : পায়েল

পশ্চিমবঙ্গের ছোটপর্দার পরিচিত মুখ পায়েল দে। ‘মা’, ‘বেহুলা’ কিংবা সাম্প্রতিক ‘রাজনন্দিনী’—বিভিন্ন চরি...

4 দিন আগে
স্ত্রীর আত্মহত্যা নিয়ে যা বললেন অভিনেতা জাহের আলভী

স্ত্রীর আত্মহত্যা নিয়ে যা বললেন অভিনেতা জাহের আলভী

ছোট পর্দার অভিনেতা জাহের আলভী-র স্ত্রী আফরা ইবনাত ইকরা আত্মহত্যা করেছেন। শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপু...

5 দিন আগে
মুকেশ ছাবড়ার মাধ্যমে বলিউড যাত্রা আরিফিন শুভর

মুকেশ ছাবড়ার মাধ্যমে বলিউড যাত্রা আরিফিন শুভর

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক আরিফিন শুভ এবার বলিউডে অভিষেক করতে চলেছেন। যদিও অনেকেই ভেবেছিলেন, কলকাতার...

5 দিন আগে
নায়কের অসম্মতির কারণে ছবি হাতছাড়া’, বলিউডে কাজ প্রসঙ্গে তাপসী

নায়কের অসম্মতির কারণে ছবি হাতছাড়া’, বলিউডে কাজ প্রসঙ্গে তাপসী

জনপ্রিয় অভিনেত্রী তাপসী পান্নু সম্প্রতি হিন্দুস্তান টাইমস-কে সাক্ষাৎকারে জানান, সরাসরি সত্য কথা বলার...

5 দিন আগে