প্রধানমন্ত্রী তারেক রহমান গতকাল সকালে সচিবালয়ে নিজের দপ্তরে দ্বিতীয় দিন অফিস করতে আসেন এবং সেখানে তিন বাহিনী প্রধানের সঙ্গে সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকারে উপস্থিত ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান।
বৈঠকে আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ড. এ কে এম শামছুল ইসলাম। সকালেই সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি এবং মুখ্য সচিব এ বি এম আবদুস সাত্তার প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। সাক্ষাৎ শেষে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।











