প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন দেশের তিন বাহিনী প্রধান। সাক্ষাৎকারটি বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে অনুষ্ঠিত হয়।
এর আগে সকালে প্রধানমন্ত্রী এনএসআই ও ডিজিএফআইয়ের মহাপরিচালকের সঙ্গে পৃথক বৈঠকও করেছেন।
এদিন দ্বিতীয় দিনের মতো সচিবালয়ে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী। তিনি ফ্যামিলি কার্ড বিষয়ক আন্তঃমন্ত্রণালয় বৈঠকে অংশগ্রহণ করেন। সকাল ৯টা ১০ মিনিটে সচিবালয়ে প্রবেশের মাধ্যমে তার কার্যদিবস শুরু হয়।











