Breaking News
দৈনিক জনপথ

নরসিংদীতে একসঙ্গে একই কেন্দ্রে ভোট দিলেন ৩ প্রতিদ্বন্দ্বী প্রার্থী

জনপথ ডেস্ক2,503
নরসিংদীতে একসঙ্গে একই কেন্দ্রে ভোট দিলেন ৩ প্রতিদ্বন্দ্বী প্রার্থী
নরসিংদী-১ আসনের তিন প্রতিদ্বন্দ্বী প্রার্থী একই কেন্দ্রে ভোট দিয়ে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ সৃষ্টি করেন।

নরসিংদী-১ (সদর) আসনের নির্বাচনী পরিবেশে দেখা গেছে এক ভিন্ন চিত্র। ধানের শীষ প্রতীকের প্রার্থী খায়রুল কবির খোকন, দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মো. ইব্রাহিম ভূইয়া এবং গণ-অধিকার পরিষদের প্রার্থী অ্যাডভোকেট শিরিন আক্তার একই কেন্দ্রে ভোট প্রদান করেন এবং পরে একসঙ্গে খোশগল্প ও হাস্যরসে মেতে ওঠেন।

সোমবার সকাল সাড়ে ৯টার দিকে নরসিংদী সদর উপজেলার রাজাদি উচ্চ বিদ্যালয় মাঠে এই দৃশ্য দেখা যায়। নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা থাকলেও প্রার্থীদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক সাধারণ মানুষের দৃষ্টি আকর্ষণ করে। তারা একে অপরের সঙ্গে কুশল বিনিময় করেন এবং হালকা খুনসুটিতে মেতে ওঠেন। এ সময় এক প্রার্থী অন্য প্রার্থীকে উদ্দেশ্যে বলেন, “আমরা গণ-অভ্যুত্থানের পক্ষের লোক,” যা উপস্থিতদের মধ্যে হাস্যরস সৃষ্টি করে।

ভোটাররা উল্লেখ করেছেন, এমন ইতিবাচক পরিবেশ নির্বাচনকে আরও উৎসবমুখর করে তোলে। প্রতিদ্বন্দ্বিতা থাকলেও প্রার্থীদের সৌজন্য গণতন্ত্রের জন্য ইতিবাচক বার্তা বহন করে। অনেক ভোটার এই দৃশ্য মোবাইল ফোনে ধারণ করেছেন এবং এতে এলাকায় ইতিবাচক আলোচনার জন্ম হয়েছে।

সংশ্লিষ্টরা মনে করেন, এ ধরনের সৌহার্দ্যপূর্ণ আচরণ সহনশীল রাজনৈতিক সংস্কৃতি গড়ে তুলতে সহায়ক। ভোটাররা আশা প্রকাশ করেছেন, নির্বাচন শেষ পর্যন্ত শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হবে।

সম্পর্কিত সংবাদ

আট উপদেষ্টার দুর্নীতির অভিযোগ নিয়ে আবারও প্রশ্ন

আট উপদেষ্টার দুর্নীতির অভিযোগ নিয়ে আবারও প্রশ্ন

অন্তর্বর্তী সরকারের আট উপদেষ্টা ও দুই সচিবের বিরুদ্ধে ‘সীমাহীন দুর্নীতি’র প্রমাণ নিজের কাছে রয়েছে—এম...

1 মাস আগে
বেরিয়ে আসছে উপদেষ্টাদের দুর্নীতির চাঞ্চল্যকর তথ্য

বেরিয়ে আসছে উপদেষ্টাদের দুর্নীতির চাঞ্চল্যকর তথ্য

অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টাদের দুর্নীতির চাঞ্চল্যকর তথ্য ধীরে ধীরে প্রকাশিত হচ্ছে। শুধু ব্যক্...

1 মাস আগে
ভারতীয় কূটনীতিকের সঙ্গে খোশ আলাপে এনসিপি নেতারা

ভারতীয় কূটনীতিকের সঙ্গে খোশ আলাপে এনসিপি নেতারা

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতারা বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর গুলশানের একটি হোটেলে আয়োজিত ইফতার ...

1 মাস আগে
সাবেক দুই উপদেষ্টার গ্রেপ্তারের দাবিতে জামায়াতের নতুন কর্মসূচি

সাবেক দুই উপদেষ্টার গ্রেপ্তারের দাবিতে জামায়াতের নতুন কর্মসূচি

জামায়াতে ইসলামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’-এর অভিযোগে সাবেক উপদেষ্টা সৈয়দা র...

1 মাস আগে
সেলিনা হায়াৎ আইভীর জামিন স্থগিত

সেলিনা হায়াৎ আইভীর জামিন স্থগিত

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেত্রী ডা. সেলিনা হায়াৎ আইভীর পাঁচ মামলায় হাইকোর্...

1 মাস আগে
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভা বৈঠক অনুষ্ঠিত

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভা বৈঠক অনুষ্ঠিত

আজ বৃহস্পতিবার (৫ মার্চ) সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভ...

1 মাস আগে
কাজে অবহেলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে : ভূমি প্রতিমন্ত্রী

কাজে অবহেলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে : ভূমি প্রতিমন্ত্রী

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে গিয়ে তালা ঝুলানো অবস্থায় কার্যালয় দেখতে...

1 মাস আগে
বাংলাদেশকে ন্যায়ভিত্তিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে আমরা দৃঢ়প্রতিজ্ঞ : এলজিআরডি মন্ত্রী

বাংলাদেশকে ন্যায়ভিত্তিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে আমরা দৃঢ়প্রতিজ্ঞ : এলজিআরডি মন্ত্রী

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান বৈ...

1 মাস আগে
উপনির্বাচনের কারণে বগুড়া সফরে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান

উপনির্বাচনের কারণে বগুড়া সফরে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান

উপনির্বাচনকে সামনে রেখে পূর্বনির্ধারিত বগুড়া সফর স্থগিত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ১০ ম...

1 মাস আগে
প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় ...

1 মাস আগে