ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সকাল থেকেই রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। সাধারণ মানুষের পাশাপাশি সংস্কৃতি অঙ্গনের তারকারাও ভোট উৎসবে অংশ নিয়েছেন।
বৃহস্পতিবার দুপুরে গুলশান মডেল হাইস্কুল কেন্দ্রে ভোট দেন ঢালিউডের তিন কন্যা—সুচন্দা, ববিতা ও চম্পা। একসঙ্গে কেন্দ্রে এসে গাড়ি থেকে নেমে হাসিমুখে ছবির জন্য পোজ দেন তাঁরা।
তাঁদের উপস্থিতিতে কেন্দ্রের পরিবেশে যোগ হয় বাড়তি উচ্ছ্বাস। ভোট শেষে গণমাধ্যমের সঙ্গে সংক্ষিপ্ত আলাপেও দেশের ভবিষ্যৎ নিয়ে আশাবাদ প্রকাশ করেন তারা।
এর আগে এক সাক্ষাৎকারে নতুন সরকারের কাছে প্রত্যাশা জানিয়ে ববিতা বলেছিলেন, দেশ সুন্দরভাবে এগিয়ে যাক, মানুষ শান্তিতে থাকুক এবং দুর্নীতিমুক্ত পরিবেশ গড়ে উঠুক। শিল্পীরা যেন নিরাপদ ও নির্বিঘ্নে শিল্পচর্চা করতে পারেন—এটাই তাদের কামনা।











