ঝিনাইদহ-১ আসনের বিএনপি প্রার্থী ও সাবেক অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেন, এবারের নির্বাচনে প্রার্থীরা নির্ভয়ে প্রচারণা করতে পেরেছেন এবং ভোটাররা নিঃসংকোচভাবে ভোট দিতে পারছেন। এবারের ভোট রাতে হয়নি, তাই মৃত মানুষ কবর থেকে উঠে ভোট দিতে পারেননি।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে শৈলকুপার বারইপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিজের ভোট প্রদান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
তিনি আরও বলেন, আজকের ভোটের দিনে সবার আগে স্মরণ করছি ৪,৫০০ সহযোদ্ধাকে, যারা ভোট আদায়ের জন্য ক্রসফায়ারের শিকার হয়েছেন। এছাড়া ৭০০-এর বেশি সহযোদ্ধা যারা গুমের শিকার হয়েছেন এবং জুলাই বিপ্লবে আহত হয়েছেন, তাদেরকেও তিনি স্মরণ করেন।











