Breaking News
দৈনিক জনপথ

১২ তারিখের নির্বাচন ফ্যাসিবাদকে কবরস্থ করার নির্বাচন : হাসনাত আব্দুল্লাহ

জনপথ ডেস্ক2,111
১২ তারিখের নির্বাচন ফ্যাসিবাদকে কবরস্থ করার নির্বাচন : হাসনাত আব্দুল্লাহ
যশোর ভৈরব চত্বরে ১১ দলীয় ঐক্যজোটের নির্বাচনী পথসভায় বক্তব্য দেন হাসনাত আব্দুল্লাহ।

আসন্ন ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে ফ্যাসিবাদ থেকে মুক্তির এবং রাষ্ট্র পুনর্গঠনের নির্বাচন হিসেবে উল্লেখ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের প্রার্থী হাসনাত আব্দুল্লাহ। 


তিনি বলেন, এই নির্বাচন শুধু ক্ষমতা পরিবর্তনের নয়, বরং আধিপত্যবাদ ও ফ্যাসিবাদকে কবরস্থ করার নির্বাচন। জনগণ ঐক্যবদ্ধভাবে ভোটকেন্দ্রে উপস্থিত থাকলে সেদিনই যশোরবাসী তাদের বিজয় নিশ্চিত করবে।

শনিবার (৭ ফেব্রুয়ারি) যশোর শহরের প্রাণকেন্দ্র ভৈরব চত্বরে ১১ দলীয় ঐক্যজোট আয়োজিত নির্বাচনী পথসভায় এসব কথা বলেন তিনি। এ সময় তিনি ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, সকাল সাড়ে ৭টা থেকে ভোটকেন্দ্রে উপস্থিত থাকতে হবে এবং ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত কেন্দ্র পাহারা দিতে হবে।

হাসনাত আব্দুল্লাহ অভিযোগ করেন, একটি পক্ষ মা-বোনদের হিজাব খুলে লাঞ্ছিত করছে এবং বিদেশি শক্তির দালালি করছে। তারা সন্ত্রাস, চাঁদাবাজি ও টেন্ডারবাজিতে জড়িত এবং বাংলাদেশের মানুষের চাহিদা ও আকাঙ্ক্ষা ধারণ করে না। তিনি বলেন, এদের রাজনীতি দ্বিমুখী—নেতারা এক কথা বলেন, আর কর্মীরা ভিন্ন প্রচারণা চালান।


প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলে তিনি বলেন, সম্প্রতি পুলিশের আচরণ ছিল এক ধরনের ‘টেস্ট ম্যাচ’। পুরোনো কায়দায় আবারও পুলিশকে রাজনৈতিকভাবে ব্যবহারের চেষ্টা চলছে। পুলিশ সদস্যদের উদ্দেশে তিনি বলেন, জনগণের টাকায় বেতন পান আপনারা, তাই কোনো রাজনৈতিক দলের নয়—বিবেকের কাছে দায়বদ্ধ থাকুন। আপনারা বিএনপি, জামায়াত বা এনসিপির পুলিশ নন, আপনারা বাংলাদেশের পুলিশ।

তিনি আরও বলেন, অতীতে ক্ষমতার অপব্যবহারকারী অনেক প্রভাবশালী ব্যক্তিও আজ হারিয়ে গেছে। জুলাইয়ের আন্দোলনের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, গুলি-গোলাবারুদ দিয়েও জনগণকে দমিয়ে রাখা যায়নি। তাই আর কোনো প্রহসনের নির্বাচন মেনে নেওয়া হবে না।


স্থানীয় জনগণের প্রতি আহ্বান জানিয়ে হাসনাত আব্দুল্লাহ বলেন, যারা জমি দখল ও টেন্ডারবাজিতে জড়িত, তারাই আজ পরিবর্তনের বিপক্ষে অবস্থান নিয়েছে। তাই সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ভোটকেন্দ্রে যেতে হবে এবং দাড়িপাল্লা ও শাপলা কলির বিজয় নিশ্চিত করতে হবে। এর মাধ্যমেই একটি বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানে ১১ দলীয় ঐক্যজোটের বিভিন্ন দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত সংবাদ

আট উপদেষ্টার দুর্নীতির অভিযোগ নিয়ে আবারও প্রশ্ন

আট উপদেষ্টার দুর্নীতির অভিযোগ নিয়ে আবারও প্রশ্ন

অন্তর্বর্তী সরকারের আট উপদেষ্টা ও দুই সচিবের বিরুদ্ধে ‘সীমাহীন দুর্নীতি’র প্রমাণ নিজের কাছে রয়েছে—এম...

1 মাস আগে
বেরিয়ে আসছে উপদেষ্টাদের দুর্নীতির চাঞ্চল্যকর তথ্য

বেরিয়ে আসছে উপদেষ্টাদের দুর্নীতির চাঞ্চল্যকর তথ্য

অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টাদের দুর্নীতির চাঞ্চল্যকর তথ্য ধীরে ধীরে প্রকাশিত হচ্ছে। শুধু ব্যক্...

1 মাস আগে
ভারতীয় কূটনীতিকের সঙ্গে খোশ আলাপে এনসিপি নেতারা

ভারতীয় কূটনীতিকের সঙ্গে খোশ আলাপে এনসিপি নেতারা

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতারা বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর গুলশানের একটি হোটেলে আয়োজিত ইফতার ...

1 মাস আগে
সাবেক দুই উপদেষ্টার গ্রেপ্তারের দাবিতে জামায়াতের নতুন কর্মসূচি

সাবেক দুই উপদেষ্টার গ্রেপ্তারের দাবিতে জামায়াতের নতুন কর্মসূচি

জামায়াতে ইসলামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’-এর অভিযোগে সাবেক উপদেষ্টা সৈয়দা র...

1 মাস আগে
সেলিনা হায়াৎ আইভীর জামিন স্থগিত

সেলিনা হায়াৎ আইভীর জামিন স্থগিত

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেত্রী ডা. সেলিনা হায়াৎ আইভীর পাঁচ মামলায় হাইকোর্...

1 মাস আগে
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভা বৈঠক অনুষ্ঠিত

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভা বৈঠক অনুষ্ঠিত

আজ বৃহস্পতিবার (৫ মার্চ) সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভ...

1 মাস আগে
কাজে অবহেলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে : ভূমি প্রতিমন্ত্রী

কাজে অবহেলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে : ভূমি প্রতিমন্ত্রী

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে গিয়ে তালা ঝুলানো অবস্থায় কার্যালয় দেখতে...

1 মাস আগে
বাংলাদেশকে ন্যায়ভিত্তিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে আমরা দৃঢ়প্রতিজ্ঞ : এলজিআরডি মন্ত্রী

বাংলাদেশকে ন্যায়ভিত্তিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে আমরা দৃঢ়প্রতিজ্ঞ : এলজিআরডি মন্ত্রী

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান বৈ...

1 মাস আগে
উপনির্বাচনের কারণে বগুড়া সফরে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান

উপনির্বাচনের কারণে বগুড়া সফরে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান

উপনির্বাচনকে সামনে রেখে পূর্বনির্ধারিত বগুড়া সফর স্থগিত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ১০ ম...

1 মাস আগে
প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় ...

1 মাস আগে