ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর গুলশান-২ এলাকার মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে তিনি ভোটাধিকার প্রয়োগ করেন।
সকাল সাড়ে ৭টা থেকে দেশব্যাপী ভোটগ্রহণ শুরু হয়। নির্বাচনকে কেন্দ্র করে রাজধানীসহ সারা দেশে নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা।
এদিন বিভিন্ন রাজনৈতিক দলের প্রধান ও শীর্ষ নেতারাও সকালেই নিজ নিজ আসনে ভোট প্রদান করেন। শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।











