চলমান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট কার্যক্রমের সার্বিক চিত্র পর্যবেক্ষণ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথিভবন যমুনায় স্থাপিত অস্থায়ী পর্যবেক্ষণ কক্ষ থেকে সারা দেশের ভোটদানের অবস্থা পর্যবেক্ষণ করেন তিনি। সকালেই রাজধানীর গুলশান-২ এর মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দিয়েছেন প্রধান উপদেষ্টা।
ড. মুহাম্মদ ইউনূস বলেন, “আজকে নতুন বাংলাদেশের জন্মদিন। নির্বাচনের মাধ্যমে অতীতকে বর্জন করে আমরা নতুন বাংলাদেশ গড়ে তুলতে পারব। প্রতিটি পদে নতুন সুযোগ সৃষ্টি হয়েছে।”
তিনি দেশবাসীকে ভোট ও গণভোটে অংশ নিয়ে উৎসবে সামিল হওয়ার আহ্বান জানিয়েছেন। প্রধান উপদেষ্টা আশা প্রকাশ করেছেন, এই নির্বাচনের মাধ্যমে পুরো দেশ পরিবর্তিত হবে।











