ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে ঘিরে দেশজুড়ে উৎসবমুখর পরিবেশে ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব ভোটাধিকার প্রয়োগ করেছেন।
অভিনেতা ঢাকা-১৮ আসনের ভোটার। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর রাজউক উত্তরা মডেল কলেজ কেন্দ্রে ভোট দেন তিনি। বেলা ৩টার দিকে গাড়ি থেকে নেমে হাসিমুখে ভোট দিতে কেন্দ্রে প্রবেশ করেন।
সকাল থেকেই রাজধানীর বিভিন্ন কেন্দ্রে সাধারণ ভোটারদের পাশাপাশি শোবিজ অঙ্গনের তারকাদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরাপত্তার মধ্যে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে।











