Breaking News
দৈনিক জনপথ

ঠাকুরগাঁও মেডিকেলের কাজ শুরু, ২০২৭ সালের মধ্যে বাস্তবায়ন : মির্জা ফখরুল

জনপথ ডেস্ক2,192
ঠাকুরগাঁও মেডিকেলের কাজ শুরু, ২০২৭ সালের মধ্যে বাস্তবায়ন : মির্জা ফখরুল
ঠাকুরগাঁওয়ে মেডিকেল কলেজ স্থাপনের কাজ শুরু হয়েছে এবং ২০২৭ সালের মধ্যে তা বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ঠাকুরগাঁওয়ে মেডিকেল কলেজ স্থাপনের কার্যক্রম শুরু হয়েছে এবং আগামী ২০২৭ সালের মধ্যে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে ঠাকুরগাঁও জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। তিনি জানান, জেলার উন্নয়নের প্রথম ধাপ হিসেবে মেডিকেল কলেজ স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে ঢাকা থেকে একটি বিশেষজ্ঞ টিম ইতোমধ্যে কাজ শুরু করেছে। নির্ধারিত সময়ের মধ্যেই প্রকল্পটি সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে।

তিনি আরও বলেন, দেশকে দ্রুত সমৃদ্ধ অর্থনীতির দিকে এগিয়ে নেওয়া এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করার বিষয়ে সরকার গুরুত্ব দিচ্ছে। আঞ্চলিক বৈষম্য দূর করে সারাদেশে সমান উন্নয়ন নিশ্চিত করাই লক্ষ্য।

সাবেক উপদেষ্টাদের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, তার দল কখনোই দুর্নীতিকে প্রশ্রয় দেয়নি এবং দেবে না। যারা দুর্নীতির সঙ্গে জড়িত থাকবে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দায়িত্ব সংশ্লিষ্ট সংস্থার। দুদক স্বাধীনভাবে তাদের দায়িত্ব পালন করবে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, জেলা প্রশাসক কার্যালয়ে যাদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে মামলা চলমান রয়েছে, তারা ভবিষ্যতে সরকারি দপ্তরে পুনরায় দায়িত্ব পালনের সুযোগ পাবেন না।

জেলার সামগ্রিক উন্নয়ন প্রসঙ্গে তিনি মাদক নির্মূলে জোর দেওয়ার কথা বলেন। পাশাপাশি স্থানীয় সরকারি হাসপাতালগুলোর স্বাস্থ্যসেবা মানোন্নয়ন, কৃষিখাতের উন্নয়ন, খাদ্য নিরাপত্তা জোরদার, নারী ও যুবসমাজকে এগিয়ে নিতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের কথা উল্লেখ করেন। সরকারের অঙ্গীকার অনুযায়ী জেলায় দ্রুত ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়ন করা হবে বলেও জানান তিনি।

সম্পর্কিত সংবাদ

আট উপদেষ্টার দুর্নীতির অভিযোগ নিয়ে আবারও প্রশ্ন

আট উপদেষ্টার দুর্নীতির অভিযোগ নিয়ে আবারও প্রশ্ন

অন্তর্বর্তী সরকারের আট উপদেষ্টা ও দুই সচিবের বিরুদ্ধে ‘সীমাহীন দুর্নীতি’র প্রমাণ নিজের কাছে রয়েছে—এম...

1 মাস আগে
বেরিয়ে আসছে উপদেষ্টাদের দুর্নীতির চাঞ্চল্যকর তথ্য

বেরিয়ে আসছে উপদেষ্টাদের দুর্নীতির চাঞ্চল্যকর তথ্য

অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টাদের দুর্নীতির চাঞ্চল্যকর তথ্য ধীরে ধীরে প্রকাশিত হচ্ছে। শুধু ব্যক্...

1 মাস আগে
ভারতীয় কূটনীতিকের সঙ্গে খোশ আলাপে এনসিপি নেতারা

ভারতীয় কূটনীতিকের সঙ্গে খোশ আলাপে এনসিপি নেতারা

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতারা বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর গুলশানের একটি হোটেলে আয়োজিত ইফতার ...

1 মাস আগে
সাবেক দুই উপদেষ্টার গ্রেপ্তারের দাবিতে জামায়াতের নতুন কর্মসূচি

সাবেক দুই উপদেষ্টার গ্রেপ্তারের দাবিতে জামায়াতের নতুন কর্মসূচি

জামায়াতে ইসলামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’-এর অভিযোগে সাবেক উপদেষ্টা সৈয়দা র...

1 মাস আগে
সেলিনা হায়াৎ আইভীর জামিন স্থগিত

সেলিনা হায়াৎ আইভীর জামিন স্থগিত

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেত্রী ডা. সেলিনা হায়াৎ আইভীর পাঁচ মামলায় হাইকোর্...

1 মাস আগে
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভা বৈঠক অনুষ্ঠিত

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভা বৈঠক অনুষ্ঠিত

আজ বৃহস্পতিবার (৫ মার্চ) সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভ...

1 মাস আগে
কাজে অবহেলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে : ভূমি প্রতিমন্ত্রী

কাজে অবহেলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে : ভূমি প্রতিমন্ত্রী

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে গিয়ে তালা ঝুলানো অবস্থায় কার্যালয় দেখতে...

1 মাস আগে
বাংলাদেশকে ন্যায়ভিত্তিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে আমরা দৃঢ়প্রতিজ্ঞ : এলজিআরডি মন্ত্রী

বাংলাদেশকে ন্যায়ভিত্তিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে আমরা দৃঢ়প্রতিজ্ঞ : এলজিআরডি মন্ত্রী

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান বৈ...

1 মাস আগে
উপনির্বাচনের কারণে বগুড়া সফরে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান

উপনির্বাচনের কারণে বগুড়া সফরে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান

উপনির্বাচনকে সামনে রেখে পূর্বনির্ধারিত বগুড়া সফর স্থগিত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ১০ ম...

1 মাস আগে
প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় ...

1 মাস আগে