রংপুর বিভাগের ঠাকুরগাঁও জেলা থেকে প্রায় ৩৩ কিলোমিটার পূর্বে একটি মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। রবিবার (২৫ জানুয়ারি) সকাল ৮টা ৩৪ মিনিটে এ ভূকম্পন ঘটে। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৩ দশমিক ৪।
অগ্ন্যুৎপাত ও ভূমিকম্প পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ভলকানো ডিসকভারির তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থলের গভীরতা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি। তবে প্রাথমিকভাবে এটিকে একটি অগভীর ভূমিকম্প বলে ধারণা করা হচ্ছে।
সংস্থাটি আরও জানায়, ভূমিকম্পের মাত্রা কম হওয়ায় অধিকাংশ মানুষই কম্পনটি অনুভব করতে পারেননি। এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।











