আসন্ন সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঢাকা-৯ আসন থেকে নির্বাচন করছেন তাসনিম জারা।
তিনি গ্যাস সংকট নিরসনে ‘সেবা নেই, বিল নেই’ নীতি বাস্তবায়ন, মাদক ও সন্ত্রাসমুক্ত এলাকা গড়ে তোলা এবং শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তিতে এমপির সুপারিশ ও কোটা বাতিলসহ ছয় দফা ইশতেহার ঘোষণা করেছেন।
তবে মঙ্গলবার দুঃসংবাদ জানান তিনি। তাসনিম জারা বলেন, “আমার ব্যানার কে বা কারা ছিঁড়ে ফেলেছে।
সেই জায়গাগুলোতে ফুটবলের পরিবর্তে অন্য মার্কারের ব্যানার টানানো হয়েছে।
আমরা আবারও কিছু সাদাকালো কাপড়ের ব্যানার টাঙ্গানোর উদ্যোগ নিচ্ছি, নির্বাচনের কমিশনের বিধিনিষেধ মেনেই।”
তিনি আরও বলেন, “আপনারা বিপক্ষ দলের ব্যানার ছিঁড়ে ফেলার এই সংস্কৃতি ছাড়ুন।
অনেস্ট রাজনীতির কথা মানুষকে বলুন।
তবে অনেস্ট রাজনীতি একা করা যায় না, নেতা-কর্মীদেরও অনেস্ট হতে হবে। নেতা-কর্মীদের সামলান, প্লিজ।”











